bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ezekiel 36
Ezekiel 36
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 35
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 37 →
1
প্রভু পরমেশ্বর বললেন,
2
হে মর্ত্যমানব, ইসরায়েলের পর্বতরাজিকে বল: আমি, সর্বাধিপতি প্রভু যা তাদের বলছি, সেই কথা তোমরা শোন। ইসরায়েলের শত্রুরা উল্লসিত হয়ে বলছে, সুপ্রাচীন পর্বতমালা এবার আমাদের কুক্ষিগত!
3
তাই ভবিষ্যদ্বাণী কর এবং আমি সর্বাধিপতি প্রভু যা বলছি, ঘোষণা কর। যখন প্রতিবেশী জাতিগুলি ইসরায়েলের পর্বতসমূহ অধিকার করেছিল, পদদলিত করেছিল, তখন তারা সকলে ইসরায়েলকে অপমান করেছিল।
4
হে পাহাড়-পর্বত, হে নদী-নির্ঝর-উপত্যকা, ধ্বংসস্তূপের মাঝে পরিত্যক্ত স্থান, হে জনশূন্য দলিত-মথিত শহর-নগর, প্রতিবেশী জাতিবৃন্দ তোমাদের উপহাসে জর্জরিত করেছিল একদিন! আমি, সর্বাধিপতি প্রভু, এবার শোন, যা বলি তোমাদের।
5
আমি সর্বাধিপতি প্রভু, প্রতিবেশী জাতিগুলি, বিশেষতঃ ইদোমের বিরুদ্ধে ক্রোধের বশবর্তী হয়ে এ কথা উচ্চারণ করেছি। লোভলালসায় মত্ত হয়ে তারা আমার দেশ আক্রমণ করেছে এবং সমস্ত চরাণী অধিকার করেছে।
6
তাই, ঐ সমস্ত জাতি যেভাবে তাদের অপমান ও লাঞ্ছনা করেছে তারই প্রতিক্রিয়ায় আমি, সর্বাধিপতি প্রভু ক্ষোভে, ক্রোধে যা বলেছি, সেই কথা ইসরায়েল ভূমিকে ভবিষ্যদ্বাণী করে বল, তার গিরিপর্বত, নদী-উপত্যকাদের কাছে পৌঁছে দাও।
7
আমি, সর্বাধিপতি প্রভু শপথ করে বলছি যে, প্রতিবেশী জাতিগুলি লাঞ্ছিত, অপমানিত হবে।
8
কিন্তু হে আমার ইসরায়েলী প্রজাবৃন্দ, ইসরায়েলের পর্বতমালায় বৃক্ষরাজি আবার শাখায়-পল্লবে বেড়ে উঠবে, তোমাদের জন্য উৎপাদন করবে ফল সম্ভার। শীঘ্রই তোমার আবার স্বদেশে ফিরে আসবে।
9
আমি তোমাদের পক্ষে আছি। আমি নিশ্চিতভাবে কথা দিচ্ছি যে তোমাদের দেশের মাটি আবার কর্ষিত হবে, আবার বীজ বপন করা হবে সেখানে।
10
তোমাদের জনসংখ্যা আমি বৃদ্ধি করব। নগরে-জনপদে বাস করবে তোমরা এবং যা কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, সব আবার গড়ে তুলবে।
11
আমি জাতির জনসংখ্যা ও পশুপালের সংখ্যা বৃদ্ধি করব। সংখ্যা এত বৃদ্ধি পাবে যা আগে কখনও হয় নি, লাভ করবে তোমরা বহু সন্তান-সন্ততি, আগের মতই আমি তোমাদের সেখানে বাস করতে দেব, তোমাদের এত সমৃদ্ধি দান করব যা আগে কোনদিন হয় নি। তখন তোমরা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
12
হে আমার প্রজা ইসরায়েল, আমি তোমাদের আবার দেশে ফিরিয়ে আনব, সেখানে তোমরা বসবাস করবে, এ দেশ হবে তোমাদের আপন দেশ এবং আর কখনও তোমাদের সন্তানদের অনাহারে কষ্ট পেতে হবে না।
13
আমি সর্বাধিপতি প্রভু বলছি, একথা সত্য যে লোকে একদিন এ দেশকে রাক্ষসী বলে অভিহিত করত, বলত, সে নিজের জাতিকে নিঃসন্তান করে।
14
এবার থেকে আর এ ঘটনা ঘটবে না। সর্বাধিপতি প্রভু এ কথা বললাম।
15
এ দেশকে আমি আর কখনও কোন জাতির উপহাস-গঞ্জনার পাত্র হতে দেব না অথবা লোকের নাসিকা কুঞ্চন দেখতে দেব না। আমি, সর্বাধিপতি প্রভু বলছি, এ দেশ আর কখনও আপন সন্তানদের বিনাশ করবে না।
16
প্রভু পরমেশ্বর আমাকে বললেন,
17
হে মর্ত্যমানব, ইসরায়েলীরা যখন তাদের দেশে বাস করত তখন তারা নিজেদের কর্মে ও আচরণে দেশকে কলুষিত করেছে। তাদের এই কর্ম ও আচরণ আমার কাছে ঘৃণা ও অশুচি।
18
নরহত্যা ও অসার প্রতিমা পূজার দ্বারা দেশকে কলুষিত করার অপরাধে আমি আমার প্রচণ্ড ক্রোধের ভয়াবহ রূপ প্রকাশ করেছিলাম তাদের কাছে।
19
তাদের জীবন যাপনের ধারা ও আচরণের জন্য আমি তাদের অভিযুক্ত করেছিলাম এবং বিদেশী শহরে-নগরে তাদের ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছিলাম।
20
যেখানেই তারা গিয়েছে, সেইখানেই আমার পবিত্র নামে কলঙ্ক লেপন করেছে। ফলে লোকে বলত, এরা ঈশ্বরের মনোনীত জাতি হলেও তাদের দেশ থেকে উৎখাত হতে হয়েছিল।
21
ইসরায়েলীরা যখন যেখানে গেছে, আমার পবিত্র নামে কলঙ্ক লেপন করেছে, সেই থেকে এই ব্যাপার আমাকে আমার নামের পবিত্রতা সম্বন্ধে সচেতন করেছিল।
22
তাই এবার ইসরায়েলীদের কাছে পৌঁছে দাও এই বার্তা, আমি সর্বাধিপতি প্রভু যে বার্তা তাদের দিতে চাই: হে ইসরায়েলী, আমি যে কাজ করতে চলেছি, তা তোমাদের মুখ চেয়ে নয়, আমি করছি আমার নামের মর্যাদা ও পবিত্রতা বজায় রাখার জন্য, যে নামের পবিত্রতা তোমরা ক্ষুণ্ণ করেছ যখন যে দেশে গিয়েছ সেইখানেই।
23
যে নামের মর্যাদা জাতিবৃন্দের কাছে তোমরা নষ্ট করেছ—সেই মহান নামের পবিত্রতার পরিচয় যখন আমি তাদের কাছে দেব, তখনই তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর। আমি সর্বাধিপতি প্রভু বলছি, আমি পরম পবিত্র, একথা প্রকাশ করার কাজে তোমাদেরই ব্যবহার করব।
24
আমি সমস্ত দেশ ও জাতির মধ্যে থেকে তোমাদের ফিরিয়ে আনব তোমাদেরই নিজের দেশে।
25
আমি তোমাদের উপরে পরিষ্কার জল ছিটিয়ে দেব এবং অলীক প্রতিমা ও যা কিছু তোমাদের অশুচি করেছে, সেই সব থেকে শুচি করব।
26
আমি তোমাদের দান করব এক নতুন হৃদয় ও মন। তোমাদের পাষাণ কঠিন হৃদয় আমি অপসারিত করব এবং তার পরিবর্তে দান করবে এক নমনীয়, বাধ্য হৃদয়।
27
তোমাদের মধ্যে আমি সঞ্চারিত করব আমার আত্মা এবং লক্ষ্য রাখব যেন তোমরা আমার বিধান ও সমস্ত অনুশাসন পালন কর।
28
তখনই তোমরা সেই দেশে বাস করতে পারবে যে দেশ আমি তোমাদের পিতৃপুরুষদের দিয়েছিলাম। তোমরা আমার প্রজা হবে এবং আমি হব তোমাদের ঈশ্বর।
29
সমস্ত অশুচিতা থেকে আমি তোমাদের রক্ষা করব। শস্যবীজকে আমি আদেশ করব প্রচুর শস্য সম্ভারে উপছে পড়তে, যাতে আর কখনও তোমরা দুর্ভিক্ষের কবলে না পড়।
30
আমি তোমাদের গাছে ফল ও মাঠে ফসলের উৎপাদন বৃদ্ধি করব যাতে আর কখনও অজন্মা দেশ বলে কোন জাতি তোমাদের ব্যঙ্গ বিদ্রূপ করতে না পারে।
31
তোমরা তোমাদের অসৎ আচরণ এবং ভ্রান্তির কথা স্মরণ করে নিজেদের ধিক্কার দেবে।
32
হে ইসরায়েল, আমি চাই তোমরা একথা অবহিত হও যে, এসব আমি তোমাদের মুখ চেয়ে করছি না। আমি চাই, যে কাজ তোমরা করছ তার জন্য তোমরা লজ্জিত ও অনুতপ্ত হও—এ কথা আমি, সর্বাধিপতি প্রভু বলছি।
33
সর্বাধিপতি প্রভু বলেন, সমস্ত পাপ থেকে শুচি করার পর আমি তোমাদের আবার তোমাদের নগর-জনপদে বসবাস করতে দেব, বিধ্বস্ত নগরীকে আবার গড়ে তুলতে দেব।
34
তোমাদের ক্ষেত খামারের মধ্যে দিয়ে যাতায়াতের সময় লোকে দেখত চারিদিক শূন্য, ধূ-ধূ করছে, কিন্তু আমি আবার তোমাদের ক্ষেত-খামার গড়ে তুলতে দেব।
35
যে দেখবে সে-ই বলবে, একদিন যে জায়গা ধূ ধূ করত, আজ সেখানে উদ্যানের মনোরম শোভা বিরাজ করছে। যে সমস্ত নগর-জনপদ ভেঙ্গে-চূরে তছনছ হয়ে গিয়েছিল, লুন্ঠিত ও বিধ্বস্ত হয়ে গিয়েছিল, এখন সেগুলিতে আবার জনবসতি হড়ে উঠেছে এবং সেগুলি হয়েছে সুরক্ষিত।
36
তখন যে সমস্ত প্রতিবেশী জাতি বেঁচে যাবে তারা জানবে যে, আমি, প্রভু পরমেশ্বর বিধ্বস্ত নগরীগুলিকে পুনর্নির্মাণ করেছি এবং ধূ ধূ প্রান্তরকে করেছি সুফলা। আমি, প্রভু পরমেশ্বর প্রতিজ্ঞা করেছি—এ কাজ করব—অতএব এ কাজ আমি করবই।
37
সর্বাধিপতি প্রভু বলেন, আমি ইসরায়েলীদের আর একবার আমার কাছে সাহায্য ভিক্ষার সুযোগ দেব এবং মেষপালের মত তাদের সংখ্যা বৃদ্ধি করব।
38
উৎসবে বলিদানের জন্য জেরুশালেম যেমন মেষপালে পরিপূর্ণ হয়ে যায়, সেইরকম জনমানবে পরিপূর্ণ হয়ে যাবে সেই সমস্ত নগরী যেগুলি আজ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। তখনই তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
← Chapter 35
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 37 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48