bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Zechariah 5
Zechariah 5
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 6 →
1
আমি আবার দেখলাম, একটা গোটানো পুঁথি উড়ছে।
2
তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি বললাম, আমি দেখছি একটা গোটানো পুঁথি উড়ছে। সেটা কুড়ি হাত লম্বা ও দশ হাত চওড়া।
3
তিনি তখন আমাকে বললেন, এ হচ্ছে সেই অভিশাপ লিপি, যা সারা দেশের উপরে নেমে আসছে। এর এক পিঠের লেখন অনুযায়ী চোরের দল উচ্ছিন্ন হবে এবং অন্য পিঠের লেখন অনুযায়ী মিথ্যা শপথকারীরা নির্মূল হবে।
4
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, আমি এই অভিশাপ পাঠাচ্ছি, সে এই সব চোরের ঘরে এবং আমার নামে যারা মিথ্যা শপথ করে তাদের ঘরে ঢুকবে এবং কাঠ ও পাথর সমেত গোটা বাড়িই ধ্বংস করবে।
5
স্বর্গদূত এগিয়ে এসে আবার আমাকে বললেন, চেয়ে দেখ কি বেরিয়ে আসছে।
6
আমি জিজ্ঞাসা করলাম, এটা কি জিনিস? তিনি বললেন, এটা একটা ঝুড়ি। এ হচ্ছে সারা দেশের লোকদের অধর্ম।
7
ঝুড়িটার সীসের ঢাকনা খোলা হল। দেখলাম, ঝুড়ির মধ্যে একটি রমণী বসে আছে।
8
স্বর্গদূত বললেন, এ হচ্ছে দুষ্টতা। তিনি ঐ রমণীকে ঝুড়ির মধ্যে ঠেলে দিয়ে ঢাকনা বন্ধ করে দিলেন।
9
আর তখনই আমি দেখলাম, দুটি রমণী উড়ে এল। সারস পাখির ডানার মত তাদের দুটি করে ডানা। তারা ঝুড়িটাকে নিয়ে উড়ে চলে গেল।
10
আমি তখন জিজ্ঞাসা করলাম, ঝুড়িটাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে?
11
তিনি আমাকে বললেন, ব্যাবিলনে । সেখানে এর জন্য একটা মন্দির হবে। সেই মন্দিরে ওরা একে প্রতিষ্ঠা করবে।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14