bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Leviticus 20
Leviticus 20
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 19
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 21 →
1
তারপর সদাপ্রভু মোশিকে ইস্রায়েলী-য়দের এই কথা বলতে বললেন, “কোন ইস্রায়েলীয় কিম্বা ইস্রায়েলীয়দের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যদি মোলক দেবের কাছে তার কোন ছেলে বা মেয়ে উৎসর্গ করে তবে সেই লোককে মেরে ফেলতে হবে। দেশের লোকেরাই যেন তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলে।
3
তার দিক থেকে আমি মুখ ফিরিয়ে নেব এবং তার জাতি থেকে আমি তাকে মুছে ফেলব, কারণ মোলক দেবের কাছে তার সন্তান উৎসর্গ করে সে আমার পবিত্র তাম্বু অশুচি করেছে এবং আমার পবিত্র নামের পবিত্রতা নষ্ট করেছে।
4
মোলক দেবের কাছে সন্তান উৎসর্গ করবার সময়ে যদি দেশের লোকেরা তা দেখেও না দেখে এবং উৎসর্গকারীকে মেরে না ফেলে,
5
তবে সেই উৎসর্গকারী এবং তার পরিবার থেকে আমি নিজেই মুখ ফিরিয়ে নেব। তাকে এবং তার সংগে যারা আমার প্রতি অবিশ্বস্ত হয়ে মোলক দেবের কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে তাদের আমি ইস্রায়েল জাতি থেকে মুছে ফেলব।
6
“যে লোক আমার প্রতি অবিশ্বস্ত হয়ে ভূতের মাধ্যমের কাছে কিম্বা মন্দ আত্মার সংগে সম্বন্ধ রাখে এমন লোকের কাছে নিজেকে বিকিয়ে দেয় আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেব এবং তার জাতি থেকে তাকে মুছে ফেলব।
7
তোমরা আমার উদ্দেশ্যে নিজেদের আলাদা করে নিয়ে পবিত্র হও, কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
8
আমার নিয়ম তোমাদের ধরে রাখতে হবে এবং সেইমত চলতে হবে। আমি সদাপ্রভু, আমিই তোমাদের আমার উদ্দেশ্যে আলাদা করে নিয়েছি।
9
“যার কথায় মা-বাবার প্রতি অশ্রদ্ধা থাকে তাকে অবশ্যই মেরে ফেলতে হবে। সেই অশ্রদ্ধার দরুন সে নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী।
10
“যদি কেউ তার প্রতিবেশীর স্ত্রীর সংগে, অর্থাৎ অন্য কোন লোকের স্ত্রীর সংগে ব্যভিচার করে তবে ব্যভিচারী এবং ব্যভিচারিণী দু’জনকেই মেরে ফেলতে হবে।
11
যে তার সৎমায়ের সংগে দেহে মিলিত হয় সে তার বাবাকে অসম্মান করে। তা করলে তাকে এবং তার সৎমাকে মেরে ফেলতে হবে। তারা নিজেদের মৃত্যুর জন্য নিজেরাই দায়ী।
12
কেউ যদি তার ছেলের বৌয়ের সংগে দেহে মিলিত হয় তবে তাদের দু’জনকেই মেরে ফেলতে হবে। তাদের মিলন স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে। তারা নিজেদের মৃত্যুর জন্য নিজেরাই দায়ী।
13
স্ত্রীলোকের সংগে দেহে মিলিত হবার মত করে যদি কেউ পুরুষের সংগে মিলিত হয় তবে তা দু’জনের পক্ষেই একটা জঘন্য ব্যাপার। তাদের মেরে ফেলতে হবে। তারা নিজেদের মৃত্যুর জন্য নিজেরাই দায়ী।
14
যে লোক কোন মেয়েকে এবং তার মাকেও বিয়ে করে সে নোংরা কাজ করে। যদি কেউ তা করে তবে সেই লোক ও সেই দু’জন স্ত্রীলোককে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে হবে যাতে এই রকম নোংরা ব্যাপার তোমাদের মধ্যে না ঘটে।
15
কোন পশুর সংগে কেউ যদি দেহে মিলিত হয় তবে তাকে ও সেই পশুটাকে মেরে ফেলতে হবে।
16
কোন স্ত্রীলোক যদি কোন পশুর সংগে দেহে মিলিত হবার চেষ্টা করে তবে সেই স্ত্রীলোক ও সেই পশুটাকে মেরে ফেলতে হবে। তাদের মেরে ফেলতেই হবে। তারা নিজেদের মৃত্যুর জন্য নিজেরাই দায়ী।
17
“নিজের বোনকে অথবা সৎবোনকে বিয়ে করে তার সংগে দেহে মিলিত হওয়া একটা লজ্জার কাজ- সেই বোন মায়ের দিক থেকেই হোক কিম্বা বাবার দিক থেকেই হোক। যারা তা করবে লোকদের চোখের সামনেই তাদের মেরে ফেলতে হবে। এই কাজ করে বোনকে অসম্মান করবার জন্য তাকে দায়ী করা হবে।
18
কোন স্ত্রীলোকের মাসিকের সময়ে যে লোক তার সংগে দেহে মিলিত হয় সে সেই স্ত্রীলোকটির রক্তস্রাবের মর্যাদা দেয় না আর সেই স্ত্রীলোকটি নিজেও তার মর্যাদা রাখে না। তাদের দু’জনকেই তাদের জাতি থেকে মুছে ফেলতে হবে।
19
কেউ যেন মাসীমা বা পিসীমার সংগে দেহে মিলিত না হয়। এতে রক্তের সম্বন্ধ রয়েছে এমন একজন আত্মীয়াকে অসম্মান করা হয়। এর জন্য তাদের দু’জনকেই দায়ী করা হবে।
20
যদি কেউ কাকীমা, জেঠিমা বা মাসীমার সংগে দেহে মিলিত হয়, তবে সে তার কাকা, জেঠা বা মামার অসম্মান করে। এর জন্য তাদের দু’জনকেই দায়ী করা হবে। তারা সন্তানহীন অবস্থায় মরবে।
21
ভাই জীবিত থাকতে যে তার স্ত্রীকে বিয়ে করে সে একটা জঘন্য কাজ করে। এতে সে তার ভাইয়ের অসম্মান করে। তাদের কোন সন্তান হবে না।
22
“আমি তোমাদের যে দেশে বাস করবার জন্য নিয়ে যাচ্ছি সেই দেশ যাতে তোমাদের বমি করে ফেলে না দেয় সেইজন্য আমার সমস্ত নিয়ম ও আইন-কানুন তোমাদের পালন করতে হবে।
23
তোমাদের সামনে থেকে আমি যে সব জাতিকে তাড়িয়ে দিতে যাচ্ছি তোমরা ঐ সব জাতির চালচলন অনুসারে চলবে না। তাদের ঐ সব চালচলনের জন্যই আমি তাদের খুব ঘৃণার চোখে দেখি।
24
আমি তোমাদের বলেছিলাম যে, তাদের দেশ তোমাদের অধীনে আসবে। দুধ, মধু আর কোন কিছুর অভাব নেই এমন একটা দেশ সম্পত্তি হিসাবে আমি তোমাদের দেব। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। অন্য সব জাতি থেকে আমিই তোমাদের আলাদা করেছি।
25
সেইজন্য পশু এবং পাখীর মধ্যে কোন্গুলো শুচি আর কোন্গুলো অশুচি তা বুঝে তোমাদের চলতে হবে। যে সব পশু-পাখী বা মাটির উপর ঘুরে বেড়ানো ছোটখাটো প্রাণী তোমাদের জন্য আমি অশুচি বলে আলাদা করে দিয়েছি, সেগুলোর কোনটা দিয়েই যেন তোমরা নিজেদের ঘৃণার পাত্র করে না তোল।
26
আমি সদাপ্রভু পবিত্র বলে তোমাদেরও পবিত্র হতে হবে; আর আমিই তোমাদের আমার নিজের লোক হওয়ার জন্য অন্য সব জাতি থেকে আলাদা করে নিয়েছি।
27
“যে সব পুরুষ বা স্ত্রীলোক ভূতের মাধ্যম হয় কিম্বা যারা মন্দ আত্মার সংগে সম্বন্ধ রাখে তাদের শাস্তি হবে মৃত্যু। তাদের পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে। নিজেদের মৃত্যুর জন্য তারা নিজেরাই দায়ী।”
← Chapter 19
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 21 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27