bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Zechariah 11
Zechariah 11
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 12 →
1
হে লেবানন, উন্মুক্ত করে দাও তোমার তোরণ, অগ্নি গ্রাস করবে তোমার সীডার বৃক্ষ শ্রেণী।
2
ওগো দেওদার তরু, রোদন কর, কারণ সীডার ভূপাতিত, বনস্পতিকুল বিধ্বস্ত। ওগো, বাশানের ওক বৃক্ষরাজি, বিলাপ কর, নিবিড় অরণ্য হয়েছে উৎপাটিত।
3
ঐ শোন, মেষপালকদের আর্তনাদ, তাদের গর্বের সম্পদ লুণ্ঠিত। ঐ শোন সিংহের গর্জন, জর্ডন তীরের উপবনগুলি হয়েছে ধ্বংস।
4
আমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বলেছেন এই কথা: হননের জন্য নির্দিষ্ট এই মেষপালের পালক হও তুমি,
5
এদের ক্রেতারা এদের বধ করলে তাদের কোন দোষ হয় না, যারা এদের বিক্রি করে তারা বলে: ‘ধন্য প্রভু, আমার ধনাগম হয়েছে–’ এদের পালকদের কোন দয়ামায়া নেই এদের প্রতি।
6
প্রভু বলেন, আমি কোন দিন তাদের কাউকে দয়া করব না। প্রত্যেককে আমি তাদের প্রতিবেশী রাজার হাতে সমর্পণ করব। তারা এ দেশকে বিধ্বস্ত করবে, তাদের হাত থেকে আমি কাউকে উদ্ধার করব না।
7
আমি তখন হননের জন্য নির্দিষ্ট সেই হতভাগ্য মেষপালকে চরাতে লাগলাম। আমি দুটি পাঁচনী নিলাম। একটির নাম দিলাম, ‘অনুগ্রহ’ অন্যটির নাম ‘একতা’।
8
এক মাসের মধ্যে আমি তাদের তিনজন পালককে উচ্ছিন্ন করলাম, কারণ তাদের আমি আর সহ্য করতে পারছিলাম না, আর তারাও আমার প্রতি বিরূপ হয়ে উঠেছিল।
9
আমি মেষমালিকদের বললাম, আমি আর মেষপালকের কাজ করব না। তোমাদের মেষ মরে মরুক, যেগুলো ধ্বংস হবার ধ্বংস হোক, বাকীরা নিজেদের মধ্যে লড়াই করে মরুক।
10
এই বলে ‘অনুগ্রহ’ পাঁচনীটা ভেঙ্গে ফেললাম এবং সর্বজাতির সঙ্গে আমার সম্বন্ধের যে শর্ত স্থির করেছিলাম, সেটা বাতিল করে দিলাম।
11
সেইদিনই তা বাতিল হয়ে গেল এবং মেষমালিকেরা এসব দেখে বুঝল যে, আমার এই কাজের মধ্যে দিয়ে পরমেশ্বর প্রভুর নির্দেশ প্রকাশ পাচ্ছে।
12
আমি তাদের বললাম, যদি তোমরা উচিত মনে কর, তবে আমার বেতন দাও, নয়তো থাক। তারা তখন আমার বেতন হিসাব করে ত্রিশটি রৌপ্য মুদ্রা আমাকে দিল। ওদের বিচারে এই ছিল আমার সর্বোচ্চ পারিশ্রমিক।
13
প্রভু পরমেশ্বর তখন আমাকে বললেন, ওগুলো মন্দিরের কোষাগারে জমা দাও–। আমি সেই ত্রিশটি মুদ্রা মন্দিরের কোষাগারে জমা দিলাম।
14
তারপর আমি দ্বিতীয় পাঁচনীটি, যার নাম ‘একতা’ সেটিও ভেঙ্গে ফেললাম। এইভাবে যিহুদীয়া তথা ইসরায়েলের জাতীয় ঐক্য বিনষ্ট হল।
15
এর পরে প্রভু পরমেশ্বর আমাকে বললেন, তুমি আবার এক অপাদর্থ মেষপালকের সাজসরঞ্জাম নাও,
16
কারণ দেখ, আমি এ দেশে এমন এক মেষপালকের উত্থান ঘটাব যে ধ্বংসমুখী মেষপালের তত্ত্বাবধান করবে না, পথহারা মেষদের সন্ধান করবে না, আহতদের শুশ্রুষা করবে না বা সুস্থদের লালনপালন করবে না, কিন্তু হৃষ্টপুষ্ট মেষগুলির মাংস খাবে, এমনকি তাদের খুরগুলিও বিচ্ছিন্ন করবে।
17
ধিক্ সেই অপদার্থ মেষপালককে, যে তার মেষপাল পরিত্যাগ করে, যুদ্ধ বিগ্রহে তার শক্তি খর্ব হবে, তার বাহু অসাড় হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে তার ডান চোখ।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14