bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ezekiel 39
Ezekiel 39
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 38
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 40 →
1
সর্বাধিপতি প্রভু বললেন, হে মর্ত্যমানব, মেশেক ও তুবলের মুখ্য শাসক গোগকে ধিক্কার দাও। তাকে বল, আমি তার শত্রু।
2
যতক্ষণ না সে ইসরায়েলের পর্বতমালার কাছে এসে পৌঁছায়, আমি তাকে এক নতুন পথে সুদূর উত্তর থেকে টেনে নিয়ে আসব।
3
তারপর এক আঘাতে তার বাঁ হাত থেকে ধনুক এবং ডান হাত থেকে সমস্ত বাণ ফেলে দেব।
4
সৈন্যবাহিনীসহ গোগ ও তার মিত্রপক্ষ ইসরায়েলের পার্বত্যভূমিতে মারা পড়বে। তাদের মৃতদেহ পাখি ও বন্যজন্তুর আহার হবে।
5
খোলা মাঠের মধ্যে তারা মরবে। আমি, সর্বাধিপতি প্রভু এই কথা বলছি।
6
মাগোগ দেশে আমি আগুন লাগিয়ে দেব। সমস্ত উপকুলবাসী, যারা নিরাপদে নির্বিঘ্নে বসবাস করে, তারা প্রত্যেকে জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
7
একথা সুনিশ্চিত, আমার প্রজা ইসরায়েল জানবে আমার পবিত্র নাম। আমার নামে কলঙ্ক লেপন করতে আমি আর দেব না, তখন সমস্ত জাতি জানবে যে আমিই প্রভু পরমেশ্বর, ইসরায়েলের পবিত্র ঈশ্বর।
8
সর্বাধিপতি প্রভু বললেন, যে দিনের কথা আমি বলেছি, সেই দিন আসবেই।
9
ইসরায়েলের নগর-জনপদের অধিবাসীরা বাইরে গিয়ে পরিত্যক্ত অস্ত্র-শস্ত্র কুড়িয়ে এনে জ্বালানি করবে। তারা তীর, ধনুক, ঢাল, বর্শা-সড়কি-সব পোড়াবে এবং সাত বছর ধরে এতেই তাদের যথেষ্ট জ্বালানির কাজ চলবে।
10
মাঠে জ্বালানি কাঠ কুড়াতে বা বনে-জঙ্গলে জ্বালানির জন্য গাছ কাটতে তাদের আর যেতে হবে না কারণ তাদের জ্বালানির জন্য পরিত্যক্ত যথেষ্ট অস্ত্র-শস্ত্র জমা করে রাখা আছে। যারা তাদের আক্রমণ করেছিল তারা আক্রান্ত হবে, যারা লুঠ করেছিল তারাই এবার লুন্ঠিত হবে। একথা সর্বাধিপতি প্রভু বলেছেন।
11
প্রভু পরমেশ্বর বললেন, যখন এইসব ঘটনা ঘটবে তখন ইসরায়েল দেশে মরুসাগরের পূর্ব দিকে পর্যটকদের উপত্যকায় আমি গোগকে একটি সমাধিস্থান দেব। গোগ ও তার সৈন্যবাহিনী সেখানে সমাহিত হবে এবং ঐ উপত্যকার নাম হবে ‘গোগের সৈন্যবাহিনীর উপত্যকা’।
12
সমস্ত মৃতদেহ কবর দিয়ে দেশ পরিষ্কার করে তুলতে ইসরায়েলীদের সাত মাস লাগবে।
13
তাদের কবর দেওয়ার কাজে দেশের প্রত্যেকটি লোক সাহায্য করবে এবং আমার বিজয়ের দিনটি তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমি, সর্বাধিপতি প্রভু এই কথা বললাম।
14
সাত মাস কেটে গেলে কিছু লোককে মনোনীত করা হবে, যারা সারা দেশ ঘুরে ঘুরে খুঁজে দেখবে, কোথাও কোন মৃতদেহ তখনও পড়ে আছে কি না? সেগুলিকে খুঁজে এনে তারা কবর দেবে এবং এইভাবে দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন করবে।
15
সারা দেশে অনুসন্ধান চালাবার সময় প্রতিবারই তারা মানুষের অস্থি পাবে। সেই অস্থির পাশে তারা চিহ্ন করে রাখবে যাতে কবর খোঁড়ার কাজে নিযুক্ত লোকেরা সেই অস্থি তুলে নিয়ে গিয়ে ‘গোগের সৈন্যবাহিনীর উপত্যকা’য় কবর দিতে পারে। (
16
এরা কাছেই একটি শহর থাকবে, সৈন্যবাহিনীর নামেই এর নামকরণ হবে।) এইভাবে দেশটি আবার শুচি-শুদ্ধ হয়ে উঠবে।
17
সর্বাধিপতি প্রভু আমাকে বললেন, হে মর্ত্যমানব, সমস্ত পশু-পাখিকে ডাক। আমি তাদের জন্য যে যজ্ঞের আয়োজন করেছি, চারিদিক থেকে তারা এসে জমা হোক, গ্রহণ করুক খাদ্য। ইসরায়েলের পর্বতমালায় অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ। এখানে তারা রক্ত ও মাংস দুই-ই খেতে পারে।
18
এখানে তারা খাবে সৈনিকদের মৃতদেহ এবং পান করবে পৃথিবীর অধিপতিদের রক্ত। গরু-ছাগল ভেড়ার মত, তারা সকলে নিহত হবে এখানে।
19
বলির পশুর মত আমি যখন এদের হত্যা করব, তখন সমস্ত পশুপাখি পেটভরে চর্বি খাবে, আকন্ঠ রক্ত পান করে মাতাল হয়ে যাবে।
20
আমার ভোজ সভায় তারা অশ্ব, অশ্বারোহী, সৈন্যবাহিনী ও যোদ্ধাদের মাংস প্রাণভরে খাবে। আমি, সর্বাধিপতি প্রভু এই কথা বললাম।
21
প্রভু পরমেশ্বর বললেন, সমস্ত জাতিকে আমি দেখাব আমার মহিমার ঐশ্বর্য। তাদের দেখিয়ে দেব, কি ভাবে আমি আমার ন্যায়ের বিধান কার্যকরী করার জন্য ক্ষমতার ব্যবহার করে থাকি।
22
ইসরায়েলীরা তখনই জানবে যে, আমিই তাদের প্রভু পরমেশ্বর।
23
জাতিবৃন্দ জানবে যে ইসরায়েলীরা আমার অবমাননা করে যে অন্যায় করেছিল, তারই শাস্তিস্বরূপ তাদের নির্বাসনে যেতে হয়েছিল। আমি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, শত্রুদের হাতে সমর্পণ করেছিলাম এবং যুদ্ধে তাদের নিহত হতে দিয়েছিলেন।
24
তাদের দুষ্কর্ম ও অশুচিতার যোগ্য প্রাপ্যই তাদের দিয়েছিলাম এবং তাদের কাছ থেকে মুখ লুকিয়েছিলাম।
25
সর্বাধিপতি প্রভু বলেন, কিন্তু এবার যাকোবের বংশধর, ইসরায়েলী প্রজাদের প্রতি আমি কৃপা করব, আবার তাদের শ্রীবৃদ্ধি করব। আমার পবিত্র নামের মর্যাদা অক্ষুন্ন রাখব।
26
তারা নিজেদের দেশে আবার নিরাপদে, শান্তিতে বসবাস করবে, কেউ আর তাদের হুমকি দিতে আসবে না। তখনই তারা আমাকে অবমাননা করায় প্রতারণার দায়ে কীভাবে অপদস্থ হয়েছিল—সেই লজ্জার স্মৃতি তাদের মন থেকে মুছে যাবে।
27
আমি মহাপবিত্র—সর্বজাতির কাছে এ কথা সপ্রমাণ করার জন্যই আমি আমার প্রজাদের সমস্ত শত্রু দেশ থেকে ফিরিয়ে আনব।
28
তখন আমার প্রজারা জানবে যে, আমিই প্রভু পরমেশ্বর। তারা একথা জানবে, যে আমিই তাদের নির্বাসনে পাঠিয়েছিলাম এবং আমিই ফিরিয়ে এনেছি তাদের আপন দেশে, একজনকেও ফেলে আসিনি।
29
আমি ইসরায়েলী প্রজাদের উপর আমার আত্মা সঞ্চারিত করব, আর কোন দিন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেব না। আমি, সর্বাধিপতি প্রভু, এই কথা বললাম।
← Chapter 38
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 40 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48