bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Acts 13
Acts 13
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 14 →
1
সেই সময় এণ্টিয়ক মণ্ডলীতে কয়েকজন নবী ও শিক্ষাগুরু ছিলেন। তাঁদের নাম —বারনাবাস, শিমোন ওরফে নিগের, কুরিন প্রদেশের লুসিয়াস, সামন্তরাজ হেরোদের রাজসভার সদস্য মানায়েন এবং শৌল।
2
তাঁরা যখন প্রভুর উপাসনা ও উপবাস পালন করছিলেন, সেই সময় পবিত্র আত্মা তাঁদের বললেন, বারনাবাস ও শৌলকে আমার উদ্দেশ্যে পৃথক কর। একটি বিশেষ কাজের জন্য আমি তাদের মনোনীত করেছি।
3
তখন তাঁরা প্রার্থনা ও উপবাসের পর তাঁদের উপর হস্তার্পণ করে তাঁদের বিদায় দিলেন।
4
বারনাবাস আর শৌল এইভাবে পবিত্র আত্মা দ্বারা প্রেরিত হয়ে সিলুসিয়াতে গেলেন। সেখানে থেকে জলপথে গেলেন সাইপ্রাস দ্বীপে।
5
সেলামিসে পৌঁছে তাঁরা ইহুদীদের সমাজ ভবনগুলিতে ঈশ্বরের বাণী প্রচার করতে লাগলেন। কাজে সাহায্য করার জন্য তাঁদের সঙ্গে ছিলেন মার্ক ওরফে যোহন।
6
পাফো পর্যন্ত সমগ্র দ্বীপ পরিভ্রমণ করার পর তাঁরা গেলেন এক যাদুকরের কাছে। সে ছিল ইহুদী সমাজের এক ভণ্ড নবী। নাম তার বরযীশু।
7
রাজ্যপাল সার্জিয়াস পৌলের সঙ্গে সে থাকত। রাজ্যপাল ছিলেন বুদ্ধিমান ব্যক্তি। তিনি ঈশ্বরের বাণী শোনবার জন্য বারনাবাস ও শৌলকে ডেকে পাঠালেন।
8
কিন্তু সেই যাদুকর এলিমা (এই ছিল তার গ্রীক নাম) তাঁদের বাধা দিতে লাগল যাতে রাজ্যপাল খ্রীষ্টে বিশ্বাস না করেন।
9
তখন শৌল, যিনি পৌল নামেও পরিচিত, পবিত্র আত্মায় আবিষ্ট হয়ে সোজাসুজি যাদুকরের দিকে চেয়ে
10
বললেন, শয়তান, তুমি ন্যায়ধর্মেরর শত্রু, প্রবঞ্চনা আর শঠতায় তোমার অন্তর পূর্ণ। তুমি কি প্রভুর সহজ পন্থাকে জটিল করার কাজ থামাবে না?
11
তাহলে দেখ, প্রভু কিভাবে তোমাকে শাস্তি দেন, তুমি অন্ধ হয়ে যাবে এবং কিছুদিন সূর্যের আলো দেখতে পাবে না। সঙ্গে সঙ্গে কুয়াশা আর অন্ধকারে নেমে এল তার চোখে। তার হাত ধরে যেন কেউ তাকে নিয়ে যায়, সেইজন্য সে হাতড়ে বেড়াতে লাগল।
12
রাজ্যপাল এই ঘটনা দেখে খ্রীষ্টে বিশ্বাস করলেন এবং প্রভুর সম্বন্ধে জ্ঞানলাভ করে গভীরভাবে প্রভাবিত হলেন।
13
এবার পৌল তাঁর সঙ্গীদের নিয়ে পাফো থেকে জলপথে পামফিলিয়ায় অবস্থিত পর্গাতে গেলেন। মার্ক ওরফে যোহন তাঁদের কাছ থেকে ফিরে গেলেন জেরুশালেমে,
14
আর তাঁরা পর্গা থেকে চলে গেলেন পিসিদিয়ার এণ্টিয়কে। সাব্বাথ দিনে তাঁরা গেলেন ইহুদীদের সমাজভবনে। সেখানে তাঁরা আসন গ্রহণ করার পর বিধান শাস্ত্র ও নবীদের গ্রন্থ পাঠ করা হল।
15
তারপর সমাজভবনের পরিচালকেরা তাঁদের অনুরোধ জানালেন, বন্ধুগণ, উপস্থিত জনমণ্ডলীকে উৎসাহ দানের জন্য যদি কিছু বলতে চান, বলুন।
16
পৌল তখন উঠে দাঁড়ালেন এবং হাত তুলে ইশারা করে বলতে আরম্ভ করলেন, হে ইসরায়েলী ভাইসব! তোমরা যারা ঈশ্বরের উপাসনা কর, আমার কথা শোন।
17
ইসরায়েল জাতির ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের মনোনীত করেছিলেন এবং মিশরদেশে প্রবাসকালে তাঁদের জনসংখ্যা বৃদ্ধি করে একটি জাতিতে পরিণত করেছিলেন। তারপর সেখান থেকে অমিত পরাক্রমে তাঁদের মুক্ত করে আনলেন।
18
এবং মরুপ্রান্তরে প্রায় চল্লিশ বছর প্রতিপালন করলেন।
19
কনান দেশের সাতটি জাতিকে উচ্ছেদ করে সেই দেশে তিনি তাঁদের স্বত্বাধিকার দিলেন। প্রায় সাড়ে চারশো বছর এইভাবে কেটে গেল।
20
তারপর তিনি তাঁদের জন্য বিচারক নিযুক্ত করলেন। নবী শমুয়েল পর্যন্ত চলল এই ব্যবস্থা।
21
তারপর তাঁরা একজন রাজা চাইলেন। বিন্যামীন বংশের কীশ-এর পুত্রর শৌলকে ঈশ্বর তাঁদের রাজা নিযুক্ত করেলন। তাঁর রাজত্বকাল ছিল চল্লিশ বছর।
22
এরপর তাঁকে পদচ্যূত করে দাউদকে তিনি রাজপদে নিয়োগ করলেন। তাঁর সমর্থনে তিনি বললেন, যেশির পুত্র দাউদ আমার মনের মত লোক, তার দ্বারাই আমার উদ্দেশ্য সাধিত হবে।
23
ঈশ্বর প্রতিশ্রুত ইসরায়েলীদের পরিত্রাতা যীশু এই ব্যক্তিরই বংশে জন্মগ্রহণ করেছিলেন।
24
যীশুর আগমনের পূর্বে যোহন ইসরায়েলীদের হৃদয়ের পরিবর্তনসূচক বাপ্তিষ্ম প্রদান করে তাঁর আগমনের পথ প্রস্তুত করেছিলেন।
25
তাঁর কার্যক্রম প্রায় শেষ হয়ে এলে তিনি সকলকে বলেছিলেন, তোমরা আমাকে যা ভাব, আমি তা নই। আমার পরে যিনি আসছেন, তাঁর চরণের পাদুকাবন্ধন খোলার যোগ্যতাও আমার নেই।
26
বন্ধুগণ! অব্রাহামের বংশধরেরা ও তোমাদের মধ্যে যারা ঈশ্বরকে সম্ভ্রম কর, আমাদের সকলের কাছে এই পরিত্রাণের বার্তা ঘোষিত হয়েছে।
27
জেরুশালেমবাসী এবং তাদের নেতৃবৃন্দ তাঁকে চিনতে পারেনি। প্রতি সাব্বাথ দিনে নবীদের যে বাণী তারা পাঠ করেছে, তাও তারা হৃদয়ঙ্গম করতে পারেনি। তা সত্ত্বেও তারা যীশুকে দোষী সাব্যস্ত করে নবীদের ভবিষ্যদ্বাণীকে পূর্ণ করেছিল।
28
প্রাণদণ্ডের যোগ্য কোন দোষ তারা তাঁর উপরে আরোপ করতে পারেনি, তথাপি তাঁকে হত্যা করার জন্য পীলাতের কাছে আবেদন জানিয়েছিল।
29
যীশুর সম্বন্ধে শাস্ত্রে লেখা সমস্ত ভবিষ্যদ্বাণী পূর্ণ হবার পর তারা তাঁকে ক্রুশ থেকে নামিয়ে সমাধি দান করল।
30
কিন্তু ঈশ্বর তাঁকে মৃত্যুলোক থেকে তুলে আনলেন।
31
যীশুর সঙ্গে যাঁরা গালীল থেকে জেরুশালেমে এসেছিলেন, অনেক বার তিনি তাঁদের দেখা দিয়েছিলেন। এঁরাই এখন জনসমক্ষে তাঁর সাক্ষী।
32
আমরা এখানে সেই সুসমাচার তোমাদের কাছে এনেছি, ঈশ্বর আমাদের পূর্বপুরুষের কাছে যে প্রতিশ্রুতি দান করেছিলেন,
33
যীশুকে পুনরুত্থিত করে তাঁদের উত্তরপুরুষ —আমাদের কাছে ঈশ্বর সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। গীতসংহিতার দ্বিতীয় গীতেও এ সম্বন্ধে লেখা আছেঃ তুমি আমার পুত্র, আজ থেকে তোমার পিতা হলাম আমি।’
34
মৃতদের মধ্যে থেকে ঈশ্বর যীশুকে পুনরুত্থিত করেছিলেন যাতে আর কখনও তাঁকে অবক্ষয়ের কবলিত হতে না হয়। সে কথা তিনি এইভাবে ঘোষণা করে বলেছিলেনঃ ‘দাউদের কাছে প্রতিশ্রুত সব আশীর্বাদতোমাকেই আমি দান করবপবিত্র ও সুনিশ্চিত সেই আশীর্বাদ।’
35
অন্য একটি গীতে তিনি বলেছেনঃ তুমি তোমার ভক্ত দাসকে অবক্ষয়ের কবলিত হতে দেবে না।
36
দাউদ নিজের জীবনকালে ঈশ্বরের ইচ্ছা পালন করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তাঁর মৃত্যু হয়েছিল। তিনি তাঁর পিতৃপুরুষদের সঙ্গে সম্মিলিত হয়েছিলেন। অবক্ষয়ের হাত তিনি এড়াতে পারেননি।
37
কিন্তু ঈশ্বর যাঁকে পুনরুত্থিত করেচেন, তিনি অবক্ষয়ের অধীন হননি!
38
সুতরাং হে আমার ভাইয়েরা, তোমরা জেনে রাখ যে এই যীশুর দ্বারাই পাপের ক্ষমার কথা তেআমাদের কাছে প্রচারিত হচ্ছে।
39
যারা এই কথা বিশ্বাস করবে, তাদের প্রত্যেকেই ঈশ্বর যীশুর মাধ্যমে পাপের দণ্ড থেকে মুক্তি দান করবেন। মোশির বিধানে এই মুক্তিলাভের কোন সম্ভাবনা নেই।
40
অতএব সাবধান! নবীরা যে ধ্বংসের কথা বলে গেছেন তার কবলে যেন তোমরা না পড়:
41
‘হে ব্যঙ্গকারীর দল! হতবাক হয়ে দেখ, তারপর লয়প্রাপ্ত হও। আমি এমন এক কাজ করতে চলেছি, যা জানলে তোমরা হতবুদ্ধি হয়ে যাবে, বিশ্বাস করতে চাইবে না, ব্যাখ্যা করে বললেও না।’
42
পৌল আর বারনাবাস সমাজভবন থেকে বেরিয়ে আসবার সময় সেখানে উপস্থিত সকলে তাঁদের কাছে আবেদন জানাল যেন পরবর্তী সাব্বাথ দিনে তাদের কাছে তাঁরা এ বিষয়ে আবার বলেন।
43
সমস্ত লোক সভাস্থল থেকে চলে গেলে অনেক ইহুদী ও অইহুদী ভক্ত পৌল ও বারনাবাসের সঙ্গে গেলেন। প্রেরিত শিষ্যদ্বয় তাঁদের ঈশ্বরের করুণার উপর আরও নির্ভরশীল হয়ে জীবনযাপন করেত উৎসাহ দান করলেন।
44
পরবর্তী সাব্বাথ দিনে শহরের প্রায় সমস্ত লোক এসে সমবেত হল ঈশ্বরের বাণী শোনার জন্য।
45
ইহুদীরা এই জনতাকে দেখে ঈর্ষান্বিত হয়ে পৌলের বক্তব্যের প্রতিবাদ করে কটূক্তি করতে লাগল।
46
কিন্ত উপৌল এবং বারনাবাস দৃঢ়ভাবে বলতে লাগলেন, ঈশ্বরের বাক্য সর্বাগ্রে আপনাদেরই কাছে প্রচার করা প্রয়োজন করে নিজেদের শাশ্বত জীবনলাভের অযোগ্য করে তুলেছেন সেইহেতু আমরা এবার অইহুদীদের কাছেই প্রচার করব।
47
প্রভু আমাদের এই আদেশই দিয়েছেনঃ'অইহুদীদের জন্য আমি তোমাদের আলোকবর্তিকারূপে নিযুক্ত করেছি, পৃথিবীর প্রত্যন্ত প্রদেশে তোমরা পৌঁছে দেবে মুক্তির বার্তা।’
48
একথা শুনে অইহুদীরা খুব আনন্দিত এবং পরম কৃতজ্ঞতায় ঈশ্বরের বাণী গ্রহণ করল আর যারা অনন্ত জীবন লাভেরর যোগ্য ছিল তারা খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করল।
49
প্রভুর বাণী ছড়িয়ে পড়ল সারা অঞ্চল জুড়ে।
50
ইহুদীরা তখন শহরের সম্ভ্রান্ত ধর্মপ্রাণা মহিলাদের ও নেতৃস্থানীয় ব্যক্তিদের উত্তেজিত করে তুললেন। শুরু হল পৌল ও বারনাবাসের উপর নির্যাতন। সেই অঞ্চল থেকে তাঁরা বিতাড়িত হলেন।
51
পৌল ও বারনাবাস এর প্রতিবাদে নিজেদের পায়ের ধূলো ঝেড়ে ফেলে ইকনিয়ামে চলে গেলেন।
52
কিন্তু সেখানকার নবদীক্ষিত খ্রীষ্টবিশ্বাসীরা আনন্দে ও পবিত্র আত্মার প্রসাদে পরিপূর্ণ হল।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28