bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Leviticus 13
Leviticus 13
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 14 →
1
এর পর সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,
2
“যদি কারও গায়ের চামড়ার কোন জায়গা ফুলে ওঠে কিম্বা ফুসকুড়ি দেখা দেয় কিম্বা কিছুটা জায়গা চক্চকে বলে মনে হয় যা পরে কোন খারাপ চর্মরোগে দাঁড়াতে পারে, তবে তাকে পুরোহিত হারোণ কিম্বা তার ছেলেদের, অর্থাৎ পুরোহিতদের কারও কাছে নিয়ে যেতে হবে।
3
পুরোহিত তার চামড়ার সেই জায়গাটা দেখবে। সেখানকার লোম যদি সাদা হয়ে গিয়ে থাকে আর রোগটা চামড়া ছাড়িয়ে আরও গভীরে চলে গেছে বলে মনে হয় তাহলে বুঝতে হবে ওটা একটা খারাপ চর্মরোগ। পুরোহিত তাকে দেখবার পর তাকে অশুচি বলে ঘোষণা করবে।
4
তবে তার চামড়ার সেই চক্চকে জায়গাটুকু যদি সাদা হয় কিন্তু চামড়া ছাড়িয়ে গভীরে না গিয়ে থাকে আর সেখানকার লোমও যদি সাদা না হয়ে গিয়ে থাকে, তবে পুরোহিত সেই লোককে সাত দিন পর্যন্ত অন্য লোকদের থেকে দূরে সরিয়ে রাখবে।
5
সেই সাত দিনের শেষ দিন পুরোহিত তাকে আবার দেখবে। যদি এর মধ্যে সেই রোগটা চামড়ার উপরে ছড়িয়ে না গিয়ে যেমন ছিল তেমনিই থেকে যায় তবে সে আরও সাত দিন তাকে সরিয়ে রাখবে।
6
সেই সাত দিনের শেষ দিন পুরোহিত তাকে আবার দেখবে। যদি এর মধ্যে তার রোগটা চামড়ার উপর ছড়িয়ে না গিয়ে প্রায় মিলিয়ে গিয়ে থাকে তবে সে তাকে শুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা কেবল একটা ফুসকুড়ি, আর কিছু নয়। তখন লোকটাকে তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে আর তারপর সে শুচি হবে।
7
“কিন্তু পুরোহিত তাকে শুচি বলে ঘোষণা করবার পরে যদি সেই ফুসকুড়ি তার চামড়ার উপরে ছড়িয়ে পড়ে তবে আবার তাকে পুরোহিতের কাছে যেতে হবে।
8
তখন পুরোহিত তাকে আবার দেখবে। যদি এর মধ্যে সত্যিই সেটা চামড়ার উপর ছড়িয়ে গিয়ে থাকে তবে সে তাকে অশুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা একটা খারাপ চর্মরোগ।
9
“কারও যদি চর্মরোগ হয় তবে তাকে পুরোহিতের কাছে নিয়ে যেতে হবে আর পুরোহিত তাকে দেখবে। যদি সেই রোগের লক্ষণ এমন হয় যে, চামড়ার উপরের কোন জায়গা সাদা হয়ে ফুলে উঠেছে আর সেখানকার লোম সাদা হয়ে গিয়েছে আর সেই ফোলা জায়গাটায় কাঁচা ঘা রয়েছে,
11
তবে বুঝতে হবে ওটা একটা পুরানো খারাপ চর্মরোগ। তখন পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে। তাকে অন্যদের থেকে দূরে সরিয়ে রাখবার দরকার নেই, কারণ সে তো অশুচি হয়েই আছে।
12
কিন্তু যদি লক্ষণটা অন্য রকম হয়ে রোগটা তার সারা গায়ে বেরিয়ে গিয়ে থাকে আর পুরোহিতের যতটা চোখে পড়ে তাতে যদি মনে হয় রোগীর মাথা থেকে পা পর্যন্ত সারা গায়েই তা আছে,
13
তবে সে তাকে ভাল করে দেখবে। তাতে যদি দেখা যায় সত্যিই তা তার সারা গায়েই রয়েছে কিন্তু তা সাদা হয়ে গেছে তবে সে তাকে শুচি বলে ঘোষণা করবে। তার সারা গা সাদা হয়ে গেছে বলে সে অশুচি নয়।
14
কিন্তু তার পরে যদি তার গায়ে কোন কাঁচা ঘা দেখা দেয় তবে সে অশুচি হবে।
15
পুরোহিত সেই ঘা দেখবার পর তাকে অশুচি বলে ঘোষণা করবে। সেই ঘা অশুচি; তার খারাপ চর্মরোগ হয়েছে।
16
পরে সেই কাঁচা ঘায়ের অবস্থা বদলে গিয়ে যদি তা সাদা হয়ে যায় তবে তাকে আবার পুরোহিতের কাছে যেতে হবে।
17
তখন পুরোহিত তাকে আবার দেখবে। তার সারা গায়ে বেরিয়ে যাওয়া রোগটা যদি সত্যিই সাদা হয়ে গিয়ে থাকে তবে সে তাকে শুচি বলে ঘোষণা করবে, কারণ সে শুচি।
18
“যদি কারও শরীরে ফোড়া উঠে সেরে যায় আর তারপর সেই জায়গাটা সাদা হয়ে ফুলে ওঠে কিম্বা লাল্চে-সাদা চক্চকে দেখা যায় তবে তাকে পুরোহিতের কাছে যেতে হবে।
20
পুরোহিত তাকে দেখবে। যদি সেটা চামড়া ছাড়িয়ে গভীরে চলে গিয়ে থাকে এবং সেখানকার লোমও সাদা হয়ে গিয়ে থাকে তবে পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে, কারণ সেটা ফোড়ার জায়গায় বের হওয়া খারাপ চর্মরোগ।
21
কিন্তু পুরোহিত যদি কোন সাদা লোম সেখানে দেখতে না পায় এবং সেটা যদি চামড়া ছাড়িয়ে গভীরে না গিয়ে প্রায় মিলিয়ে যাবার মত হয়ে গিয়ে থাকে তবে পুরোহিত তাকে সাত দিন পর্যন্ত অন্যদের থেকে দূরে সরিয়ে রাখবে।
22
কিন্তু যদি দেখা যায় সেটা চামড়ার উপর ছড়িয়ে যাচ্ছে তবে পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা একটা রোগ।
23
কিন্তু সেটার যদি কোন পরিবর্তন না হয় এবং ছড়িয়েও না পড়ে তবে বুঝতে হবে যে, ওটা ফোড়াটার একটা দাগ মাত্র। পুরোহিত তখন তাকে শুচি বলে ঘোষণা করবে।
24
“যদি কারও গায়ে কোন জায়গা পুড়ে যায় আর সেই পোড়া জায়গার কাঁচা ঘায়ের মধ্যে লাল্চে-সাদা কিম্বা সাদা চক্চকে কোন কিছু দেখা যায়,
25
তবে পুরোহিত সেটা পরীক্ষা করে দেখবে। যদি দেখা যায় সেখানকার লোম সাদা হয়ে গেছে আর সেই অংশটা চামড়া ছাড়িয়ে গভীরে চলে গেছে তবে বুঝতে হবে যে, সেই পোড়া জায়গায় খারাপ চর্মরোগ ফুটে বেরিয়েছে। পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা একটা খারাপ চর্মরোগ।
26
কিন্তু পুরোহিত পরীক্ষা করে যদি দেখতে পায় যে, সেখানকার লোম সাদা হয় নি এবং সেই অংশটা চামড়া ছাড়িয়ে গভীরে চলে যায় নি বরং প্রায় মিলিয়ে গেছে, তবে পুরোহিত তাকে সাত দিনের জন্য অন্যদের থেকে সরিয়ে রাখবে।
27
ঐ সাত দিনের শেষ দিন পুরোহিত তাকে আবার পরীক্ষা করে যদি দেখতে পায় যে, চামড়ার উপর সেটা ছড়িয়ে পড়েছে তবে পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা একটা খারাপ চর্মরোগ।
28
কিন্তু সেই অংশটা যদি যেমন ছিল তেমনি থেকে যায় এবং রোগটা চামড়ার উপর না ছড়িয়ে প্রায় মিলিয়ে যাবার মত হয়ে গিয়ে থাকে, তবে বুঝতে হবে পুড়বার দরুন ওটা ফুলে উঠেছে। তখন পুরোহিত তাকে শুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা একটা পোড়া দাগ মাত্র।
29
“যদি কোন পুরুষ বা স্ত্রীলোকের মাথা বা দাড়ির মধ্যে রোগের লক্ষণ দেখা দেয়,
30
তবে পুরোহিত তাকে পরীক্ষা করে দেখবে। যদি তার মনে হয় তা চামড়া ছাড়িয়ে গভীরে চলে গেছে এবং তার মধ্যেকার লোমও হলুদ আর সরু হয়ে গেছে তবে সে সেই লোককে অশুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা এক রকম চুলকানি- মাথা এবং দাড়ির খারাপ চর্মরোগ।
31
কিন্তু রোগ পরীক্ষা করবার সময় পুরোহিতের যদি মনে হয় যে, তা চামড়া ছাড়িয়ে গভীরে চলে যায় নি কিন্তু তার মধ্যে যে লোম রয়েছে তা কালো নয়, তবে সেই রোগীকে সে সাত দিন পর্যন্ত অন্যদের থেকে সরিয়ে রাখবে।
32
তারপর সেই সাত দিনের শেষ দিনে পুরোহিত আবার তা পরীক্ষা করে যদি দেখে সেই চুলকানি ছড়িয়ে পড়ে নি এবং তার মধ্যেকার লোমও হলুদ নয় আর মনে হয় তা চামড়া ছাড়িয়ে গভীরে যায় নি,
33
তবে চুলকানির জায়গাটা বাদ দিয়ে সেই লোকের বাদবাকী চুল বা লোম কামিয়ে ফেলতে হবে। এর পর পুরোহিত আরও সাত দিন তাকে অন্যদের থেকে সরিয়ে রাখবে।
34
ঐ সাত দিনের শেষ দিন পুরোহিত তার সেই চুলকানি আবার পরীক্ষা করে যদি দেখে যে, সেটা চামড়ার উপরে ছড়িয়ে পড়ে নি আর মনে হয় সেটা চামড়া ছাড়িয়ে গভীরে যায় নি, তবে পুরোহিত তাকে শুচি বলে ঘোষণা করবে। তারপর তাকে কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে আর তখন সে শুচি হবে।
35
তাকে শুচি বলে ঘোষণা করবার পর যদি তার গায়ে সেই চুলকানি ছড়িয়ে পড়তে দেখা যায়,
36
তবে পুরোহিত তাকে আবার দেখবে। যদি দেখা যায় সেই চুলকানি ছড়িয়ে পড়েছে তবে লোম হলুদ হয়েছে কি না তা ভাল করে পরীক্ষা করে দেখবার দরকার নেই, কারণ লোকটি অশুচি।
37
কিন্তু পুরোহিত যদি মনে করে তা যেমন ছিল তেমনই আছে আর সেই চুলকানির জায়গায় কালো লোম গজিয়েছে তাহলে বুঝতে হবে সেটা ভাল হয়ে গেছে। সে শুচি হয়েছে এবং পুরোহিত তাকে শুচি বলে ঘোষণা করবে।
38
“কোন পুরুষ বা স্ত্রীলোকের চামড়ার উপর যদি কোন চক্চকে, অর্থাৎ সাদা চক্চকে দাগ দেখা দেয়,
39
তাহলে পুরোহিত তা পরীক্ষা করে দেখবে। যদি সেই দাগগুলো ফ্যাকাশে সাদা হয় তাহলে বুঝতে হবে চামড়ার উপরে শ্বেতী হয়েছে আর তাতে কোন ক্ষতি হবে না, সে শুচি।
40
“যদি কোন লোকের চুল উঠে গিয়ে মাথায় টাক পড়ে যায় তবে সে অশুচি হবে না।
41
মাথার সামনের চুল উঠে গিয়ে যদি কারও কপালের উপরটায় টাক পড়ে যায় তাহলেও সে অশুচি হবে না।
42
কিন্তু যদি তার টাকপড়া মাথায় বা কপালে রোগের কোন লাল্চে-সাদা রংয়ের লক্ষণ দেখা দেয় তবে বুঝতে হবে তার মাথায় বা কপালে খারাপ চর্মরোগ বের হয়েছে।
43
পুরোহিত তাকে পরীক্ষা করতে গিয়ে যদি দেখে যে, খারাপ চর্মরোগের মত তার মাথার বা কপালের লাল্চে-সাদা অংশটা ফুলে উঠেছে,
44
তবে বুঝতে হবে লোকটির খারাপ চর্মরোগ হয়েছে এবং সে অশুচি। তার মাথার সেই রোগের জন্য পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে।
45
“এই রকম রোগ যার হবে তাকে ছেঁড়া কাপড় পরতে হবে। সে চুল খুলে রাখবে। তাকে তার মুখের নীচের দিকটা ঢেকে চিৎকার করে বলতে হবে, ‘অশুচি, অশুচি।’
46
তার দেহে যতদিন সেই ছোঁয়াচে রোগ থাকবে ততদিন সে অশুচি থাকবে। তাকে ছাউনির বাইরে একা থাকতে হবে।
47
“যদি কোন কাপড়ের কোন জায়গায় ক্ষয়-করা ছাৎলা ধরে- সেটা পশমের বা মসীনার কাপড়ের উপরে হোক কিম্বা বুনবার আগে পশম বা মসীনার সুতার টানা বা পোড়েনের উপরে হোক কিম্বা চামড়া বা চামড়ার জিনিসের উপরেই হোক-
49
আর সেই জায়গাটা দেখতে যদি কিছুটা সবুজ কিম্বা লাল্চে হয় তবে বুঝতে হবে সেটা এক রকমের ক্ষয়-করা ছাৎলা। সেটা তখন পুরোহিতকে দেখাতে হবে।
50
পুরোহিত সেটা ভাল করে দেখে সাত দিনের জন্য সেই জিনিসটা অন্য সব জিনিস থেকে সরিয়ে রাখবে।
51
তারপর সেই সাত দিনের শেষের দিন পুরোহিত আবার সেটা দেখবে। যদি এর মধ্যে সেই কাপড় কিম্বা টানা-পোড়েনের সুতা কিম্বা চামড়া বা চামড়ার জিনিসের উপরকার ছাৎলা ছড়িয়ে গিয়ে থাকে তবে বুঝতে হবে সেটাতে ক্ষয়-করা ছাৎলা ধরেছে আর জিনিসটা অশুচি হয়ে গেছে। তখন সেই ছাৎলা-ধরা জিনিসটা পুড়িয়ে দিতে হবে, কারণ ওটা এক রকমের ক্ষয়-করা ছাৎলা। জিনিসটা তাই পুড়িয়ে দিতেই হবে।
53
“কিন্তু পুরোহিত যদি দেখে যে, সেই কাপড় কিম্বা টানা-পোড়েনের সুতা কিম্বা চামড়া বা চামড়ার জিনিসের উপরে সেটা না ছড়িয়ে একই জায়গায় রয়ে গেছে,
54
তবে সে ঐ জিনিসটা ধুয়ে ফেলবার আদেশ দেবে। তারপর সে ওটা আরও সাত দিন পর্যন্ত অন্য সব জিনিস থেকে সরিয়ে রাখবে।
55
তারপর পুরোহিত আবার তা দেখবে। সেটা ছড়িয়ে না পড়লেও যদি দেখতে একই রকম থেকে যায় তবে বুঝতে হবে জিনিসটা অশুচি। জিনিসটার ভিতরে-বাইরে যেদিকেই সেই ছাৎলা থাকুক না কেন, সেটা আগুনে পুড়িয়ে দিতে হবে।
56
জিনিসটা ধোওয়ার পরে পুরোহিত যদি দেখে যে, জায়গাটা ফ্যাকাশে হয়ে গেছে তবে সেই ফ্যাকাশে জায়গাটা তাকে ছিঁড়ে ফেলতে হবে।
57
কিন্তু ঐ জিনিসটাতে যদি আবার ছাৎলা দেখা দেয় তবে বুঝতে হবে ওটা ছড়িয়ে পড়ছে। ঐ ছাৎলা-ধরা জিনিসটা আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে।
58
জিনিসটা ধোওয়ার পরে যদি দেখা যায় ছাৎলা মিলিয়ে গেছে তবে সেটা আবার ধুয়ে নিতে হবে, আর তাতে সেটা শুচি হবে।”
59
এই সব নিয়ম অনুসারে ক্ষয়-করা ছাৎলা-ধরা পশমী বা মসীনার কাপড়, টানা বা পোড়েনের কোন সুতা কিম্বা চামড়ার কোন জিনিস শুচি বা অশুচি বলে ঘোষণা করতে হবে।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27