bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Leviticus 18
Leviticus 18
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 17
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 19 →
1
সদাপ্রভু মোশিকে ইস্রায়েলীয়দের বলতে বললেন, “আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
3
সেইজন্য তোমরা যেখানে বাস করতে সেই মিসর দেশের লোকেরা যা করে তোমরা তা করবে না এবং আমি যেখানে তোমাদের নিয়ে যাচ্ছি সেই কনান দেশের লোকেরা যা করে তা-ও তোমরা করবে না। তোমরা সেই সব লোকদের চালচলন অনুসারে চলবে না।
4
তোমাদের চলতে হবে আমার আইন-কানুন অনুসারে। আমার দেওয়া নিয়ম তোমাদের যত্নের সংগে পালন করতে হবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
5
আমার নিয়ম ও আইন-কানুন তোমাদের পালন করতে হবে, কারণ যে তা পালন করবে সে তার মধ্য দিয়েই জীবন পাবে। আমি সদাপ্রভু।
6
“নিকট সম্বন্ধ আছে এমন কোন আত্মীয়ার সংগে দেহের মিলন চলবে না। আমি সদাপ্রভু।
7
তোমাদের মধ্যে কেউ যেন নিজের মায়ের সংগে দেহে মিলিত হয়ে বাবার অসম্মান না করে। সে তার মা; মায়ের সংগে দেহের মিলন চলবে না।
8
সৎমায়ের সংগে দেহের মিলন চলবে না। তা করলে বাবাকে অসম্মান করা হবে।
9
নিজের বোন বা সৎবোনের সংগে দেহের মিলন চলবে না- সে বাবার মেয়ে হোক বা মায়ের মেয়ে হোক, আর তাদের জন্ম একই বাড়ীতে হোক বা ভিন্ন ভিন্ন জায়গাতেই হোক।
10
ছেলে বা মেয়ের ঘরের নাতনীর সংগে দেহের মিলন চলবে না; তাতে নিজেরই অসম্মান হবে।
11
সৎমায়ের গর্ভে যে বোনের জন্ম হয়েছে তার সংগে দেহের মিলন চলবে না। সে বোন।
12
পিসীমার সংগে দেহের মিলন চলবে না, কারণ তার সংগে বাবার রক্তের সম্বন্ধ রয়েছে।
13
মাসীমার সংগে দেহের মিলন চলবে না, কারণ তার সংগে মায়ের রক্তের সম্বন্ধ রয়েছে।
14
বাবার কোন ভাইয়ের স্ত্রীর সংগে দেহের মিলন চলবে না, কারণ সে কাকীমা বা জেঠিমা।
15
ছেলের বৌয়ের সংগে দেহের মিলন চলবে না। সে ছেলের স্ত্রী বলেই তার সংগে দেহের মিলন চলবে না।
16
ভাইয়ের স্ত্রীর সংগে দেহের মিলন চলবে না। তা করলে ভাইকে অসম্মান করা হবে।
17
একই সংগে কোন স্ত্রীলোক ও তার মেয়ের সংগে দেহের মিলনের সম্বন্ধ রাখা চলবে না। সেই স্ত্রীলোকের ছেলে বা মেয়ের ঘরের নাতনীর সংগে দেহের মিলন চলবে না, কারণ সেই স্ত্রীলোকের সংগে তাদের রক্তের সম্বন্ধ রয়েছে। এটা একটা নোংরা কাজ।
18
স্ত্রী বেঁেচ থাকতে স্ত্রীর বোনকে সতীন হিসাবে বিয়ে করা চলবে না।
19
“মাসিকের অশুচি অবস্থার সময় কোন স্ত্রীলোকের সংগে দেহের মিলনের জন্য যাওয়া চলবে না।
20
অন্য কারও স্ত্রীর সংগে দেহে মিলিত হয়ে নিজেকে অশুচি করা চলবে না।
21
“তোমাদের মধ্যে কেউ যেন তার ছেলে বা মেয়েকে মোলক দেবতার কাছে আগুনে পুড়িয়ে উৎসর্গ না করে কিম্বা অন্য কোন ভাবে নিজের ঈশ্বরের নামের পবিত্রতা নষ্ট না করে। আমি সদাপ্রভু।
22
“স্ত্রীলোকের সংগে দেহে মিলিত হবার মত করে পুরুষের সংগে পুরুষের দেহে মিলিত হওয়া চলবে না। এটা একটা জঘন্য কাজ।
23
পশুর সংগে দেহে মিলিত হয়ে কোন পুরুষের নিজেকে অশুচি করা চলবে না। কোন পশুর সংগে কোন স্ত্রীলোকের দেহের মিলন চলবে না। এই সব মিলন স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে।
24
“এই রকমের কোন কাজ করে তোমাদের মধ্যে কেউ যেন নিজেকে অশুচি না করে, কারণ তোমাদের সামনে থেকে যে সব জাতিকে আমি তাড়িয়ে দেব তারাও ঐভাবে নিজেদের অশুচি করেছে।
25
এতে তাদের দেশটা পর্যন্ত অশুচি হয়ে গেছে। তাই অন্যায়ের জন্য দেশটাকে আমি শাস্তি দিচ্ছি আর দেশটাও তার লোকদের বমি করে ফেলে দিতে যাচ্ছে।
26
কিন্তু তোমরা আমার নিয়ম ও আইন-কানুন মেনে চলবে। তোমাদের জাতির কিম্বা তোমাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যেন এই রকমের কোন জঘন্য কাজ না করে।
27
আগে থেকে যারা ঐদেশে বাস করে আসছে তারা ঐ সব কাজ করে দেশটাকে অশুচি করে ফেলেছে।
28
তোমরাও যদি দেশটা অশুচি কর তবে সেখানকার আগের জাতিদের মত দেশটা তোমাদেরও বমি করে ফেলে দেবে।
29
“যদি কেউ এই ধরনের কোন জঘন্য কাজ করে তবে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।
30
আমার আদেশগুলো তোমরা মেনে চলবে এবং সেখানে পৌঁছে আগের বাসিন্দাদের জঘন্য চালচলনের কোনটাই তোমরা গ্রহণ করবে না। এই সব দিয়ে তোমরা নিজেদের অশুচি করবে না। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।”
← Chapter 17
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 19 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27