bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Acts 25
Acts 25
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 24
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 26 →
1
তিন দিন পর নিয়োগপত্র পেয়ে ফেস্টাস সীজারিয়া থেকে জেরুশালেমে গেলেন।
2
তখন মুখ্য পুরোহিতেরা ও বিশিষ্ট ইহুদী নেতৃবৃন্দ পৌলের বিরুদ্ধে তাঁর কাছে আবার নালিশ করলেন এবং অনুরোধ জানিয়ে বললেন
3
যেন পৌলকে জেরুশালেমে আনানো হয় কারণ তাঁরা পৌলকে পথেই হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন।
4
ফেস্টাস বললেন, পৌল এখন সীজারিয়অতে আছেন। শিগ্গিরই আমি সেখানে যাব।
5
আপনাদের নেতৃবৃন্দ আমার সঙ্গে চলুন। যদি পৌল কোন অপরাধ করে থাকে তাহলে সেখানেই তাঁরা অভিযোগ আনুন।
6
জেরুশালেম তাঁদের সঙ্গে আট-দশদিন কাটিয়ে ফেস্টাস সীজারিয়াতে গেলেন। পরের দিন তিনি বিচারসভায় গিয়ে আসন গ্রহণ করলেন এবং পৌলকে সেখানে হাজির করতে আদেশ দিলেন।
7
তিনি এলে জেরুশালেম থেকে আগত ইহুদীরা তাঁকে ঘিরে দাঁড়িয়ে তাঁর বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ করতে লাগলেন যা তাঁদের পক্ষে প্রমাণ করা সম্ভব ছিল না।
8
পৌল তখন বললেন, ইহুদীদের বিধান শাস্ত্র বা তাদের মন্দির অথবা সীজারের বিরুদ্ধে আমি কেআন অপরাধ করিনি।
9
ফেস্টাস কিন্তু ইহুদীদের খুশী করার জন্য পৌলকে বললেন, তুমি কি জেরুশালেমে গিয়ে আমার সাক্ষাতে এসব অভিযোগের বিচার নিষ্পত্তি চাও?
10
পৌল বললেন, আমি সীজারের বিচারসভায় দাঁড়িয়ে আছি, এখানেই আমার বিচার করতে হবে। আপনি ভাল করেই জানেন যে ইহুদীদের বিরুদ্ধে আমি কোন অপরাধই করিনি।
11
আমি যদি অপরাধী হই এবং মৃত্যুদণ্ডের যোগ্য এমন কিছু করে থাকি তাহলে আমি তার দণ্ড এড়াতে চাই না। কিন্তু আমার বিরুদ্ধে তাদের অভিযোগেরর কোন সত্যতা যদি না থাকে তাহলে কেউ আমাকে ওদের হাতে তুলে দিতে পারে না। আমি সীজারের কাছে আপীন করেছি।
12
তখন ফেস্টাস তাঁর উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করে বললেন, তুমি সীজারের কাছে আপীল করেছ। অতএব তেআমাকে সীজারের কাছে যেতে হবে।
13
কযেকদিন পরে রাজা আগ্রিপ্প ও বের্ণিস এলেন সীজারিয়াতে ফেস্টাসকে অভিনন্দন জানাতে।
14
সেখানে তাঁরা বেশ কিছুদিন থাকলেন। ফেস্টাস তখন রাজার কাছে পৌলের মামলায় বিষয় উপস্থাপন করলেন, বললেন, এখানে একজন লোক আছে, ফেলিক্স তাঁকে বন্দী করেছিলেন।
15
আমি যখন জেরুশালেমে ছিলাম তখন ইহুদীদের মুখ্য পুরোহিতেরা ও সমাজের প্রবীণ নেতারা তার বিষয় আমাকে জানিয়ে দণ্ডাজ্ঞা প্রার্থনা করেছিলেন।
16
আমি তাদের বলেছিলাম যে, অভিযুক্ত ব্যক্তিকে অভিযোগকারীদের সামনে দাঁড়িয়ে তাদের আনা অভিযোগ খণ্ডনের সুযোগ দেবার আগে কাউকে হস্তান্তর করার প্রথা রোমীয়দের নেই।
17
তারা তখন একসঙ্গে এখানে এল। আমি আর দেরী না করে পরের দিনই বিচারসভায় আসন গ্রহণ করলাম ও লোকটিকে উপস্থিত করার আদেশ দিলাম।
18
অভিযোগকারীরা তার বিরুদ্ধে আমি যা ভেবেছিলাম তেমন কোন অভিযোগ আনতে পারেনি।
19
তবে তাদের ধর্মীয় কতকগুলি বিশিষ্ট প্রথাসংক্রান্ত ব্যাপারে ও যীশু নামে একজন মৃত ব্যক্তিকে নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছে। পৌলের সুনিশ্চিত দাবী, তিনি জীবিত।
20
আমি তখন এই সমস্যা সমাধানের কোন সূত্র না পেয়ে নিরুপায় হয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে সে এ বিষযে বিচারের জন্য জেরুশালেমে যেতে চায় কি না।
21
কিন্তু পৌল সম্রাটের কাছে বিচার লাভের আবেদন জানিয়ে হাজতে থাকতে চেয়েছে। তাই সীজারের কাছে না পাঠানো পর্যন্ত তাকে আমি আটক রাখার আদেশ দিয়েছি।
22
আগ্রিপ্প ফেস্টাসকে বললেন, আমি নিজে ঐ লোকটির কথা শুনতে চাই। ফেস্টাস বললেন, আগামীকাল শুনবেন।
23
পরের দিন তাই আগ্রিপ্প ও বের্ণিস বিপুল সমারোহ সেনাপতি ও নগরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সভাগৃহে প্রবেশ করলেন। তারপর ফেস্টাসের আদেশে পৌলকে সেখানে নিয়ে যাওয়া হল।
24
ফেস্টাস বললেন, রাজা আগ্রিপ্প এবং সমবেত ভদ্রমণ্ডলী, এই যে লোকটিকে আপনারা দেখছেন, ইহুদী সম্প্রদায় জেরুশালেমে এবং এখানে এর বিরুদ্ধে আমার কাছে অভিযোগ জানিয়েছিল, চীৎকার করে বলেছিল, যে ওর বেঁচে থাকা উচিত নয়।
25
কিন্তু আমি দেখলাম মৃত্যুদণ্ডের যোগ্য কোন অপরাধ এ করেনি। সে নিজে যখন সম্রাটের কাছে আপীল করেছে, আমি একে তাঁর কাছে পাঠানোই স্থির করেছি।
26
কিন্তু মাননীয় সম্রাটের কাছে এর সম্বন্ধে নিশ্চিতভাবে আমার লিখে জানাবার কিছুই নেই। তাই আপনাদের সামনে একে এনেছি। রাজা আগ্রিপ্প, বিশেষ করে আপনার কাছে এনেছি, যাতে ওকে জিজ্ঞাসাবাদ করে লেখার মত কিছু পেতে পারি।
27
কারণ একজন বন্দীর বিরুদ্ধে কি অভিযোগ তা না জানিয়ে তাকে পাঠানো যুক্তিসঙ্গত নয়।
← Chapter 24
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 26 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28