bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Acts 11
Acts 11
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 12 →
1
যিহুদীয়া মণ্ডলীতে প্রেরিত শিষ্য ও মণ্ডলীর সভ্যদের কাছে সংবাদ গেল যে, অ-ইহুদীরাও ঈশ্বরের সুসমাচার গ্রহণ করেছে।
2
পিতর যখন জেরুশালেমে গেলেন তখন সুন্নত সংস্কারপ্রাপ্ত ইহুদীরা তাঁর সমালোচনা করে
3
জানতে চাইলেন, কেন আপনি সুন্নত সংস্কারহীন লোকদের কাছে গিয়েছিলেন এবং তাঁদের সঙ্গে আহারাদি করেছেন?
4
পিতর তখন একে একে সব ঘটনা ব্যাখ্যা করে বলতে আরম্ভ করলেন,
5
যোপ্পা শহরের আমি প্রার্থনা করছিলাম। সেই সময় আত্মার আবেশে এক দিব্যদর্শন লাভ করলাম। দেখলাম, বিরাট একটা চাদর নেমে আসছে, সেটির চার কোণ ধরে আকাশ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। সেই জিনিসটা নেমে এল আমার কাছে।
6
আমি খুব বালভাবে লক্ষ্য করে দেখলাম, তার মধ্যে পৃথিবীর সব রকমের চতুষ্পদ জন্তু, বন্যপশু, সরীসৃপ ও পাখি রয়েছে।
7
তারপর আমি শুনতে পেলাম একটি কণ্ঠস্বর, 2ওঠ পিতর, এগুলি মেরে খাও।’
8
কিন্তু আমি বললাম, ‘তা হয় না প্রভু। কোনদিন কোন অশুচি জিনিস আমি খাইনি।’
9
দ্বিতীয়বার আমি দৈববাণী শুনতে পেলাম, ‘ঈশ্বর যা শুচি করেছেন, তাকে অশুচি বলার অধিকার তোমার নেই।’
10
এইভাবে তিনবার একই দৃশ্যের পুনরাবৃত্তি হল। তারপর সেগুলি সব আকাশে মিলিয়ে গেল।
11
ঠিক সেই মুহূর্তেই আমরা যে বাড়িতে ছিলাম সেখানে তিনজন লোক এসে পৌঁছাল। আমাকে আমন্ত্রণ করে নিয়ে যাবার জন্য সীজারিয়া থেকে তাদের পাঠান হয়এছিল।
12
পবিত্র আত্মা আমাকে কোন দ্বিধা না করে তাদের সঙ্গে যেতে বললন। সেই ছজন ভাইও আমার সহ্গে গেলেন। আমরা গেলাম সেই ভদ্রলোকের বাড়িতে।
13
তিনি কিভাবে তাঁর ঘরের মধ্যে এক স্বর্গদূতের দর্শন পেয়েছিলেন, সে কথা আমাদের বললেন। সেই স্বর্গদূত তাঁকে বলেছিলেন, ‘শিমোন ওরফে পিতরকে আনবার জন্য যোপ্রপাতে লোক পাঠাও।
14
তিনি এসে যে কথা বলবেন, তার দ্বারাই তুমি ও তোমার পরিবার পরিত্রাণ লাভ করবে।’
15
তাদের কাছে আমার প্রচার আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা তাদের উপরে অধিষ্টিত হলেন, ঠিক সেই প্রথমদিনে যেমনটি হয়েছিল তেমনিভাবে।
16
তখন আমার স্মরণে এল প্রভুর সেই কথা, তিনি বলেছিলেন, ‘বাপ্তিষ্মদাতা যোহন জলে বাপ্তিষ্ম দিতেন, কিন্তু তোমরা লাভ করবে পবিত্র আত্মার বাপ্তিষ্ম।’
17
প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করার পর যা তিনি আমাদের দান করেছিলেন, সেই একই দান যদি ঈশ্বর তাদেরও দিয়ে থাকেন তাহলে আমি কোন অধিকারে ঈশ্বরের কাজে বাধা সৃষ্টি করব?
18
এ কথা শোনার পর তাঁদের সন্দেহের নিরসন হল। ঈশ্বরের মহিমাকীর্তন করে তাঁরা বললেন, ঈশ্বর তাহলে অ-ইহুদীদেরও পাপের পথ থেকে ফিরে এসে জীবন লাভের সুযোগ দিয়েছেন।
19
স্তিফানকে উপলক্ষ করে যে ব্যাপক নির্যাতন শুরু হয়েছিল, তার ফলে খ্রীষ্ট বিশ্বাসীরা অনেকেই চারদিকে ছড়িয়ে পড়েছিলেন। তাঁরা ফিনিসিয়া, সাইপ্রাস ও এণ্টিয়কে গিয়ে কেবলমাত্র ইহুদীদের কাছেই ঈশ্বরের বাণী প্রচার করেছিলেন।
20
তংআদের মধ্যে কয়েকজন ছিলেন সাইপ্রাস ও কুরিনের অধিবাসী। তাঁরা কিন্তু এণ্টিয়কে গিয়ে গ্রীকদের কাছেও প্রভু যীশুর সুসমাচার প্রচার করেছিলেন।
21
প্রভু তাঁদের শক্তি জুগিয়েছিলেন বলেই বহু সংখ্যক লোক প্রভুকে বিশ্বাসে গ্রহণ করে তাঁর অনুগামী হয়েছিল।
22
জেরুশালেমের মণ্ডলীতে এই সংবাদ পৌঁছালে তাঁরা বারনাবাসকে পাঠিয়ে দিলেন এণ্টিয়কে।
23
তিনি সেখানে গিয়ে ঈশ্বরের অনুগ্রহ কার্যকরী হতে দেখে আনন্দিত হলেন এবং প্রভুর প্রতি বিশ্বাসে অবিচল থাকতে তাদের উৎসাহদান করলেন।
24
বারনাবাস ছিলেন একজন সৎ ব্যক্তি। পবিত্র আত্মায় ও বিশ্বাসে পরিপূর্ণতা লাভ করেছিলেন তিনি। তাঁর প্রচেষ্টায় বহুলোক খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করেছিল।
25
বারনাবাস এরপর শৌলের খোঁজে গেলেন তার্ষ নগরে।
26
তাঁকে খুঁজে পাওয়ার পর তিনি তাঁকে নিয়ে গেলেন এণ্টিয়কে। পুরো একটি বছর তাঁরা দুজনে সেখানকার মণ্ডলীর লোকদের সঙ্গে বাস করে বহু লোককে শিক্ষাদান করলেন। এই এণ্টিয়কেই শিষ্যেরা প্রথম খ্রীষ্টান নামে আখ্যাত হয়েছিলেন।
27
এই সময় কযেকজন নবী জেরুশালেম থেকে এণ্টিয়কে যান।
28
তাঁদের মধ্যে আগাবাস নামে একজন পবিত্র আত্মার প্রভাবে উঠে দাঁড়িয়এ ভবিষ্যদ্বাণী করে বললেন যে সারা পৃথিবীতে দারুণ দুর্ভিক্ষ হবে। (ক্লডিয়াসের রাজত্বকালে এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছিল।)
29
প্রেরিত শিষ্যেরা তখন স্থির করলেন, তাঁরা প্রত্যেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী যিহুদীয়ার খ্রীষ্টান ভাইদের কাছে সাহায্য পাঠাবেন।
30
তাঁরা শৌল ও বারনাবাসের মারফৎ সমাজের প্রবীণদের হাতে সাহায্য পৌঁছে দিয়ে এ কাজ সম্পন্ন করেছিলেন।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28