bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Acts 24
Acts 24
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 23
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 25 →
1
পাঁচদিন পরে প্রধান পুরোহিত অননিয় কয়েকজন প্রধান নেতা ও টারটুলাস নামে একজন উকিলকে সঙ্গে নিয়ে গেলেন এবং পৌলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ দায়ের করলেন।
2
পৌলকে ডেকে আনা হলে টারটুলাস তাঁর মামলার সওয়াল শুরু করলেন, মহামান্য ফেলিক্স, আপনার সুশাসনে আমরা অখণ্ড শান্তি ভোগ করছি। আপনার দূরদর্শিতায় দেশের মঙ্গলের জন্য অনেক সংস্কার সাধন করা হয়েছে।
3
সর্বস্থানে সর্বতোভাবে কৃতজ্ঞচিত্তে আমরা তা গ্রহণ করেছি।
4
আমি আপনার বেশি সময় নষ্ট করতে চাই না। শুধু নিবেদন এই, দয়া করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শুনুন,
5
আমরা দেখেছি এই লোকটি খুবই বিপজ্জনক। এ নাসরতী সম্প্রদায়ের একজন সর্দার বিশেষ। সারা পৃথিবী জুড়ে এই ব্যক্তি ইহুদীদের মধ্যে অন্তর্বিরোধের ইন্ধন জোগাচ্ছে।
6
এমন কি আমাদের মন্দিরকে পর্যন্ত অশুচি করতে এ চেষ্টা করেছিল।*
7
কিন্তু আমরা ওকে গ্রেপ্তার করেছি।
8
আমরা ওর বিরুদ্ধে যে অভিযোগ এনেছি, আপনি স্বয়ং ওকে জেরা করলে তার সত্যতা জানতে পারবেন।
9
এতে অন্য ইহুদীরাও তাদের সঙ্গে যোগ দিয়ে সেই অভিযোগ সমর্থন করল।
10
রাজ্যপাল পৌলকে তাঁর বক্তব্য বলতে ইঙ্গিত করলে পৌল বলতে আরম্ভ করলেন,আমি জানি, বহু বছর ধরেই আপনারা এই দেশের উপর ন্যায়বিচার করছেন। তাই আমি নির্ভয়ে আত্মপক্ষ সমর্থন করছি।
11
আপনি নিজেই ঘটনার সত্যতা যাচাই করতে পারবেন। আজ থেকে বারোদিনের বেশি হয়নি আমি জেরুশালেমে গিয়েছিলাম উপাসনা করতে।
12
তখন এরা মন্দিরে বা ইহুদী সমাজভবনে অথবা শহরের কোথাও আমাকে কারো সঙ্গে তর্কবিতর্ক করতে বা জনতাকে উত্তেজিত করতে দেখেনি।
13
ওরা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তার প্রমাণ ওরা দিতে পারবে না।
14
কিন্তু আমি আপনার কাছে স্বীকার করছি যে, ওরা যাকে সম্প্রদায় বলছে, খ্রীষ্টপন্থী সেই নতুন মতাদর্শের আমি অনুরাগী। সেই মত অনুযায়ী আমি আমাদের পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বরের উপাসনা করি। মোশির বিধানশাস্ত্রে এবং নবীদের লেখা গ্রন্থের সবকিছু আমি বিশ্বাস করি,
15
ওদেরই মত আমি ঈশ্বরে নির্ভর করি ও এই প্রত্যাশা পোষণ করি যে ধার্মিক অথবা অধার্মিক সকলেই পুনরুত্থিত হবে।
16
সেজন্য ঈশ্বর ও মানুষের কাছে আমি সর্বদাই আমার বিবেক নির্মল রাখতে চেষ্টা করি।
17
বেশ কয়েক বছর পরে আমি আমার স্বজাতীয়দের জন্য কিছু ত্রাণসামগ্রী নিয়ে এসেছিলাম এবং মন্দিরে বলি উৎসর্গ করতে গিয়েছিলাম।
18
আমি আনুষ্ঠানিকভাবে শুদ্ধ হয়ে উপাসনায় রত ছিলাম সেই অবস্থায় এরা আমাকে গ্রেপ্তার করেছে। আমার সঙ্গে কোন লোকজন ছিল না বা তখন কোন গোলমালও ছিল না।
19
কিন্তু এশিয়া প্রদেশ থেকে আগত কয়েকজন ইহুদী সেখানে ছিল। আমার বিরুদ্দে তাদের যদি কোন অভিযোগ থেকে থাকে তাহলে আপনার কাছে তাদেরই আসা উচিত।
20
তা যদি না হয় তাহলে এখানে যারা উপস্থিত আছে, তারাই বলুক যে, সমাজপতি পরিষদের সমমুখে আমাকে উপস্থিত করার আগে তারা আমার কোন অপরাধ আবিষ্কার করেছিল কি না?
21
কেবলমাত্র সভার মাঝখানে দাঁড়িয়ে সেদিন খোলাখুলিভাবে ঘোষণা করেছিলাম যে, আমি মৃতদের পুনরুত্থানে বিশ্বাস করি। তাই আজ আমি আপনাদের বিচারাধীন।
22
ফেলিক্স সেই নতুন খ্রীষ্টপন্থী আদর্শ সম্বন্ধে বিশেষভাবে অবহিত ছিলেন বলেই অভিযোগকারীদের বিদায় দিয়ে বললেন, সেনাপতি লিসিয়াস এলে আমি আপনাদের মামলার নিষ্পত্তি করব।
23
তারপর হাবিলদারদের আদেশ দিলেন যেন পৌলকে নজরবন্দী করে রাখা হয় এবং তাঁর বন্ধু-বান্ধবদের তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে ও সাহায্য করতে বাধা দেওয়া না হয়।
24
কয়েকদিন পরে ফেলিক্স তাঁর স্ত্রী দ্রুসিল্লাকে নিয়ে সেখানে গেলেন। দ্রুসিল্লা ছিলেন ইহুদী। তিনি পেলকে ডেকে পাঠিয়ে তাঁর কাছে যীশু খ্রীষ্টে বিশ্বাস স্থাপন সম্বন্ধে তাঁর কথা শুনলেন।
25
আলোচনা প্রসঙ্গে যখন নীতিবোধ, আত্মসংযম এবং আগামী বিচারের দিনের কথা উঠল তখন ফেলিক্স সন্ত্রস্ত হয়ে বললেন, আচ্ছা, আজ এই পর্যন্ত থাক। সময় সুযোগ মত আমি আবার তোমায় ডেকে পাঠাব।
26
তিনি আশা করেছিলেন, পৌল হয়তো তাঁকে কিছু ঘুষ দেবেন। তাই তিনি প্রায়ই তাঁকে ডেকে পাঠিয়ে কথাবার্তা বলতেন।
27
দুবছর এভাবে কেটে গেল। এর মধ্যে পোর্সিয়াস ফেস্টাস ফেলিক্সের পদে অধিষ্ঠিত হলেন। ফেলিক্স ইহুদীদের খুশী করার জন্য পৌলকে কারারুদ্ধ রেখেই চলে গেলেন।
← Chapter 23
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 25 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28