bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Leviticus 10
Leviticus 10
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 11 →
1
হারোণের ছেলে নাদব ও অবীহূ তাদের আগুনের পাত্রে করে আগুন নিয়ে তার উপর ধূপ দিল। তারা সদাপ্রভুর নির্দেশের বাইরে অন্য আগুনে সদাপ্রভুর উদ্দেশে ধূপ উৎসর্গ করল।
2
এর দরুন সদাপ্রভুর কাছ থেকে আগুন বের হয়ে এসে তাদের পুড়িয়ে দিল, আর তারা সদাপ্রভুর সামনেই মারা গেল।
3
তখন মোশি হারোণকে বললেন, “সদাপ্রভু বলেছেন, ‘যারা আমার কাছে আসে তারা যেন আমাকে পবিত্র বলে মান্য করে। লোকদের চোখে তারা যেন আমার সম্মান তুলে ধরে।’ ” হারোণ চুপ করে রইলেন।
4
পরে মোশি মীশায়েল ও ইলীষাফণকে ডেকে বললেন, “এখানে এস; পবিত্র তাম্বু-ঘরের সামনে থেকে তোমাদের ভাইয়ের ছেলেদের দেহগুলো ছাউনির বাইরে নিয়ে যাও।” মীশায়েল ও ইলীষাফণ ছিল হারোণের কাকা উষীয়েলের ছেলে।
5
মোশির আদেশে তারা এসে নাদব ও অবীহূর দেহ দু’টা ছাউনির বাইরে নিয়ে গেল। তখনও তাদের দেহে পুরোহিতের জামা ছিল।
6
মোশি তারপর হারোণ ও তাঁর দুই ছেলে ইলীয়াসর ও ঈথামরকে বললেন, “দুঃখে তোমাদের চুলের বাঁধন খুলে দিয়ো না আর কাপড়ও ছিঁড়ো না। তা করলে তোমরা মারা পড়বে আর গোটা ইস্রায়েল জাতির উপর সদাপ্রভু অসন্তুষ্ট হবেন। তবে সদাপ্রভু যাদের আগুন দিয়ে মেরে ফেলেছেন তাদের জন্য তোমাদের আত্মীয়-স্বজনেরা, অর্থাৎ অন্যান্য ইস্রায়েলীয়েরা শোক-প্রকাশ করতে পারে।
7
তোমাদের গায়ে সদাপ্রভুর অভিষেক-তেল দেওয়া হয়েছে, কাজেই তোমরা মিলন-তাম্বুর দরজার বাইরে যাবে না, গেলে মারা পড়বে।” তাঁরা মোশির কথা মেনে নিলেন।
8
এর পর সদাপ্রভু হারোণকে বললেন,
9
“তুমি ও তোমার ছেলেরা আংগুর-রস বা মদ খেয়ে মিলন-তাম্বুতে ঢুকো না, ঢুকলে তোমরা মারা যাবে। বংশের পর বংশ ধরে এটা হবে তোমাদের একটা চিরস্থায়ী নিয়ম।
10
কোন্টা পবিত্র আর কোন্টা পবিত্র নয় এবং কোন্টা শুচি আর কোন্টা অশুচি তা বুঝে তোমাদের চলতে হবে।
11
এছাড়া সদাপ্রভু মোশির মধ্য দিয়ে ইস্রায়েলীয়দের যে সব নিয়ম দিয়েছেন তা-ও তোমরা তাদের শিখাবে।”
12
মোশি তারপর হারোণ ও তাঁর বাকী দু’জন ছেলে ইলীয়াসর ও ঈথামরকে বললেন, “সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের মধ্য থেকে শস্য-উৎসর্গের যে অংশটা বাকী আছে তা তোমরা বেদীর পাশে নিয়ে গিয়ে খাও, কিন্তু সেটা খামি ছাড়াই খেতে হবে। এটা মহাপবিত্র জিনিস।
13
এটা তোমরা পবিত্র তাম্বু-ঘরের এলাকায় নিয়ে খাবে। সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের এই অংশটুকু তোমার ও তোমার ছেলেদের পাওনা। এই আদেশই আমি পেয়েছি।
14
তবে সদাপ্রভুর উদ্দেশে দুলিয়ে রাখা বুকের মাংস এবং ঊরু তুমি ও তোমার ছেলেমেয়েরা সবাই খেতে পারবে। এগুলো তোমরা কোন শুচি জায়গায় খাবে। ইস্রায়েলীয়দের সমস্ত যোগাযোগ-উৎসর্গের এই অংশটুকু তোমাকে ও তোমার ছেলেমেয়েদের দেওয়া হয়েছে।
15
আগুনে-করা উৎসর্গের জন্য যখন চর্বি আনা হবে তখন সদাপ্রভুর সামনে দোলন-উৎসর্গ হিসাবে দোলাবার জন্য ঊরু ও বুকের মাংসও আনতে হবে। সদাপ্রভুর আদেশ মত এই ঊরু ও বুকের মাংস তোমার ও তোমার ছেলেমেয়েদের নিয়মিত পাওনা।”
16
যে ছাগলটা দিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠান করা হয়েছিল তার মাংস সম্বন্ধে খোঁজ নিয়ে মোশি জানতে পারলেন যে, তা পুড়িয়ে ফেলা হয়েছে। এতে তিনি হারোণের বাকী দুই ছেলে ইলীয়াসর ও ঈথামরের উপর অসন্তুষ্ট হয়ে বললেন,
17
“পাপ-উৎসর্গের মাংস কেন তোমরা পবিত্র তাম্বু-ঘরের এলাকার মধ্যে খেয়ে ফেল নি? এটা তো মহাপবিত্র জিনিস। সদাপ্রভুর সামনে ইস্রায়েলীয়দের পাপ ঢেকে তাদের শাস্তি থেকে মুক্ত করবার জন্যই তা তোমাদের দেওয়া হয়েছিল।
18
ঐ ছাগলের রক্ত যখন পবিত্র স্থানে নিয়ে যাওয়া হয় নি তখন আমার আদেশ মত পবিত্র তাম্বু-ঘরের এলাকার মধ্যেই তার মাংস তোমাদের খেয়ে ফেলা উচিত ছিল।”
19
এর উত্তরে হারোণ মোশিকে বললেন, “আজ সদাপ্রভুর সামনে তাদের পাপ-উৎসর্গ ও পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠানের পরে আমার উপর এই সব ঘটনা ঘটে গেল। আজকের দিনে আমি সেই পাপ-উৎসর্গের মাংস খেলে কি সদাপ্রভু খুশী হতেন?”
20
উত্তরটা শুনে মোশি খুশী হলেন।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27