bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ezekiel 18
Ezekiel 18
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 17
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 19 →
1
প্রভু পরমেশ্বর আমাকে বললেন,
2
বাপ-মা খেয়েছে টক আঙুর আর দাঁত টকেছে ছেলে-মেয়ের। ইসরায়েল দেশের মানুষ প্রায়ই এই প্রবাদ ব্যবহার করে থাকে। কিন্তু কেন?
3
আমি সদাজাগ্রত ঈশ্বর, একথা যেমন সত্য, তেমনি এও ধ্রুব সত্য যে, এই প্রবাদ ইসরায়েল দেশে আর কেউ ব্যবহার করবে না।
4
প্রতিটি মানুষের জীবনের অধিকর্তা আমিই। পিতামাতারা যেমন আমার, তাদের সন্তানেরাও তেমনি আমার। যে পাপ করবে, সে-ই মরবে।
5
মনে কর, কোন এক ব্যক্তি প্রকৃতই সৎ, ন্যায়নিষ্ঠ ও ধর্মভীরু।
6
সে কখনও ইসরায়েলীদের পূজিত মূর্তির আরাধনা করেনা অথবা নিষিদ্ধ দেবস্থানে উৎসর্গিত বলির মাংস গ্রহণ করেনা। প্রতিবেশীর স্ত্রীকে ভ্রষ্ট করেনা অথবা রজঃস্বলা নারীকে স্পর্শ করে না,
7
সে কাউকে প্রতারণা করে না, চুরিও করে না। খাতকের বন্ধকী জিনিস ফেরৎ দেয়। ক্ষুধার্তকে অন্ন দেয়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়।
8
দুষ্কর্ম করে না। সে বিনা সুদে ঋণে দেয়। কলহ-বিবাদে সে সুপরামর্শ দিয়ে সমাধনের পথ দেখিয়ে দেয়।
9
এইরকম লোকই আমার আদেশ পালন করে এবং আমার অনুশাসন মেনে চলে।
10
এবার মনে কর, এই ব্যক্তিরই ছেলে চুরি করে, নরহত্যা করে এবং
11
তার বাবা যে সমস্ত কাজ কখনও করেনি, সে সেই সমস্ত কাজই করে। নিষিদ্ধ দেবস্থানে উৎসর্গিত বলির প্রসাদ গ্রহণ করে, প্রতিবেশীর স্ত্রীকে ভ্রষ্ট করে।
12
দরিদ্রকে প্রতারণা করে, চুরি করে, বন্ধকী জিনিস আত্মসাৎ করে নেয়। নিষিদ্ধ মন্দিরে যায় ও অলীক মূর্তির পূজা করে,
13
সুদের কারবার করে। সে কি পার পাবে? না, কখনও নয়। সে এই সমস্ত গর্হিত কদাচার করেছে, তাকে মরতেই হবে এবং তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী।
14
এবার মনে কর এই দ্বিতীয় লোকটির একটি ছেলে আছে। সে তার বাবার এই সমস্ত পাপাচরণ দেখে কিন্তু তাকে অনুসরণ করে না,
15
ইসরায়েলীদের পূজিত মূর্তির পূজা করে না অথবা নিষিদ্ধ মূর্তির কাছে নিবেদিত বলির মাংস খায় না। পরস্ত্রীকে বিপথে নিয়ে যায় না
16
অথবা কাউকে নিপীড়ন করেনা বা কারো কিছু অপহরণ করেনা।
17
সে অন্যায় পরিহার করে চলে, সে সুদের কারবারও করেনা। সে আমার আদেশ পালন করে ও অনুশাসন মেনে চলে। অতএব তার বাবার পাপের দায় তার উপরে কোন অবস্থাতেই বর্তাবে না।
18
কিন্তু তার বাবা সারাজীবন চুরি-জোচ্চুরি, প্রতারণা ও অন্যায়-উৎপীড়ন করে কাটালো এবং তার মৃত্যুও হল। এই মৃত্যুর জন্য সে নিজেই দায়ী।
19
এখন প্রশ্ন হলঃ বাবার পাপের দায় ছেলের উপর কেন বর্তাবে না? এর উত্তর: যা কিছু সৎ এবং ন্যায্যা—তার ছেলে তাই-ই করেছে। সে আমার অনুশাসন পালন করেছে এবং নিখুঁতভাবে সেগুলি মেনে চলেছে। এই জন্যই সে বেঁচে যাবে।
20
অতএব যে পাপ করবে, তার মৃত্যু অনিবার্য। পিতার পাপে পুত্র বা পুত্রের পাপে পিতার দণ্ড কখনই হবে না। সৎ ব্যক্তি তার সৎকর্মের জন্য পুরস্কৃত হবে এবং অসৎ ব্যক্তি তার অসৎ কর্মের জন্য দণ্ডিত হবে।
21
যদি কোন অসৎ ব্যক্তি অসৎ কর্ম পরিহার করে, আমার অনুশাসন পালন করে এবং যা কিছু সৎ এবং ন্যায্য, তারই অনুশীলন করে, তাহলে তার মৃত্যু হবে না, সে অবশ্যই বাঁচবে।
22
তার সমস্ত পাপ ক্ষমা করা হবে এবং সে জীবন লাভ করবে কারণ সে ন্যায্য কাজই করেছে।
23
তোমাদের কাছে সর্বাধিপতি প্রভুর প্রশ্নঃ তোমরা কি ভাবো যে একজন পাপাচারীর মৃত্যুতে আমি আনন্দিত হই? না, তাকে আমি বরং অনুতপ্ত হয়ে জীবনলাভ করতে দেখতে চাই।
24
কিন্তু যদি একজন সৎব্যক্তি সৎকর্ম পরিহার করে মন্দ ও জঘন্য অনাচারে লিপ্ত হয়, সে কি জীবনলাভ করবে? না। তার কোন সৎকর্মই এক্ষেত্রে বিবেচনা করা হবে না। তার অবিশ্বস্ততা ও পাপের ফল সে পাবেই তার মৃত্যু হবে।
25
কিন্তু তোমরা বল, ‘প্রভু পরমেশ্বর যা করছেন তা ন্যায্যা নয়’। হে ইসরায়েলীবৃন্দ, শোন আমার কথা, তোমরা কি ভাব আমার কর্মপন্থা সঠিক নয়? আমি বলি তোমরাই বরং ন্যায়ের পথে চল না।
26
যখন কোন ধর্মনিষ্ঠ ব্যক্তি ন্যায্য কাজে বিরত হয় এবং অন্যায় কাজে লিপ্ত হয়, তখন তার মৃত্যু হয়। তার দুষ্কর্ম তার মৃত্যু ডেকে আনে।
27
কোন দুর্জন ব্যক্তি যখন পাপাচরণ ত্যাগ করে সৎ ও ন্যায্য কাজ করে, তখন সে নিজের জীবন রক্ষা করে।
28
সে যে কী করছে, সে যখন তা বুঝতে পারে এবং পাপাচরণ পরিত্যাগ করে, তখন সে নিশ্চয়ই বাঁচবে, মরবে না।
29
কিন্তু তবুও তোমরা, ইসরায়েলীরা বল যে, ‘প্রভু পরমেশ্বর যা করছেন, তা ন্যায্য নয়’। তোমরা কি ভাব, ন্যায়ের পথে আমি চলি না? তোমরাই বরং সঠিক পথে চল না।
30
এখন আমি সর্বাধিপতি প্রভু, তোমাদের বলছি যে, আমি তোমদের প্রত্যেকের কর্ম অনুযায়ী বিচার করব। অতএব যে পাপাচরণ তোমরা করছ, তা বর্জন কর। তোমাদের পাপকে তোমাদের সর্বনাশ ডেকে আনতে দিও না।
31
সমস্ত অন্যায় পরিত্যাগ কর। নতুনভাবে সঞ্জীবিত কর তোমাদের হৃদয় মন। হে ইসরায়েলীবৃন্দ, কেন তোমরা মরবে?
32
আমি কিন্তু তোমাদের কারও মৃত্যু চাই না। তোমরা পাপের পথ থেকে ফিরে এস এবং বাঁচো।
← Chapter 17
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 19 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48