bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Leviticus 27
Leviticus 27
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 26
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
1
এর পর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েলীয়দের বল, যদি কেউ কোন বিশেষ মানত পূরণের জন্য নিজেকে কিম্বা অন্য কোন লোককে সদাপ্রভুর কাছে উৎসর্গ করে, তবে সেই উৎসর্গের বদলে যে মূল্য দিতে হবে তা এই: বিশ থেকে ষাট বছর বয়সের পুরুষের জন্য ধর্মীয় মাপ অনুসারে আধা কেজি রূপা,
4
ঐ বয়সের স্ত্রীলোকের জন্য তিনশো গ্রাম রূপা;
5
পাঁচ থেকে বিশ বছর বয়সের ছেলের জন্য দু’শো গ্রাম রূপা, ঐ বয়সের মেয়ের জন্য একশো গ্রাম রূপা;
6
এক মাস থেকে পাঁচ বছর বয়সের ছেলের জন্য পঞ্চাশ গ্রাম রূপা, ঐ বয়সের মেয়ের জন্য ত্রিশ গ্রাম রূপা;
7
ষাট বছর বা তার বেশী বয়সের পুরুষের জন্য দেড়শো গ্রাম রূপা, ঐ বয়সের স্ত্রীলোকের জন্য একশো গ্রাম রূপা।
8
“মানতকারী যদি গরীব হয় আর এই নির্দিষ্ট করা মূল্য দিতে না পারে তবে তাকে উৎসর্গ করবার লোকটিকে নিয়ে পুরোহিতের কাছে যেতে হবে। পুরোহিত তখন মানতকারীর দেবার ক্ষমতা বুঝে তার মূল্য ঠিক করে দেবে।
9
“সে যদি সদাপ্রভুর গ্রহণযোগ্য উৎসর্গের কোন পশু মানত করে থাকে তবে সদাপ্রভুকে দেওয়া সেই পশুটা পবিত্র বলে ধরতে হবে।
10
সেই পশুটার বদলে অন্য পশু সে দিতে পারবে না। সেটা ভাল হলে তার বদলে মন্দটা কিম্বা মন্দ হলে তার বদলে ভালটা দেওয়া চলবে না। যদি সে একটা পশুর বদলে অন্য একটা পশু দেয় তবে দু’টা পশুই পবিত্র বলে ধরা হবে।
11
সদাপ্রভুর গ্রহণযোগ্য উৎসর্গ নয় এমন কোন অশুচি পশু যদি কেউ মানত করে তবে পশুটাকে পুরোহিতের কাছে নিয়ে যেতে হবে।
12
পশুটা কি অবস্থায় আছে পুরোহিত তা বিচার করে তার যে দাম ঠিক করে দেবে সেটাই হবে তার দাম।
13
মানতকারী যদি সেটা ছাড়িয়ে নিতে চায় তবে সেই পশুর দামের সংগে তাকে আরও পাঁচ ভাগের এক ভাগ দাম বেশী দিতে হবে।
14
“যদি কেউ তার বাড়ীটা উৎসর্গ করে সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখে তবে পুরোহিত বাড়ীটার অবস্থা বিচার করে তার যে দাম ঠিক করে দেবে সেটাই হবে তার দাম।
15
আলাদা করে রাখা বাড়ীটা যদি সে ছাড়িয়ে নিতে চায় তবে বাড়ীটার দামের সংগে তাকে আরও পাঁচ ভাগের এক ভাগ দাম বেশী দিতে হবে। তারপর বাড়ীটা আবার তার হয়ে যাবে।
16
“কেউ যদি তার পরিবারের সম্পত্তির একটা অংশ সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখে তবে সেই জমিতে যতটা বীজ বোনা যায় সেই অনুসারে তার দাম ধরতে হবে। প্রতি একশো আশি কেজি যবের বীজের জন্য আধা কেজি করে রূপা ধরতে হবে।
17
ফিরে পাওয়ার বছরে যদি সে তার জমি সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখে তবে পুরোহিত এই নিয়মে যে দাম ঠিক করে দেবে জমিটার দাম তা-ই থাকবে।
18
কিন্তু ফিরে পাওয়ার বছরের পরে যদি সে তার জমি আলাদা করে রাখে তবে তার পরের ফিরে পাওয়ার বছর আসতে যত বছর বাকী থাকবে সেটা হিসাব করে পুরোহিত তার দাম ঠিক করবে। তাতে ঐ নিয়মে ঠিক করা পুরো দামের চেয়ে এই দাম কম হবে।
19
কোন জমি-উৎসর্গকারী যদি তার জমি ছাড়িয়ে নিতে চায় তবে সেই জমির ঠিক করা দামের সংগে তাকে আরও পাঁচ ভাগের এক ভাগ দাম বেশী দিতে হবে। এর পর জমিটা আবার তার হয়ে যাবে।
20
কিন্তু যদি সে জমিটা ছাড়িয়ে না নেয় কিম্বা আর কারও কাছে বিক্রি করে দেয় তবে সেটা আর ছাড়িয়ে নেওয়া যাবে না।
21
ফিরে পাওয়ার বছরে যখন জমিটা খালাস হবে তখন সেটা সদাপ্রভুর উদ্দেশ্যে ধ্বংসের অভিশাপের অধীন জমির মতই সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা হয়ে যাবে। তখন সেটা হবে পুরোহিতের সম্পত্তি।
22
নিজের পরিবারের জমির কোন অংশ নয় এমন কোন কিনে নেওয়া জমি যদি কেউ সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখে,
23
তবে পুরোহিত ফিরে পাওয়ার বছর পর্যন্ত হিসাব করে তার দাম ঠিক করে দেবে। সেই দিনই সেই জমির দাম তাকে সদাপ্রভুর উদ্দেশে পবিত্র জিনিস হিসাবে দিয়ে দিতে হবে।
24
জমিটা সে যার কাছ থেকে কিনবে ফিরে পাওয়ার বছরে তা আবার তার কাছে, অর্থাৎ জমির আগের মালিকের কাছে চলে যাবে।
25
সব কিছুর দাম ধর্মীয় শেখেলের ওজন অনুসারেই ঠিক করতে হবে। দশ গ্রামে একটা ধর্মীয় শেখেল হয়।
26
“কোন পশুর প্রথম পুরুষ বাচ্চা কেউ সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখতে পারবে না, কারণ সব পশুর প্রথম বাচ্চাই সদাপ্রভুর। বাচ্চাটা গরুরই হোক বা ভেড়ারই হোক সেটা সদাপ্রভুর।
27
যদি সেটা কোন অশুচি পশুর প্রথম বাচ্চা হয় তবে পুরোহিতের ঠিক করে দেওয়া দামের সংগে আরও পাঁচ ভাগের এক ভাগ দাম বেশী দিয়ে সেটা সে ছাড়িয়ে নিতে পারবে। যদি সে সেটা ছাড়িয়ে না নেয় তবে সেই ঠিক করে দেওয়া দামেই সেটা বিক্রি করে দিতে হবে।
28
“কিন্তু যদি কেউ তার নিজের কোন কিছু সদাপ্রভুর উদ্দেশ্যে ধ্বংসের অভিশাপের অধীন বলে ঘোষণা করে তবে সে সেটা আর বিক্রি করতে বা ছাড়িয়ে নিতে পারবে না- সেটা পরিবারের জমিই হোক অথবা মানুষ কিম্বা পশুই হোক। এই রকম ভাবে যা কিছু ধ্বংসের অভিশাপের অধীন বলে ঘোষণা করা হয় তা সবই সদাপ্রভুর উদ্দেশে মহাপবিত্র জিনিস বলে ধরতে হবে।
29
যদি কোন লোককে সদাপ্রভুর উদ্দেশ্যে ধ্বংসের অভিশাপের অধীন বলে ঘোষণা করা হয় তবে তাকে ছাড়িয়ে নেওয়া চলবে না, তাকে মেরে ফেলতে হবে।
30
“জমি থেকে যা পাওয়া যাবে তার দশ ভাগের এক ভাগ সদাপ্রভুর- তা জমির ফসলই হোক কিম্বা গাছের ফলই হোক। তা সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা।
31
কেউ যদি তার সেই দশ ভাগের এক ভাগ ছাড়িয়ে নিতে চায় তবে তার দামের সংগে তাকে আরও পাঁচ ভাগের এক ভাগ দাম বেশী দিতে হবে।
32
প্রত্যেকের পশুপালের দশ ভাগের এক ভাগ, অর্থাৎ রাখালের লাঠির নীচ দিয়ে চলে যাওয়া প্রতিটি দশম পশু হবে সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা।
33
এই দশম পশুগুলো ভাল কি মন্দ তা দেখা চলবে না কিম্বা একটার বদলে অন্য একটা দেওয়া চলবে না। যদি কেউ তা করে তবে সেই দশম পশুটা এবং তার বদলে যে পশুটা সে দেবে সেটাও সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা হয়ে যাবে এবং তা আর ছাড়িয়ে নেওয়া যাবে না।”
34
সদাপ্রভু ইস্রায়েলীয়দের জন্য এই সব আদেশ সিনাই পাহাড়ে মোশির কাছে দিয়েছিলেন। ॥ভব
← Chapter 26
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27