bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Leviticus 19
Leviticus 19
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 18
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 20 →
1
সদাপ্রভু মোশিকে সমস্ত ইস্রা-য়েলীয়দের বলতে বললেন, “আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র বলে তোমাদেরও পবিত্র হতে হবে।
3
তোমরা তোমাদের মা-বাবাকে ভক্তি করবে এবং আমার বিশ্রামবার পালন করবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
4
মূর্তিপূজা করা তোমাদের চলবে না কিম্বা নিজেদের উপাসনার জন্য ছাঁচে ফেলে ধাতু দিয়ে কোন দেব-দেবতা তৈরী করা চলবে না। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
5
“তোমরা যখন সদাপ্রভুর উদ্দেশে কোন যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করবে তখন তা এমন ভাবে করবে যাতে সদাপ্রভু তোমাদের উপর সন্তুষ্ট হন।
6
অনুষ্ঠানের দিনে কিম্বা তার পরের দিনের মধ্যেই উৎসর্গের মাংস তোমাদের খেয়ে ফেলতে হবে। তৃতীয় দিনে যদি কিছু বাকী থেকেই যায় তবে তা পুড়িয়ে দিতে হবে,
7
কারণ তৃতীয় দিনে সেই মাংস অশুচি হয়ে যায়। যদি কেউ সেই মাংস খায় তবে সদাপ্রভু সেই উৎসর্গ আর গ্রহণ করবেন না।
8
যে তা খাবে তাকে তার অন্যায়ের জন্য দায়ী করা হবে, কারণ তাতে আমার পবিত্র জিনিসকে অপবিত্র করা হবে। সেই লোককে তার জাতি থেকে মুছে ফেলতে হবে।
9
“ফসল কাটবার সময়ে তোমরা ক্ষেতের কিনারার ফসল কাটবে না এবং ক্ষেতে যা পড়ে থাকবে তা-ও কুড়াবে না।
10
আংগুর ক্ষেত থেকে আংগুর তোলা হয়ে গেলে আবার তোমরা সেই ক্ষেতে আংগুর তুলতে যাবে না এবং পড়ে থাকা আংগুর কুড়াবে না। গরীব ও ভিন্ন জাতির লোকদের জন্য তা রেখে দিতে হবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
11
“চুরি করা চলবে না, কাউকে ঠকানো চলবে না, মিথ্যা কথা বলা চলবে না।
12
আমার নাম নিয়ে মিথ্যা প্রতিজ্ঞা করে তোমাদের ঈশ্বরের নামের পবিত্রতা নষ্ট করা চলবে না। আমি সদাপ্রভু।
13
“কোন মানুষের উপর অন্যায় সুবিধা নেওয়া কিম্বা জুলুম করে তার জিনিস নেওয়া চলবে না। মজুরের দিনের পাওনা দিনেই দিয়ে দিতে হবে; তা সকাল পর্যন্ত আট্কে রাখা চলবে না।
14
যে কানে শোনে না তাকে অভিশাপ দেবে না কিম্বা যে চোখে দেখে না তার পথে উছোট খাবার মত কোন জিনিস রাখবে না। তোমরা তোমাদের ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করে চলবে। আমি সদাপ্রভু।
15
“অন্যায় বিচার করা চলবে না। বিচারে ছোট-বড় কারও পক্ষ নেওয়া চলবে না; তোমরা প্রত্যেকের প্রতি ন্যায়বিচার করবে।
16
কারও নিন্দা করে বেড়ানো চলবে না। কোন মানুষের প্রাণের ক্ষতি হতে পারে এমন কিছু করা চলবে না। আমি সদাপ্রভু।
17
“অন্যের প্রতি মনের মধ্যে ঘৃণা পুষে রাখা চলবে না। অন্যের দোষ অবশ্যই দেখিয়ে দিতে হবে যাতে তার দরুন তোমরা নিজেরা দোষী না হও।
18
প্রতিশোধ নেওয়া চলবে না, কিম্বা কারও বিরুদ্ধে মনের মধ্যে হিংসার ভাব পুষে রাখা চলবে না। প্রত্যেক মানুষকে নিজের মত করে ভালবাসতে হবে। আমি সদাপ্রভু।
19
“আমার নিয়ম মেনে চলতে হবে। বিভিন্ন জাতের পশুদের মধ্যে দেহের মিলন ঘটানো চলবে না। একই ক্ষেতে দুই রকম বীজ বোনা চলবে না। দুই জাতের সুতায় বোনা কাপড় পরা চলবে না।
20
“অন্যের সংগে বিয়ের সম্বন্ধ করা হয়েছে অথচ টাকা দিয়ে ছাড়িয়ে নেওয়া হয় নি কিম্বা মুক্তি দেওয়া হয় নি এমন কোন দাসীর সংগে যদি কেউ দেহে মিলিত হয় তাহলে তাকে জরিমানা দিতে হবে। সেই দু’জনকে মেরে ফেলা চলবে না কারণ মেয়েটিকে ছাড়িয়ে নেওয়া হয় নি।
21
কিন্তু সেই লোককে সদাপ্রভুর উদ্দেশে তার দোষ-উৎসর্গ হিসাবে মিলন-তাম্বুর দরজার কাছে একটা ভেড়া নিয়ে আসতে হবে।
22
দোষ-উৎসর্গের সেই ভেড়াটা দিয়ে পুরোহিতকে সদাপ্রভুর সামনে তার সেই পাপ ঢাকা দিতে হবে। তাতে তার সেই পাপ ক্ষমা করা হবে।
23
“তোমাদের দেশে গিয়ে যদি তোমরা কোন ফলের গাছ লাগাও তবে তার ফল তোমাদের তিন বছর পর্যন্ত নিষেধ করা ফল বলে ধরতে হবে। ঐ সময়ের মধ্যে ঐ ফল খাওয়া তোমাদের চলবে না।
24
চতুর্থ বছরে গাছের সমস্ত ফল সদাপ্রভুর গৌরবের জন্য তাঁর উদ্দেশে উৎসর্গ করতে হবে।
25
পঞ্চম বছর থেকে তোমরা সেই গাছের ফল খেতে পারবে। এতে তোমাদের গাছে প্রচুর ফলন হবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
26
“রক্ত সুদ্ধ কোন মাংস খাওয়া চলবে না। লক্ষণ-বিদ্যা কিম্বা মায়াবিদ্যা ব্যবহার করা চলবে না।
27
মাথার দু’পাশের চুল কাটা বা দাড়ির আগা ছাঁটা চলবে না।
28
মৃত লোকদের জন্য শোক-প্রকাশ করতে গিয়ে দেহের কোন জায়গা ক্ষত করা চলবে না। দেহে কোন উল্কি-চিহ্ন দেওয়া চলবে না। আমি সদাপ্রভু।
29
“নিজের মেয়েকে বেশ্যা বানিয়ে তাকে নীচে নামানো চলবে না। তা করলে দেশে বেশ্যাগিরি বেড়ে যাবে এবং শেষে দেশ নোংরামিতে ভরে যাবে।
30
আমার আদেশ করা বিশ্রামের দিনগুলো পালন করতে হবে এবং আমার আবাস-তাম্বুর প্রতি ভক্তি রাখতে হবে। আমি সদাপ্রভু।
31
“যারা ভূতের মাধ্যম হয় কিম্বা যারা মন্দ আত্মার সংগে সম্বন্ধ রাখে তাদের কাছে যাওয়া চলবে না, কারণ তারা তোমাদের অশুচি করে তুলবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
32
“যারা বৃদ্ধ তারা কাছে আসলে উঠে দাঁড়াতে হবে এবং তাদের সম্মান করতে হবে। তোমরা তোমাদের ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করবে। আমি সদাপ্রভু।
33
“তোমাদের দেশে তোমাদের মধ্যে বাস করা অন্য জাতির লোকের সংগে খারাপ ব্যবহার করা চলবে না।
34
নিজের জাতির লোকের সংগে যেমন ব্যবহার করা হয় তার সংগে তেমনই ব্যবহার করতে হবে। তাকে নিজের মত করে ভালবাসতে হবে, কারণ তোমরাও মিসরীয়দের মধ্যে অন্য জাতির লোক ছিলে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
35
“বিচারে রায় দিতে অথবা কোন কিছু লম্বায় কিম্বা ওজনে কিম্বা পরিমাণে কতখানি তা মাপতে গিয়ে তোমরা অন্যায় কোরো না।
36
তোমাদের দাঁড়িপাল্লা, বাটখারা এবং অন্যান্য মাপের জিনিস যেন ঠিক হয়। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। মিসর দেশ থেকে আমিই তোমাদের বের করে এনেছি।
37
আমার সমস্ত নিয়ম তোমাদের পালন করতে হবে এবং সমস্ত আইন-কানুন মেনে চলতে হবে। আমি সদাপ্রভু।”
← Chapter 18
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 20 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27