bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Zechariah 12
Zechariah 12
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 13 →
1
ইসরায়েল সম্পর্কে প্রভু পরমেশ্বরের ভবিষ্যদ্বাণী। প্রভু পরমেশ্বর যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং মানুষের অন্তরে আত্মা সৃষ্টি করেছেন, তিনিই বলেনঃ
2
আমি প্রতিবেশী জাতিবৃন্দ বিহ্বল হয়ে পড়বে। যখন তারা জেরুশালেম ও যিহুদীয়া অবরোধ করবে তখনই তাদের এই অবস্থা হবে।
3
সেইদিন আমি জেরুশালেমকে তাদের কাছে জগদ্দল পাথরের মত করব। যারা তা সরাবার চেষ্টা করবে তারা সকলেই হবে গুরুতরভাবে আহত। পৃথিবীর সর্বজাতি একজোট হয়ে জেরুশালেমের বিরুদ্ধে অভিযান করবে।
4
সেই দিন আমি অশ্বগুলিকে আতঙ্কিত করব এবং অশ্বারোহীদের উদ্ভ্রান্ত করে দেব। আমি যিহুদীয়ার প্রতি সতর্ক দৃষ্টি রাখব কিন্তু শত্রুপক্ষের অশ্বগুলিকে অন্ধ করে দেব।
5
যিহুদীয়ার গোষ্ঠীপতিরা তখন পরস্পরকে এই কথা বলবে: জেরুশালেমনিবাসীরাই আমাদের শক্তি, কারণ সর্বাধিপতি প্রভু পরমেশ্বরই তাদের এই শক্তির উৎস।
6
সেদিন আমি যিহুদা গোষ্ঠীপতিদের কাষ্ঠরাশির মাঝে জ্বলন্ত অঙ্গারপাত্রের মত এবং শস্যের বোঝার মাঝখানে জ্বলন্ত মশালের মত করব। তারা তাদের ডাইনে বাঁয়ে সর্বজাতিকে গ্রাস করবে এবং জেরুশালেমের অধিবাসীরা স্বস্থানেই প্রতিষ্ঠিত থাকবে।
7
প্রভু সর্বপ্রথমে যিহুদার ছাউনিগুলিকে জয়যুক্ত করবেন যেন দাউদ বংশের ও জেরুশালেমনিবাসীদের গৌরব যিহুদা কুলের গৌরবকে ছাপিয়ে উঠতে না পারে।
8
সেদিন প্রভু পরমেশ্বর জেরুশালেমনিবাসীদের সর্বতোভাবে রক্ষা করবেন এবং তাদের মধ্যে যে সবচেয়ে দুর্বল সেও হবে দাউদের মত, আর দাউদের বংশধরেরা তাদের পরিচালনা করবে পরমেশ্বরের দূতের মত, স্বয়ং পরমেশ্বরের মত।
9
সেদিন যে সমস্ত জাতি জেরুশালেম আক্রমণ করতে আসবে তিনি তাদের ধ্বংস করবেন।
10
সেদিন আমি দাউদ বংশ ও জেরুশালেমবাসীকে মিনতি জানাতে অনুপ্রাণিত করব, তাদের হৃদয়ে সঞ্চার করব করুণা। তখন তারা যাঁকে বিদ্ধ করেছে তাঁর কথা স্মরণ করে তাঁর জন্য শোকাকুল হবে। একমাত্র সন্তান কিম্বা প্রথম পুত্রের জন্য লোকে যেমন বিলাপ করে সেইভাবে তাঁর জন্য তারা বিলাপ করবে।
11
সেদিন জেরুশালেমের হাহাকার মেগিদ্দো উপত্যকায় হাদাদ-রিম্মোনের বিলাপের মতই তীব্র হবে।
12
সারা দেশ শোক করবে, প্রত্যেক পরিবার, দাউদ বংশের পরিবারসমূহ, তাদের নারীকুল, নাথানের বংশধরেরা, তাদের পত্নীরা,
13
লেবীকুল ও তাদের রমণীরা, শিমিয়ির গোষ্ঠী, ও তাদের বণিতারা এবং বাকী সমস্ত গোষ্ঠী ও তাদের ঘরের মেয়েরা সকলেই পৃথক পৃথক ভাবে বিলাপ করবে।
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 13 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14