bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Acts 4
Acts 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 5 →
1
জন সমাবেশে পিতর ও যোহন ভাষণ দিচ্ছেন। এমন সময়ে কয়েকজন পুরোহিত, মন্দিরের সৈনিকদের অধ্যক্ষ এবং সদ্দূকীরা সেখানে এসে উপস্থিত হলেন।
2
মৃত্যুলোক থেকে যীশুর পুনরুত্থানের কথা ঘোষণা করে সমস্ত লোককে পিতর ও যোহন উপদেশ দিচ্ছিলেন, তাই তাঁরা খুব বিরক্ত হলেন।
3
তাঁদের নির্দেশে প্রেরিত শিষ্যদের গ্রেপ্তার করা হল। কিন্তু সেদিন সন্ধ্যা হয়ে যাওয়ার পরের দিনের অপেক্ষায় তাঁদের কারাগারে বন্দী করে রাখা হল।
4
যারা শিষ্যদের ভাষণ শুনেছিল, তাদের অনেকেই তাঁদের উপদেশে বিশ্বাস করল। এদের সকলকে নিয়ে বিশ্বাসীদের সংখ্যা দাঁড়াল প্রায় পাঁচ হাজার।
5
পরের দিন ইহুদী নেতৃবৃন্দ, সমাজের প্রবীণেরা ও সদ্দূকীরা জেরুশালেমে এসে
6
পুরোহিত হানন, কায়াফা, যোনাথন, আলেকজাণ্ডার ও প্রধান পুরোহিতের পরিবারের সকলের সঙ্গে একটি সভায় মিলিত হলেন।
7
প্রেরিত শিষ্যদের তখন সেই সভার মাঝখান এনে দাঁড় করিয়ে দেওযা হলে তাঁদের বিচার শুরু হল। প্রেরিতদের তাঁরা জিজ্ঞাসা করলেন, কোন শক্তিতে অথবা কোন নামের গুণে তোমাদের মত লোক এসব কাজ করছ?
8
পিতর তখন পবিত্র আত্মায় আবিষ্ট হয়ে উত্তর দিলেন, হে জননায়ক ও প্রবীণবৃন্দ।
9
একজন পঙ্গু মানুষকে সুস্থ করার দরুণ যদি আজ এভাবে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে, কি করে আমরা তাকে সুস্থ করেছি
10
তাহলে শুনুন আপনারা সকলে, জেনে রাখুক ইসরায়েল জাতির সর্বজন। নাসরতের যীশু খ্রীষ্টের নামের গুণে, যাঁকে আপনারা ক্রুশে বিদ্ধ করেছিলেন আর ঈশ্বর যাঁকে মৃত্যুলোক থেকে পুনরুত্থিত করেছেন, তাঁরই নামের গুণে এই ব্যক্তি আপনাদের সামনে সুস্থ সবল দেহে দাঁড়িয়ে আছে।
11
যীশুই হচ্ছেন সেই প্রস্তর, গৃহনির্মাতা হিসাবে আপনারা যে প্রস্তরটিকে আজ কোণের মূল ভিত্তিপ্রস্তরে পরিণত হয়েছে।
12
আর কারো দ্বারা মানুষের উদ্ধারসাধন সম্ভব নয় কারণ পৃথিবীতে মানব সমাজে এছাড়া আর কোন নাম নেই যার গুণে মানুষ উদ্ধার লাভ করতে পারে।
13
পিতর ও যোহনেরর মত অশিক্ষিত ও নিতান্ত সাধারণ মানুষের এরকম দুঃসাহস দেখে তাঁরা অবাক হয়ে গেলেন। পরে তাঁরা জানতে পারলেন যে এঁরা যীশুর সঙ্গী ছিলেন।
14
কিন্তু পিতর ও যোহনের বিরুদ্ধে বলার মত কোন যুক্তি তাঁদের ছিল না কারণ সদ্য সুস্থতা প্রাপ্ত লোকটি তাঁদের পাশে দাঁড়িয়ে ছিল।
15
নিরুপায় হয়ে তাঁরা শিষ্যদের সভা থেকে চলে যেতে বললেন। তারপর নিজেদের মধ্যে আলোচনা করতে বসলেন।
16
তাঁরা বললেন, এই লোকগুলি সম্বন্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? এরা যে গুরুত্বপূর্ণ অলৌকিক কাজগুলি করছে, জেরুশালেমের কারো তা অজানা নয় আর আমরাও তা অস্বীকার করতে পারি না।
17
কিন্তু এই ঘটনার কথা যেন লোকের মধ্যে আর ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য ওদের সাবধান করে দিতে হবে। যেন ঐ নামে আর কারো কাছে কোন কথা ওরা না বলে।
18
তখন তাঁরা পিতর ও যোহনকে আবার ডেকে যীশুর নামে কাউকে কোন কথা বলতে বা উপদেশ দিতে সম্পূর্ণভাবে নিষেধ করে দিলেন।
19
পিতর ও যোহন তার উত্তরে তাঁদের বললেন, ঈশ্বরের কথা শুনব, না আপনাদের আদেশ পালন করব —ঈশ্বরের দৃষ্টিতে কোনটা ঠিক? আপনারাই বলুন।
20
আমরা কিন্তু যা দেখেছি ও শুনেছি, তা না বলে নীরব থাকতে পারব না।
21
জনতার ভয়ে তাঁদের শাস্তি দেবার কোন উপায় খুঁজে না পেয়ে সভার সকলে তাঁদের কড়া করে ধমক দিয়ে ছেড়ে দিলেন, কারণ ঐ আশ্চর্য ঘটনা ঘটার পর সমস্ত লোক ঈশ্বরের স্তবে মুখর হয়ে উঠেছিল।
22
যে লোকটিকে সুস্থ করা হয়েছিল, তার বয়স চল্লিশ বছরেরও বেশি ছিল।
23
পিতর আর যোহন মুক্তিলাভ করেই নিজেদের বন্ধুদের কাছে চলে গেলেন। পুরোহিত প্রধানেরা ও সমাজের প্রধানেরা তাঁদের যা বলেছিলেন, সব বললেন তাঁদের কাছে।
24
সব কথা শুনে তাঁরা সকলে সমবেত কণ্ঠে ঈশ্বরের উদ্দেশে উচ্চস্বরে প্রশস্তি করতে লাগলেন, হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর!
25
আকাশ, পৃথিবী, সমুদ্র এবং তন্মধ্যস্থ যাবতীয় বস্তুর সৃষ্টিকর্তা তুমি! তুমি তোমার দাস আমাদের পূর্বপুরুষ দাউদের মুখ দিয়ে পবিত্র আত্মার মাধ্যমে বলেছিলে: রাষ্ট্রসমূহে এ চক্রান্ত কিসের জন? কেনই বা জাতিবৃন্দের এ বৃথা ষড়যন্ত্র?
26
প্রভু ও তাঁর অভিষিক্তের বিরুদ্ধে পৃথিবীর রাজারা হয়েছে সঙ্ঘবদ্ধ, শাসককুল মন্ত্রণা করছে এক যোগে।
27
কারণ বাস্তবিকই যাঁকে তুমি অভিষিক্ত করেছিলে, তোমার সেই পবিত্র সেবক যীশুর বিরুদ্ধে এই জেরুশালেম শহরে হেরোদ ও পন্তীয় পীলাত অইহুদী ও ইসরায়েল প্রজাদের সঙ্গে মিলিত হয়েছিলেন।
28
তুমি তোমার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী যে ঘটনাকে অবশ্যম্ভাবী রূপে নির্ধারণ করে রেখেছিলে, সেই ঘটনাকেই রূপায়িত করার জন্য তোমারই ইচ্ছায় ও ক্ষমতাবলে তাঁরা এখানে একত্র হয়েছিলেন।
29
হে প্রভু দেখ, এখনও তাঁরা কিভাবে আমাদের ভীতি প্রদর্শন করে চলেছেন। আমরা তোমার দাস, আমাদের আশীর্বাদ কর যেন আমরা নির্ভয়ে তোমার বাণী প্রচার করতে পারি।
30
প্রসারণ কর তোমার আরোগ্যকারী হাত, তোমার পবিত্র সেবক যীশুর নামে সাধিত হোক আশ্চর্য ও অলৌকিক কার্যকলাপ।
31
তাঁদের প্রার্থনা শেষ হলে যে স্থানে তাঁরা সমবেত হয়েছিলেন, সেই স্থানটি কেঁপে উঠল। তাঁরা সকলে পবিত্র আত্মায় আবিষ্ট হলেন এবং অসমসাহসে ঈশ্বরের বাণী প্রচার করতে লাগলেন।
32
খ্রীষ্ট বিশ্বাসীদের এই দলটির সকলেই ছিলেন এক মন এক প্রাণ। নিজেদের কোন জিনিসকেই তাঁরা ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করতেন না বা দাবী করতেন না। দলের সকলেই সার্বজনীনভাবে সব জিনিস ব্যবহার করতেন।
33
প্রেরিত শিষ্যেরা মহাপরাক্রমে প্রভু যীশুর পুনরুত্থানের কথা ঘোষণা করতে লাগলেন। ঈশ্বরের অসীম অনুগ্রহ তাঁদের সকলের উপরে ছিল।
34
তাই তাঁদের দলে কারো কোন অভাব ছিল না। দলে যাঁরা বাড়ি বা জমির মালিক ছিলেন, তাঁরা সকলে নিজেদের সমস্ত সম্পত্তি বিক্রী করে
35
সব অর্থ প্রেরিত শিষ্যদের চরণে এনে অর্পণ করতেন। এখান থেকেই প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী চাহিদা মিটান হত।
36
একদিন যোষেফ নামে সাইপ্রাস নিবাসী একজন লেবীয় তাঁর নিজের জমি বিক্রী করে সমস্ত অর্থ প্রেরিত শিষ্যদের চরণে নিবেদন করলেন। প্রেরিত শিষ্যরা এঁর নাম দিয়েছিলেন বারণাবাস (এই নামের অর্থ, উৎসাহদাতা)।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28