bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Acts 8
Acts 8
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 9 →
1
যাঁরা তাঁর এই হত্যা অনুমোদন করেছিলেন, শৌল তাঁদের মধ্যে একজন। এই সময় থেকে জেরুশালেমের মণ্ডলীর উপর নিদারুণ নির্যাতন শুরু হয়ে গেল। প্রেরিত শিষ্যেরা বাদে আর সকলে যিহুদীয়া ও শমরীয়া দেশে ছড়িয়ে পড়ল।
2
কয়েকজন ভক্ত স্তিফানকে সমাধি দিলেন এবং তাঁর জন্য গভীর শোক প্রকাশ করলেন।
3
শৌল মণ্ডলীর উপর পীড়ন চালিয়ে যেতে লাগলেন। ঘরে ঘরে হানা দিয়ে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে টেনে নিয়ে গিয়ে তিনি কারাকারে বন্দী করতে লাগলেন।
4
যে শিষ্যেরা চারিদিকে ছড়িয়ে পড়েছিলেন তাঁরা বিভিন্ন এলাকায় সুসমাচার প্রচার করতে লাগলেন।
5
ফিলিপ চলে গেলেন শমরীয়া দেশে। খ্রীষ্টকে প্রচার করতে লাগলেন সেখানে।
6
ফিলিপের কথা শুনে আর তাঁর সমস্ত অলৌকিক কাজ দেখে সকলে তাঁর প্রচারে আকৃষ্ট হল।
7
ভূতে পাওয়া লোকদের ভিতর থেকে সমস্ত অশুচি আত্মা চীৎকার করে বেরিয়ে গেল এবং অনেক পক্ষাঘাতগ্রস্ত ও খঞ্জ ব্যক্তি সুস্থতা লাভ করল।
8
নগরে তাই আনন্দের সাড়া পড়ে গেল।
9
সেখানে শিমোন নামে এক যাদুকর ছিল। সে শহরে যাদুর খেলা দেখিয়ে শমরীয় জাতিকে মুগ্ধ করে ফেলেছিল। এদের কাছে সে নিজেকে মহাপুরুষ বলে প্রচার কর।
10
ছোট বড় সকলেই তার কথা শুনত এবং বলত, ঈশ্বরের মহাপরাক্রম বললে যা বুঝায়, ইনি হলেন তাই।
11
তারা সকলেই তার কথা শুনত, কারণ অনেকদিন ধরেই সে তাদের যাদু দেখিয়ে বশ করে রেখেছিল।
12
কিন্তু ফিলিপ যখন ঈশ্বরের রাজের সুসমাচার ও যীশু খ্রীষ্টের নাম প্রচার করলেন তখন তাঁর কথা সকলে বিশ্বাস করল এবং নারীপুরুষ সকলেই বাপ্তিষ্ম গ্রহণ করল।
13
এমন কি শিমোন পর্যন্ত বিশ্বাস করে বাপ্তিষ্ম গ্রহণ করল ও ফিলিপের সঙ্গ নিল। নানাবিধ দিব্যদর্শন এবং অলৌকিক কাজ দেখে সেও মুগ্ধ হয়ে গেল।
14
জেরুশালেমে প্রেরিত শিষ্যেরা যখন শুনতে পেলেন যে শমরীয়া দেশের লোকেরা ঈশ্বরের বাণী গ্রহণ করেছে তখন তাঁরা পিতর ও যোহনকে তাদের কাছে পাঠিয়ে দিলেন।
15
তাঁরা এসে তাদের জন্য প্রার্থনা করতে লাগলেন যেন তারা পবিত্র আত্মা লাভ করতে পারে।
16
কারণ তখনও পর্যন্ত তাদের মধ্যে কেউ পবিত্র আত্মা লাভ করেনি। তারা শুধু মাত্র তখন প্রভু যীশুর নামে বাপ্তিষ্ম গ্রহণ করেছিল।
17
পিতর ও যোহন তাদের মাথায় হস্তার্পণ করলে তারা পবিত্র আত্মা লাভ করল।
18
শিমোন যখন দেখল যে প্রেরিত শিষ্যদের হস্তার্পণের ফলে লোকে পবিত্র আত্ম আপাচ্ছে তখন সে তাঁদের কাছে অর্থ এনে বলল,
19
আমাকেও এই ক্ষমতা দিন, যাতে আমি যার মাথায় হস্তার্পণ করি, সে যেন পবিত্র আত্মা লাভ করে।
20
পিতর তাকে বললেন, তোমার অর্থ তোমারই সঙ্গে নিপাত যাক। ঈশ্বরের দান অর্থ দিয়ে কেনা যায় ভেবেছ?
21
আমাদের এই কাজের সঙ্গে তোমার কোন সম্পর্ক নেই বা কোন অধিকার নেই। কারণ তোমার চিত্ত ঈশ্বরের দৃষ্টিতে শুভ নয়।
22
সুতরাং এই অসৎ উদ্দেশ্যের জন্য তুমি অনুতাপ কর এবং প্রভুর কাছে মিনতি কর, যদি সম্ভব হয়, তোমার এই অসৎ অভিপ্রায়ের জন্য যেন তিনি ক্ষমা করেন।
23
কারণ আমি দেখতে পাচ্ছি, তোমার মন তিক্ততায় পূর্ণ এবং পাপের শৃঙ্খলে এখনও আবদ্ধ।
24
শিমোন তাঁকে বলল, প্রভুর কাছে আমার জন্য আপনি প্রার্থনা করুন যাতে যা কিছু আপনি বললেন, তার কিছুই যেন আমার উপরে না ঘটে।
25
প্রভুর বাণী প্রচার ও তাঁর সম্পর্কে সাক্ষ্য দানের কাজ শেষ হয়ে গেলে তাঁরা ফিরে গেলেন জেরুশালেমে। ফেরার পথে শমরীয়ার বহু গ্রামে তাঁরা সুসমাচার প্রচার করলেন।
26
প্রভুর দূত এসে ফিলিপকে বললেন, জেরুশালেম থেকে দক্ষিণে* যে পথ গাজার দিকে চলে গেছে, সেই রাস্তা ধরে চলে যাও। এই পথটি ছিল এক নির্জন মরুপথ।
27
ফিলিপ তখন যাত্রা করলেন। এই সময় ইথিওপিয়াবাসী একজন নপুংসক ভদ্রলোক বাড়ি ফিরছিলেন। ইনি ছিলেন ইথিওপিয়ার কান্দাকী বা রানীর কোষাধ্যক্ষ। তিনি জেরুশালেমে গিয়েছিলেন ঈশ্বরের উপাসনা করতে। সেখান থেকে ফেরার সময় নিজের রথে বসে নবী যিশাইয়ের গ্রন্থটি তিনি পড়ছিলেন।
29
পবিত্র আত্মা তখন ফিলিপকে বললেন, দৌড়ে ঐ রথের কাছে যাও।
30
ফিলিপ দৌড়ে রথের কাছে গিয়ে শুনতে পেলেন, তিনি নবী যিশাইয়ের গ্রন্থ পাঠ করছেন। ফিলিপ তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনি যা পড়ছেন, তা কি বুঝতে পারছেন?
31
তিনি উত্তরে বললেন, কেউ যদি আমাকে বুঝিয়ে না দেয়ে, তাহলে কি করে আমি বুঝব? তিনি ফিলিপকে রথে উঠে এসে তাঁর সঙ্গে বসতে আমন্ত্রণ জানালেন।
32
শাস্ত্রের যে অংশটি তিনি পাঠ করছিলেন সেটি ছিল:'বলির মেষের মত নীত হলেন তিনি,ছেদকের সামনে মেষশাবক যেমননীরব থাকেতেমনি নীরব রইলেনকোন কথা উচ্চারণ করলেন না।
33
তাঁর এই অবমাননারহল না কোনও প্রতিকার।কে পারে বর্ণনা করতে তাঁর উত্তর পুরুষের কথা?কারণ পৃথিবীতে তাঁর পরমায়ুহয়েছে নিঃশেষ।’
34
সেই নপুংসক ভদ্রলোক ফিলিপকে জিজ্ঞাসা করলেন, আমাকে দয়া করে বলুন, নবী কার সম্বন্ধে এ কথা বলেছেন? তাঁর নিজের না আন্য কারো সম্বন্ধে?
35
ফিলিপ তখন শাস্ত্রের এই অংশ থেকে আরম্ভ করে যীশুর জীবন কাহিনীর সুসমাচার পর্যন্ত সব বলতে লাগলেন তাঁকে।
36
পথে যেতে যেতে তাঁরা একটি জলাশয়ের কাছে এসে পড়তে নপুংসক ভদ্রলোক তাঁকে বললেন, এই দেখুন, এখানে জল আছে। এখানে তাহলে আমার বাপ্তিষ্ম গ্রহণ করতে বাধা কোথায়? (
37
ফিলিপ বললেন, বাপ্তিষ্ম আপনি যদি সর্বান্তঃকরণে বিশ্বাস করেন, তাহলে বাপ্তিষ্ম গ্রহণ করতে পারেন। তিনি বললেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি যে যীশু খ্রীষ্ট ঈশ্বরের পুত্র।*)
38
তিনি তখন রথ থামাতে আদেশ করলেন এবং ফিলিপ ও নপুংসক ভদ্রলোক দুজনে গিয়ে জলে নামলেন। তারপর ফিলিপ তাঁকে বাপ্তিষ্ম দান করলেন।
39
তাঁরা যখন জল থেকে উঠে এলেন, প্রভুর আত্মা ফিলিপকে অপসারিত করলেন। তিনি ফিলিপকে আর দেখতে পেলেন না। তিনি তখন উৎফুল্ল মনে নিজের গন্তব্য পথে চলে গেলেন।
40
কিন্তু ফিলিপকে দেখা গেল অস্দোদ শহরে। তিনি বিভিন্ন এলাকায় সুসমাচার প্রচার করতে করতে সীজারিয়ায় ফিরে গেলেন।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28