bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Acts 23
Acts 23
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 22
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 24 →
1
পৌল সমাজপতি পরিষদের সদস্যদের দিকে তাকিয়ে বললেন, বন্ধুগণ, আজকের এই দিনটি পর্যন্ত সারাটি জীবন আমি নিখুঁতভাবে কাটিয়েছি, ঈশ্বরের সাক্ষাতে আমার বিবেক নির্মল।
2
এ কথা শুনে প্রধান পুরোহিত অননিয়, তাঁর পাশে যারা দাঁড়িয়েছিল তাদের পৌলের মুখে আঘাত করতে আদেশ দিলেন।
3
পৌল তখন তাঁকে বললেন, ঈশ্বর তোমাকে আঘাত করবেন। তুমি চূণকাম করা দেওয়াল! বিধানসঙ্গতভাবে তুমি আমার বিচার করতে বসেছ অথচ বিধান বিরুদ্ধভাবে আমাকে আঘাত করার আদেশ দিচ্ছ?
4
যারা সেখানে দাঁড়িয়েছিল তারার তাঁকে বলল, তুমি ঈশ্বরের প্রধান পুরোহিতকে অপমান করছ।
5
পৌল বললেন, আমি জানতাম না ভাই যে উনি প্রধান পুরোহিত। কারণ শাস্ত্রে লেখা আছেঃ ‘তোমার স্বজাতির কোন কর্তৃপক্ষকে কটূ কথা বলো না।’
6
সমবেত জনতার মধ্যে ফরিশী ও সদ্দুকী সম্প্রদায়ভুক্ত লোকজন দেখে পৌল সভাকে উদ্দেশ্য করে বললেন, ভাইসব, আমি একজন ফরিসী। জন্মসূত্রে এবং শিক্ষাদীক্ষাতেও ফরিসী। মৃতদের পুনরুত্থানে আমি বিশ্বাস করি বলেই আজ আমার বিচার করা হচ্ছে।
7
একথা বলার সঙ্গে সঙ্গে ফরিশী ও সদ্দূকীদের মধ্যে ঝগড়া বেধে গেল এবং সভা দু'দলে ভাগ হয়ে গেল। (
8
কারণ সদ্দুকীরা পুনরুত্থান, স্বর্গদূত ও আত্মায় বিশ্বাস করে না কিন্তু ফরিশীরা এ সবই বিশ্বাস করে।)
9
ফলে প্রচণ্ড বাকবিতণ্ডা আরম্ভ হয়ে গেল। তখন ফরিশীদের মধ্যে থেকে কয়েকজন শাস্ত্র বিশারদ উঠে দাঁড়িয়ে দৃঢ় প্রতিবাদ জানিয়ে বললেন, এই লোকটার কোন অপরাধ আমরা দেখতে পাচ্ছি না। হয়তো কোন আত্মা বা কোন স্বর্গদূত বাস্তবিকই এর সঙ্গে কথা বলেছিলেন!
10
এইভাবে তর্ক যখন চরমে পৌঁছেছে তখন সেনানায়কের ভয় হল যে হয়তো বা তারা পৌলকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলব। তাই তিনি পৌলকে ভীড়ের মধ্যে থেকে বার করে এনে দুর্গের মধ্যে নিয়ে যেতে আদেশ দিলেন।
11
সেই দিনই রাত্রিবেলায় প্রভু পৌলের সামনে দাঁড়িয়ে বললেন, সাহস রাখ। জেরুশালেমে আমার সম্বন্ধে যেভাবে সাক্ষ্য দিয়েছ, রোমেও তোমাকে সেই ভাবে সাক্ষ্য দিতে হবে।
12
পরের দিন ইহুদীরা সমবেত হয়ে ষড়যন্ত্র করল। তাদের মধ্যে কয়েকজন শপথ নিল যে, পৌলকে হত্যা না করে তারা কোন খাদ্য কিম্বা পানীয় গ্রহণ করবে না।
13
চল্লিশ জনেরও বেশী এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
14
তারা মুখ্য পুরোহিত ও প্রধান নেতাদের কাছে গিয়ে বলল: পৌলকে হত্যা না করা পর্যন্ত আমরা খাদ্য বা পানীয় গ্রহণ করব না বলে কঠিন শপথে আবদ্ধ হয়েছি।
15
সুতরাং পৌলের সম্বন্ধে আরও তদন্ত করার ছল করে পরিষদের সদস্য সমেত আপনারা সেনানায়কের কাছে বলে পাঠান যেন পৌলকে আপনাদের সামনে আনা হয়। আমরা ঠিক করেছি, সে কাছে আসার সঙ্গে সঙ্গে আমরা তাকে হত্যা করব।
16
পৌলের ভাগিনেয় তাদের এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে দুর্গের ভতরে পৌলের কাছে গিয়ে এ কথা বলে দিল।
17
পৌল তখন একজন সেনাপতিকে ডেকে বললেন, এই যুবককে সেনানায়কের কাছে নিয়ে যান। তাঁকে এর কছু কথা বলার আছে।
18
সেই কর্মচারী তাকে সেনানায়কের কাছে নিয়ে গিয়ে বলল, বন্দী পৌল আমাকে ডেকে এই ব্যক্তিকে আপনার কাছে নিয়ে আসতে বলেছে। আপনাকে এর কিছু কথা বলার আছে।
19
সেনানায়ক তাকে একান্তে নিয়ে গিয়ে বললেন, আমাকে তুমি কি বলতে চাও?
20
সে বলল, ইহুদীরা সবাই পরামর্শ করেছে যে, আগামীকাল তারা পৌলকে সমাজপতি পরিষদের সামনে উপস্থিত করার জন্য আপনাকে বলবে। এমন ভাণ করবে যেন তারা তাঁর সম্বন্ধে আরও তদন্ত করতে চায়।
21
কিন্তু তাদের কথায় কান দেবেন না। ওরা চল্লিশ জনেরও বেশী লোক তাঁর জন্য ওৎ পেতে আছে। ওরা শপথ নিয়েছে যে, পৌলকে হত্যা না করা পর্যন্ত খাদ্য কিম্বা পানীয় কিছুই গ্রহণ করবে না। এখন তারা প্রস্তুত হয়ে আপনার অপেক্ষায় আছে।
22
সেনাপতি তাকে বললেন, তুমি যে আমাকে এই সংবাদ দিয়েছ, একথা কাউকে বলো না। এই কথা বলে তাকে বিদায় দিলেন।
23
তারপর সেনানায়ক তাঁর দুজন সেনাপতিকে ডেকে বললেন, আজ রাত্রি নটার সময় দুশো সৈন্য নিয়ে সীজারিয়াতে যাবা জন্য প্রস্তুত হও। এ ছাড়াও সঙ্গে নাও সত্তর জন ঘোড়সওয়ার সৈন্য এবং দুশো জন বর্শাধারী সৈন্য।
24
সেই সঙ্গে পৌলের জন্য আরো কয়েকটা অশ্ব মজুত রেখো। তাকে নিরাপদে সোজা নিয়ে যাও রাজ্যপাল ফেলিক্সের কাছে।
25
তারপর সেনাপতি এই মর্মে একটা চিঠি লিখলেন,
26
‘মহামহিম রাজ্যপাল ফেলিক্সের সমীপে ক্লডিয়াস লিসিয়াসের অভিবাদন।
27
ইহুদীরা এই ব্যক্তিকে হত্যা করার জন্য আক্রমণ করেছিল এবং হত্যা করতে প্রায় উদ্যত হয়েছিল। যখন আমি জানতে পারলাম যে, এই ব্যক্তি রোমীয় নাগরিক তখন আমি আমার সৈন্যদের নিয়ে গিয়ে তাকে উদ্ধার করলাম।
28
তারপর তার বিরুদ্ধে তাদের কি অভিযোগ তা জানবার জন্য তাকে সমাজপতি পরিষদের সামনে নিয়ে গেলাম।
29
সেখানে আমি জানলাম যে তার বিরুদ্ধে ওদের অভিযোগ ওদের বিধানশাস্ত্রের বিতর্কিত বিষয়ে। কিন্তু সেই অভিযোগ তার মৃত্যুদণ্ড বা কারাদণ্ড হতে পারে না।
30
শেষে যখন সংবাদ পেলাম যে এই ব্যক্তির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে তখন সঙ্গে সঙ্গে তাকে আমি আপনার কাছে পাঠিয়ে দিলাম এবং তার বিরুদ্ধে অভিযোগকারীদের আদেশ দিলাম যে এর বিরুদ্ধে তাদের যে বক্তব্য আছে তা যেন আপনার কাছে পেশ করে।’
31
সৈন্যরা নির্দেশমত রাত্রিবেলায় পৌলকে নিয়ে গেল এ্যাণ্টিপ্যাট্রিস-এ।
32
তার পরের দিন তারা পৌলকে বাকী পথ নিয়ে যাওয়অর জন্য অশ্বারোহী সৈন্যদের জিম্মায় রেখে দুর্গে ফিরে গেল।
33
সীজারিয়াতে পৌঁছে তারা সেই চিঠিটা রাজ্যপালকে দিল এবং পৌলকে তাঁর সামনে উপস্থিত করল।
34
রাজ্যপাল চিঠি পড়ে জানতে চাইলেন যে পৌল কোন প্রদেশের লোক। যখন তিনি জানলেন যে পৌল সিলিসিয়া প্রদেশের অধিবাসী, তিনি বললেন,
35
তোমার বিরুদ্ধে অভিযোগকারীরা এলে আমি তোমার কথা শুনব। তারপরে তিনি তাঁর সদর দপ্তর, হেরোদের প্রাসাদের পৌলকে প্রহরাধীনে রাখার আদেশ দিলেন।
← Chapter 22
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 24 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28