bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Leviticus 11
Leviticus 11
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 12 →
1
সদাপ্রভু মোশি ও হারোণকে ইস্রায়েলীয়দের বলতে বললেন, “ভূমির উপর বাস করা জীবজন্তুর মধ্যে যেগুলো জাবর কাটে আর সেই সংগে যেগুলোর খুর পুরোপুরি দু’ভাগে চেরা কেবল সেগুলোর মাংসই তোমরা খেতে পারবে।
4
কোন কোন পশু কেবল জাবর কাটে, আবার কোন কোন পশুর কেবল চেরা খুর আছে; সেগুলো তোমাদের খাওয়া চলবে না। উট জাবর কাটলেও তার খুর চেরা নয়, সেইজন্য তা তোমাদের পক্ষে অশুচি।
5
শাফনও জাবর কাটে কিন্তু তার খুর চেরা নয়, সেইজন্য তা-ও তোমাদের পক্ষে অশুচি।
6
খরগোস জাবর কাটলেও তার খুর চেরা নয়, সেইজন্য তা-ও অশুচি।
7
শূকরের খুর একেবারে দু’ভাগে চেরা, কিন্তু সে জাবর কাটে না, তাই তা তোমাদের পক্ষে অশুচি।
8
এগুলোর মাংস তোমরা খাবে না এবং তাদের মৃতদেহও ছোঁবে না। এগুলো তোমাদের পক্ষে অশুচি।
9
“সমুদ্র ও নদীর জলে যে সব প্রাণী বাস করে তাদের মধ্যে যাদের ডানা এবং গায়ে আঁশ আছে সেগুলো তোমরা খেতে পারবে।
10
কিন্তু যেগুলোর ডানা আর আঁশ নেই সেগুলো ঘৃণার জিনিস বলে তোমাদের ধরে নিতে হবে- তা জলে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ানো প্রাণীই হোক কিম্বা অন্যান্য প্রাণীই হোক।
11
ঘৃণার জিনিস বলে সেগুলো খাওয়া তোমাদের চলবে না এবং সেগুলোর মৃতদেহও ঘৃণার জিনিস বলে তোমাদের ধরে নিতে হবে।
12
জলে বাস করে অথচ ডানা আর আঁশ নেই এমন সব প্রাণীদের ঘৃণার জিনিস বলে ধরে নিতে হবে।
13
“কতগুলো পাখীও আছে যেগুলো ঘৃণার জিনিস বলে তোমাদের ধরে নিতে হবে, আর সেইজন্য সেগুলো তোমাদের খাওয়া চলবে না। সেগুলো হল ঈগল, শকুন, কালো শকুন,
14
চিল, সব রকমের শিকারী বাজ, সব রকমের কাক, উট পাখী, লক্ষ্মীপেঁচা, গাংচিল, সব রকমের বাজ পাখী,
17
কালপেঁচা, হাড়গিলা, হুতুম পেঁচা,
18
সাদা পেঁচা, মরু-পেঁচা, সিন্ধুবাজ,
19
সারস, সব রকমের বক, হুপ্পু পাখী আর বাদুড়।
20
“যে সব চার পায়ে হাঁটা পোকা উড়ে বেড়ায় সেগুলোকে ঘৃণার জিনিস বলে ধরে নিতে হবে।
21
তবে তার মধ্যে যেগুলোর হাঁটু আছে বলে মাটির উপর লাফিয়ে বেড়াতে পারে সেগুলোর কোন কোনটা তোমরা খেতে পারবে।
22
সেগুলো হল সব রকমের পংগপাল, বাঘা-ফড়িং, ঝিঁঝি কিম্বা ঘাস-ফড়িং।
23
কিন্তু অন্য যে সব উড়ে বেড়ানো পোকার চারটা করে পা আছে সেগুলোকে ঘৃণার জিনিস বলে ধরে নিতে হবে।
24
“এগুলো দিয়ে তোমরা অশুচি হবে। যে কেউ তাদের মৃতদেহ ছোঁবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।
25
যদি কেউ তাদের কোন একটার মৃতদেহ হাত দিয়ে তোলে তবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে আর সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।
26
“যে সব পশুর খুর চেরা হলেও পুরোপুরি দুই ভাগে ভাগ করা নয় কিম্বা যে সব পশু জাবর কাটে না সেগুলো তোমাদের পক্ষে অশুচি। যে এগুলো ছোঁবে সে অশুচি হবে।
27
চার পায়ে হাঁটা জীবজন্তুর মধ্যে যেগুলো থাবায় ভর করে চলে সেগুলো তোমাদের পক্ষে অশুচি। যে তাদের মৃতদেহ ছোঁবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।
28
যে কেউ তাদের মৃতদেহ হাত দিয়ে তুলবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে আর সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। এই সব জীবজন্তু তোমাদের পক্ষে অশুচি।
29
“যে সব ছোটখাটো প্রাণী মাটির উপর ঘুরে বেড়ায় সেগুলোর মধ্যে বেজী, ইঁদুর, সব রকমের গিরগিটি;
30
তক্ষক, গোসাপ, টিকটিকি, রক্তচোষা এবং কাঁকলাস তোমাদের পক্ষে অশুচি।
31
ছোটখাটো প্রাণীদের মধ্যে এগুলোই হবে তোমাদের পক্ষে অশুচি। এদের মরা দেহ যে ছোঁবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।
32
এগুলোর যে কোন একটা মরে কোন জিনিসের উপর পড়লে সেটা অশুচি হবে- সেটা কাঠ, কাপড়, চামড়া কিম্বা চট যা দিয়েই তৈরী হোক না কেন আর যে কোন কাজেরই হোক না কেন। সেই জিনিসটা জলে ডুবিয়ে রাখতে হবে। সেটা সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে, তারপর তা শুচি হবে।
33
এগুলোর মধ্যে কোন একটা যদি কোন মাটির পাত্রের মধ্যে পড়ে তবে তার ভিতরকার সব কিছু অশুচি হয়ে যাবে। সেই পাত্রটা ভেংগে ফেলতে হবে।
34
সেই পাত্রের জল যদি কোন খাওয়ার জিনিসের উপর পড়ে তবে সেই খাওয়ার জিনিসও অশুচি হয়ে যাবে। সেই পাত্রের মধ্যে যদি কোন পানীয় থাকে তবে তা-ও অশুচি হয়ে যাবে।
35
এগুলোর মরা দেহ কোন কিছুর উপর পড়লে তা-ও অশুচি হয়ে যাবে। এগুলো কোন তন্দুরে বা কোন চুলায় পড়লে তা ভেংগে ফেলতে হবে। সেই তন্দুর বা চুলা অশুচি, আর তোমাদের তা অশুচি বলেই মানতে হবে।
36
তবে সেগুলো যদি কোন ফোয়ারা কিম্বা কূয়ার মধ্যে পড়ে তবে সেই ফোয়ারা বা কূয়া অশুচি হবে না; কিন্তু এদের মরা দেহ যে ছোঁবে সে নিজে অশুচি হবে।
37
জমিতে বুনবার জন্য রাখা কোন বীজের উপর যদি এগুলোর কোন মরা দেহ পড়ে তবে তা অশুচি হবে না;
38
কিন্তু বীজের উপর জল দেওয়া হলে পর যদি তা পড়ে তবে সেই বীজ তোমাদের পক্ষে অশুচি হবে।
39
“তোমাদের খাওয়ায় বাধা নেই এমন কোন পশু মরে গেলে যে তার মরা দেহ ছোঁবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।
40
কেউ যদি সেই মরা পশুর মাংস খায় তবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে এবং সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। কেউ যদি সেই মরা পশু হাত দিয়ে তোলে তবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে এবং সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।
41
“যে সব ছোটখাটো প্রাণী মাটির উপর ঘুরে বেড়ায় তোমাদের তা ঘৃণার জিনিস বলে ধরে নিতে হবে। সেগুলো তোমাদের খাওয়া চলবে না।
42
মাটির উপর ঘুরে বেড়ানো ছোটখাটো কোন প্রাণীই তোমরা খাবে না। সেগুলো সবই ঘৃণার জিনিস- সেগুলো পেটের উপর ভর দিয়েই চলুক আর চার পায়ে বা অনেক পায়েই হাঁটুক।
43
সেগুলোর কোনটা দিয়ে তোমরা নিজেদের ঘৃণার পাত্র করে তুলবে না। তোমরা সেগুলো দিয়ে নিজেদের অশুচি করবে না কিম্বা সেগুলোকে তোমাদের অশুচি করতে দেবে না।
44
আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। সেইজন্য তোমরা আমার উদ্দেশ্যে নিজেদের আলাদা করে রাখবে এবং পবিত্র হবে, কারণ আমি পবিত্র। মাটির উপরে ঘুরে বেড়ানো ছোটখাটো কোন প্রাণী দিয়ে তোমরা নিজেদের অশুচি করবে না,
45
কারণ আমি সদাপ্রভু; তোমাদের ঈশ্বর হওয়ার জন্য আমি মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি। আমি পবিত্র বলে তোমাদেরও পবিত্র হতে হবে।
46
“পশু, পাখী এবং জলের মধ্যেকার প্রাণী আর মাটির উপর ঘুরে বেড়ানো সব ছোটখাটো প্রাণীদের সম্বন্ধে এই হল আমার আইন।
47
কোন্টা শুচি আর কোন্টা অশুচি, কোন্ পশুর মাংস তোমরা খেতে পারবে আর কোন্ পশুর মাংস তোমরা খেতে পারবে না তা বুঝে তোমাদের চলতে হবে।”
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27