bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Leviticus 22
Leviticus 22
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 21
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 23 →
1
এর পরে সদাপ্রভু মোশিকে বললেন,
2
“তুমি হারোণ ও তার ছেলেদের বল, আমার উদ্দেশে ইস্রায়েলীয়দের উৎসর্গ-করা পবিত্র জিনিস তাদের সম্মানের চোখে দেখতে হবে। তা না করলে তারা আমার পবিত্র নামের পবিত্রতা নষ্ট করবে। আমি সদাপ্রভু।
3
তুমি তাদের বলবে তাদের বংশধরদের মধ্যে যদি কেউ অশুচি অবস্থায় সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করা কোন পবিত্র জিনিসের কাছে আসে তবে তাকে আমার সামনে থেকে মুছে ফেলতে হবে। আমি সদাপ্রভু।
4
দেহে চর্মরোগ নিয়ে কিম্বা অশুচি স্রাবের অবস্থায় হারোণের কোন বংশধর শুচি না হওয়া পর্যন্ত উৎসর্গ করা কোন পবিত্র জিনিস খেতে পারবে না। যদি সে মৃতদেহের ছোঁয়া-লাগা কোন অশুচি জিনিস ছুঁয়ে ফেলে কিম্বা যদি তার বীর্যপাত হয়ে থাকে কিম্বা কোন অশুচি ছোটখাটো প্রাণী বা অশুচি মানুষ সে ছুঁয়ে ফেলে- এক কথায় তার অশুচিতার কারণ যা-ই হোক না কেন, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। জলে স্নান না করা পর্যন্ত সে কোন উৎসর্গ করা পবিত্র জিনিস খেতে পারবে না।
7
সূর্য ডুববার পর যখন সে শুচি হবে তখন সে তা খেতে পারবে, কারণ ওগুলোই তার খাবার।
8
সে কোন মরা পশু কিম্বা বুনো জন্তুতে ছিঁড়ে ফেলা পশুর মাংস খেয়ে নিজেকে অশুচি করতে পারবে না। আমি সদাপ্রভু।
9
“আমি পুরোহিতদের যে সব নির্দেশ দিয়েছি তা তাদের পালন করতে হবে। তা না করলে তারা দোষী হবে এবং অশুচি হওয়ার দরুন তারা মারা যাবে। আমি সদাপ্রভুই তাদের আমার উদ্দেশ্যে আলাদা করে রেখেছি।
10
“পুরোহিতের পরিবারের লোক ছাড়া আর কেউ উৎসর্গ করা পবিত্র জিনিস খেতে পারবে না। পুরোহিতের কোন অতিথি বা মজুর তা খেতে পারবে না।
11
কিন্তু পুরোহিতের কেনা কোন দাস এবং তার বাড়ীতে জন্মেছে এমন কোন দাস তা খেতে পারবে।
12
পুরোহিতের মেয়ে যদি পুরোহিত ছাড়া আর কাউকে বিয়ে করে তবে সে উৎসর্গ করা পবিত্র জিনিস খেতে পারবে না।
13
কিন্তু পুরোহিতের কোন বিধবা মেয়ে কিম্বা স্বামীর ছেড়ে দেওয়া সন্তানহীন মেয়ে যদি বাবার বাড়ীতে আগের মত থাকবার জন্য ফিরে আসে তবে সে তার পিতার খাবারের অংশ পাবে। পুরোহিতের পরিবারের নয় এমন কেউ তা খেতে পারবে না।
14
যদি সে ভুল করে উৎসর্গ করা পবিত্র জিনিস খেয়ে ফেলে তবে সে পুরোহিতকে ক্ষতিপূরণ দেবে। সেই জিনিসের দামের সংগে তাকে আরও পাঁচ ভাগের এক ভাগ দাম বেশী দিতে হবে।
15
সদাপ্রভুর উদ্দেশে ইস্রায়েলীয়দের উৎসর্গ করা পবিত্র জিনিস অন্যদের খেতে দিয়ে পুরোহিতেরা যেন তার পবিত্রতা নষ্ট না করে আর এইভাবে তাদের দোষী করে ক্ষতিপূরণ দেবার দায়ে না ফেলে। আমি সদাপ্রভুই তাদের আমার উদ্দেশ্যে আলাদা করে রেখেছি।”
17
এর পর সদাপ্রভু মোশিকে বললেন,
18
“তুমি হারোণ ও তার ছেলেদের এবং সমস্ত ইস্রায়েলীয়দের বল, কোন ইস্রায়েলীয় কিম্বা তাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যদি মানত পূরণের জন্য কিম্বা নিজের ইচ্ছায় করা উৎসর্গ হিসাবে সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের কোন দান নিয়ে আসে,
19
তবে সেটা হতে হবে একটা খুঁতহীন ষাঁড়, ভেড়া কিম্বা ছাগল। তা না হলে সেই উৎসর্গে তিনি তার উপর সন্তুষ্ট হবেন না।
20
খুঁত রয়েছে এমন কিছু যেন সে না আনে, কারণ তাতে তার কোন উপকার হবে না।
21
যদি কেউ মানত পূরণের জন্য কিম্বা নিজের ইচ্ছায় করা উৎসর্গ হিসাবে সদাপ্রভুর কাছে যোগাযোগ-উৎসর্গ করতে চায় এবং তার জন্য গরু, ভেড়া বা ছাগল নিয়ে আসে তবে সেটা হতে হবে খুঁতহীন। তার দেহে কোন খুঁত থাকলে সেটা উৎসর্গ হিসাবে গ্রহণযোগ্য হবে না।
22
সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গের জন্য কেউ যেন এমন কোন পশু না আনে যার চোখ অন্ধ কিম্বা যার হাড় ভেংগে গেছে কিম্বা যার দেহের কোন অংশ কাটা বা কেটে ফেলা হয়েছে কিম্বা যার দেহে পুঁজ-পড়া ঘা কিম্বা চুলকানি রোগ কিম্বা খোস-পাঁচড়া রয়েছে। সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ হিসাবে এগুলোর কোনটাই যেন বেদীর উপর তোলা না হয়।
23
কিন্তু যে গরু বা ভেড়ার দেহের কোন অংশ অস্বাভাবিক ভাবে লম্বা বা খাটো তেমন গরু বা ভেড়া নিজের ইচ্ছায় করা উৎসর্গের মধ্যে থাকতে পারে, তবে মানত পূরণ করবার উৎসর্গ হিসাবে তা গ্রহণ করা হবে না।
24
কোন পশুর অণ্ডকোষ যদি থেঁৎলে কিম্বা পিষে কিম্বা ছিঁড়ে কিম্বা কেটে গিয়ে থাকে তবে তা তোমরা সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ কোরো না। তোমাদের নিজেদের দেশে গিয়েও তোমরা তা কোরো না।
25
অন্য জাতির কোন লোকের হাত থেকে তোমরা এই রকম পশু নিয়ে তোমাদের ঈশ্বরের উৎসর্গ করা খাবার হিসাবে ব্যবহার করতে পারবে না। সেগুলোতে খুঁত এবং দোষ রয়েছে বলে তাতে তোমাদের কোন উপকার হবে না।”
26
তারপর সদাপ্রভু মোশিকে বললেন,
27
“জন্মের পরে গরু, ভেড়া বা ছাগলের বাচ্চাকে তার মায়ের সংগে সাত দিন পর্যন্ত থাকতে দিতেই হবে। আট দিনের দিন থেকে সেগুলো সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ হিসাবে গ্রহণযোগ্য হবে।
28
গাভী ও তার বাছুর কিম্বা ভেড়ী ও তার বাচ্চা একই দিনে কাটা চলবে না।
29
সদাপ্রভুর উদ্দেশে যদি তোমরা কোন কৃতজ্ঞতা-উৎসর্গের অনুষ্ঠান কর তবে তা এমনভাবে করতে হবে যাতে তিনি তোমাদের উপর সন্তুষ্ট হন।
30
উৎসর্গের দিনেই তার মাংস খেয়ে ফেলতে হবে; পরের দিন সকাল পর্যন্ত তার কিছু রেখে দেওয়া চলবে না। আমি সদাপ্রভু।
31
আমার আদেশ তোমাদের মানতে হবে এবং সেইমত চলতে হবে। আমি সদাপ্রভু।
32
তোমরা আমার পবিত্র নামের পবিত্রতা নষ্ট কোরো না। তোমরা আমাকে পবিত্র বলে মান্য করবে। আমি সদাপ্রভুই তোমাদের আমার উদ্দেশ্যে আলাদা করে রেখেছি।
33
তোমাদের ঈশ্বর হওয়ার জন্যই আমি মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি। আমি সদাপ্রভু।”
← Chapter 21
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 23 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27