bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Leviticus 24
Leviticus 24
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 23
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 25 →
1
সদাপ্রভু মোশিকে বললেন,
2
“তুমি ইস্রায়েলীয়দের আদেশ দাও যেন তারা বাতিদানের জন্য তোমার কাছে ছেঁচা জলপাইয়ের খাঁটি তেল নিয়ে আসে যাতে প্রদীপগুলো নিয়মিত ভাবে জ্বালিয়ে রাখা যায়।
3
মিলন-তাম্বুর মধ্যে সাক্ষ্য-সিন্দুকের পর্দার বাইরে হারোণকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সদাপ্রভুর সামনে প্রদীপগুলোর দেখাশোনা করতে হবে। বংশের পর বংশ ধরে এটা হবে একটা স্থায়ী নিয়ম।
4
সদাপ্রভুর সামনে-রাখা খাঁটি সোনার বাতিদানের উপরকার প্রদীপগুলোর নিয়মিত ভাবেই দেখাশোনা করতে হবে।
5
“মিহি ময়দা দিয়ে বারোটা রুটি সেঁকে নিতে হবে। প্রত্যেকটা রুটির জন্য তিন কেজি ছ’শো গ্রাম ময়দা নিতে হবে।
6
তারপর সদাপ্রভুর সামনে রাখা খাঁটি সোনার টেবিলের উপর ঐ রুটিগুলো ছয়টা ছয়টা করে দুই সারিতে সাজিয়ে রাখতে হবে।
7
প্রত্যেকটি রুটির সারির কাছে খাঁটি লোবান রাখতে হবে। রুটির বদলে এই লোবান দিয়ে সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ করতে হবে।
8
ইস্রায়েলীয়দের পক্ষ থেকে এই রুটি প্রত্যেক বিশ্রামবারে নিয়মিত ভাবে সদাপ্রভুর সামনে সাজিয়ে রাখতে হবে। তাদের এই রুটি রাখবার কাজটা হবে একটা চিরকালের নিয়ম।
9
এই রুটি হারোণ ও তার ছেলেরা পবিত্র তাম্বু-ঘরের এলাকায় খাবে, কারণ সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের জিনিসের মধ্যে এটা একটা মহাপবিত্র জিনিস। এটা তাদের সব সময়কার পাওনা।”
10
ইস্রায়েলীয়দের মধ্যে এমন একজন লোক বাস করত যার মা ছিল ইস্রায়েলীয় আর বাবা মিসরীয়। ছাউনির মধ্যে সেই লোকটির সংগে একজন ইস্রায়েলীয়ের মারামারি বেধে গেল।
11
তখন সেই ইস্রায়েলীয় স্ত্রীলোকের ছেলেটি একটা মন্দ উদ্দেশ্যে সদাপ্রভুর নাম নিয়ে অভিশাপ দিল। তা শুনে লোকেরা তাকে মোশির কাছে নিয়ে গেল। ছেলেটির মায়ের নাম ছিল শালোমীৎ। সে দান-গোষ্ঠীর দিব্রির মেয়ে। এই ব্যাপারে সদাপ্রভুর ইচ্ছা কি তা তাঁর কাছ থেকে জানবার অপেক্ষায় ইস্রায়েলীয়েরা সেই লোকটিকে আটক করে রাখল।
13
এতে সদাপ্রভু মোশিকে বললেন,
14
“যে লোকটি অভিশাপ দিয়েছে তাকে ছাউনির বাইরে নিয়ে যাও। যারা তাকে সেই অভিশাপ দিতে শুনেছে তারা সবাই তার মাথার উপর হাত রাখুক, তারপর ইস্রায়েলীয়েরা তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলুক।
15
তুমি ইস্রায়েলীয়দের জানিয়ে দাও যদি কেউ তার ঈশ্বরকে অভিশাপ দেয় তবে তাকে তার জন্য দায়ী করা হবে।
16
মন্দ উদ্দেশ্যে যে সদাপ্রভুর নাম নেবে তাকে মেরে ফেলতেই হবে। ইস্রায়েলীয়েরা তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে। ইস্রায়েলীয়ই হোক বা তাদের মধ্যে বাস করা অন্য জাতির লোকই হোক, যে কেউ মন্দ উদ্দেশ্যে সদাপ্রভুর নাম নেবে তাকে মেরে ফেলতেই হবে।
17
“যদি কেউ কাউকে খুন করে তবে তাকেও মেরে ফেলতে হবে।
18
যদি কেউ অন্যের পশু মেরে ফেলে তবে তাকে একটা প্রাণের বদলে আর একটা প্রাণ দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে।
19
যদি কেউ কাউকে আঘাত করে আর তাতে তার দেহের ক্ষতি হয় তবে সে যা করেছে তার প্রতিও তা-ই করতে হবে-
20
হাড় ভাংবার বদলে হাড় ভাংগা, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। সে অন্যের যে ক্ষতি করেছে তারও সেই ক্ষতি করতে হবে।
21
পশু মেরে ফেললে ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু মানুষ মেরে ফেললে মরতে হবে।
22
ইস্রায়েলীয় এবং তাদের মধ্যে বাস করা অন্য জাতির লোক, সকলের উপরে এই একই নিয়ম খাটবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।”
23
মোশি ইস্রায়েলীয়দের এই সব কথা জানালেন। যে লোকটি অভিশাপ দিয়েছিল লোকেরা তাকে তার পরেই ছাউনির বাইরে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলল। সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন ইস্রায়েলীয়েরা তা-ই করল।
← Chapter 23
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 25 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27