bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ezekiel 45
Ezekiel 45
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 44
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 46 →
1
দেশের ভূমি বিভাজন করে প্রত্যেক গোষ্ঠীকে এক একটি অংশ দেবার সময় প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি অংশ উৎসর্গ করতে হবে। এই অংশটির দৈর্ঘ্য হবে পঁচিশ হাজার হাত এবং প্রস্থ হবে পঁচিশ হাজার হাত। সমগ্র এলাকাটি পবিত্ররূপে চিহ্নিত হবে।
2
এই পবিত্র এলাকার মধ্যে মন্দিরের জন্য থাকবে একটি চতুষ্কোণ ভূমি যার চারদিকই হবে দৈর্ঘ্যে-প্রস্থে পাঁচশো হাত। এর চারিদিক ঘিরে থাকবে পঞ্চাশ হাত চওড়া খোলা জায়গা।
3
এলাকাটির মধ্যে দৈর্ঘ্যে পঁচিশ হাজার হাত এবং প্রস্থে দশ হাজার হাত জায়গা মেপে আলাদা করে নিতে হবে। এখানেই নির্মিত হবে মন্দির—পবিত্রতম স্থান।
4
এটি হবে দেশের মধ্যে পুণ্য স্থান যা প্রভু পরমেশ্বরের সেবায় নিয়োজিত পুরোহিতবর্গের জন্য সংরক্ষিত। এই ভূমিতে থাকবে তাদের বাসগৃহ এবং মন্দিরের জন্য নির্দিষ্ট স্থান।
5
এই ভূমির অপর অর্ধাংশ থাকবে লেবীয়দের অধিকারে, যারা মন্দিরের সেবায়েত। এদের বসবাসের জন্য এখানে একটি শহর নির্মিত হবে।
6
এই পুণ্যভূমির পাশে, অপর অংশে পঁচিশ হাজার হাত দীর্ঘ এবং পাঁচ হাজার হাত প্রশস্ত স্থানটিতে একটি নগরী নির্মিত হবে। এখানে ইসরায়েলীরা এসে বসবাস করতে পারবে,
7
শাসনকর্তার জন্যও ভূমি নিরূপণ করতে হবে। এই ভূমি পুণ্যভূমির পশ্চিম প্রান্ত থেকে পশ্চিমে ভূমধ্যসাগরের দিকে এবং পূর্ব প্রান্ত থেকে দেশের পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তৃত হবে, যাতে এই ভূমিখণ্ড প্রত্যেক গোষ্ঠীর জন্য নিরূপিত ভূখণ্ডের সমপরিমাণ হয়।
8
ইসরায়েল ভূমিতে এই এলাকা শাসনকর্তার জন্য নিরূপিত হবে যাতে তিনি কখনও প্রজাদের উৎপীড়ন না করেন কিন্তু দেশের বাকী অংশের উপর, ইসরায়েল গোষ্ঠীর অধিকার স্থাপনে সাহায্য করেন।
9
সর্বাধিপতি প্রভু বলেন, হে ইসরায়েলের শাসকবর্গ, দীর্ঘকাল ধরে তোমরা পাপ করে চলেছ! তোমাদের দৌরাত্ম ও উৎপীড়ন বন্ধ কর। প্রতিষ্ঠা কর ন্যায় ও ধর্ম। আমার প্রজাদের আর কখনও দেশছাড়া করো না। আমি, সর্বাধিপতি প্রভু, তোমাদের এই কথা বলছি।
10
প্রত্যেককে ন্যায্য দাঁড়িপাল্লা ব্যবহার করতে হবে।
11
শুকনো জিনিস মাপার ‘এফা’ আর তরল জিনিস মাপার ‘বাথ’ এক হওয়া চাই। ‘হোমের’ হবে এর মানদণ্ড। মাপের অনুপাত নীচে দেওয়া হলঃ 1 হোমের = 10 এফা = 10 বাথ
12
তোমাদের মাপের হিসাব নীচে দেওয়া হলঃ 20 গেরা = 1 শেকেল 60 শেকেল = 1 মিনা
13
নিম্নলিখিত মাপের ভিত্তিতে তোমাদের নৈবেদ্য উৎসর্গ করতে হবে: গম: মোট ফসলের 1/60 ভাগ বার্লি: মোট ফসলের 1/60 ভাগ জলপাই তেল: গাছ থেকে সংগৃহীত ফলের 1/60 ভাগ (‘বাথ’ দিয়ে এই তেল মাপবে: 10 বাথ = 1 হোমের = 1 কোর) ভেড়া: ইসরায়েলের চারণভূমি থেকে প্রতি 200টি থেকে 1টি ভেড়া। তোমাদের আনতে হবে শস্য নৈবেদ্য, হোমবলির ও স্বস্ত্যয়ন বলির জন্য পশু, যাতে তোমাদের পাপ মার্জনা হয়। আমি সর্বাধিপতি প্রভু এই আদেশ করছি।
16
দেশের সমস্ত প্রজাকে এই সমস্ত নৈবেদ্য ইসরায়েলের শাসনকর্তার কাছে নিয়ে যেতে হবে ।
17
প্রতি অমাবস্যায়, সাব্বাথে ও অন্যান্য সমস্ত উৎসবে, পালা-পার্বণে এই শাসকের কর্তব্য হবে, হোমবলির পশু, শস্য নৈবেদ্য ও পানীয় নৈবেদ্যের উপকরণ যোগান দেওয়া। তাঁকে দিতে হবে প্রায়শ্চিত্তের নৈবেদ্য, শস্য নৈবেদ্য এবং হোমবলি ও স্বস্ত্যয়ন বলির নৈবেদ্যের উপকরণ, যাতে সমগ্র ইসরায়েলী প্রজার পাপের স্খালন হয়।
18
সর্বাধিপতি প্রভু বললেন, মাসের প্রথম দিনে একটি নিখুঁত বৃষ বলি দিয়ে মন্দিরকে শুচি করবে।
19
পুরোহিত এই প্রায়শ্চিত্তের বলির কিছুটা রক্ত নিয়ে মন্দিরের দরজার বাজুতে, বেদীর চারকোণের চারটি খুঁটিতে এবং ভিতরের প্রাঙ্গণে যাবার দেউড়ির থামগুলিতে মাখিয়ে দেবে।
20
যারা ভুল করে বা অজ্ঞতার বশে নিয়মভঙ্গ করে ফেলে, তাদের জন্য মাসের সপ্তম দিনে একইভাবে প্রায়শ্চিত্তের ক্রিয়া সম্পাদন করবে। এইভাবে তোমরা মন্দিরকে পবিত্র রাখবে।
21
প্রথম মাসের চতুর্দশ দিনে তোমরা শুরু করবে তারণোৎসব। সাতদিন ধরে প্রত্যেকে খামির বিহীন রুটি খাবে।
22
উৎসবের প্রথম দিনে দেশের শাসনকর্তাকে তার নিজের পাপের জন্য ও প্রজাবৃন্দের পাপের জন্য একটি বৃষ বলি দিতে হবে।
23
উৎসবের সাতটি দিনই প্রভু পরমেশ্বরের উদ্দেশে সাতটা নিখুঁত বৃষ ও সাতটা নিখুঁত মেষ হোমবলিরূপে তাকে উৎসর্গ করতে হবে। এছাড়াও তাকে প্রায়শ্চিত্তের বলিরূপে প্রতিদিন একটি করে ছাগ বলি দিতে হবে।
24
বলির জন্য প্রত্যেকটি বৃষ এবং প্রত্যেকটি মেষ পিছু এক এফা করে শস্য নৈবেদ্য এবং এফা প্রতি এক হিন জলপাই তেল দিতে হবে।
25
সপ্তম মাসের পঞ্চদশ দিনে শুরু হয় কুটীর উৎসব। এই উৎসবে সাতদিনের প্রতিদিনই প্রায়শ্চিত্ত ও হোমবলির জন্য এবং শস্য ও তেল উৎসর্গের জন্য একই রীতিতে অনুষ্ঠান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
← Chapter 44
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 46 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48