bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ezekiel 5
Ezekiel 5
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 6 →
1
প্রভু পরমেশ্বর বললেন, মর্ত্যমানব শোন, একটা ধারালো ক্ষুর দিয়ে তোমার চুল-দাড়ি সব কামিয়ে ফেল। তারপর সেগুলি ওজন করে তিনভাগ কর।
2
শহরের অবরোধ শেষ হলে একভাগ চুল শহরের মধ্যেই পুড়িয়ে ফেলবে। আর এক ভাগ চুল শহরের বাইরে ক্ষুর দিয়ে কুচিয়ে ফেলে দেবে এবং বাকী অংশ বাতাসের মুখে চারিদিকে উড়িয়ে দেবে। আমি সেগুলির পিছনে তরোয়াল নিয়ে ধাওয়া করব।
3
তার থেকে খানিকটা চুল তুমি কাপড়ের খুঁটে বেঁধে রেখো।
4
তার থেকে আবার কয়েকটা চুল নিয়ে আগুনে ফেলে দেবে। সেগুলি পুড়ে যাবে। ঐ আগুন সারা ইসরায়েল জাতিকে গ্রাস করবে।
5
সর্বাধিপতি ঈশ্বর বললেন, জেরুশালেমের দিকে চেয়ে দেখ। আমি তাকে জাতিবৃন্দের কেন্দ্রস্থলে স্থাপন করেছি। তাকে ঘিরে আছে বহু দেশ ও জাতি।
6
কিন্তু এই জেরুশালেমই আমার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে। তাকে ঘিরে যে সব জাতি আছে, তাদের চেয়েও সে দুষ্ট। সে তাদের চেয়েও অবাধ্য। সে আমার বিধি-বিধান, অনুশাসন কিছুই মানে না।
7
আমার বিধি-বিধান ও অনুশাসন লঙ্ঘন করে অত্যন্ত অবাধ্যতার পরিচয় দিয়েছে এবং তার চারিদিকের অন্যান্য জাতির চেয়েও বেশি উচ্ছৃঙ্খলতা ও সমস্যার সৃষ্টি করেছে। তারা অন্যান্য জাতির কুপ্রথা ও আচার-অনুষ্ঠান ইত্যাদি অনুকরণ করে চলে ।
8
তাই, আমি সর্বাধিপতি প্রভু, তোমায় বলছি, আজ থেকে আমি জেরুশালেমের শত্রু। সর্বজাতির সমক্ষে আমি জেরুশালেমকে দণ্ড দেব।
9
আমি যা ঘৃণা করি সেইসব কাজের জন্য জেরুশালেমকে এমন চরম দণ্ড দেব যা মানুষের কল্পনার বাইরে।
10
জেরুশালেমের মানুষ তখন নিজের সন্তানের মাংস খাবে, সন্তানেরা মা-বাপের মাংস খাবে। এখানেই শেষ নয়। এর পরও যারা বেঁচে যাবে তাদের ছত্রভঙ্গ করে ছাড়ব।
11
জেরুশালেমের মানুষের জঘন্য কাজ আমার পবিত্র মন্দিরকে কলুষিত করেছে, তাই আমি নির্মমভাবে তাদের সংহার করব—আমি জাগ্রত প্রভু পরমেশ্বর, দিব্য করে বলছি—এই-ই আমার সঙ্কল্প।
12
এক তৃতীয়াংশ লোক শহরের ভেতরেই মরবে মহামারী আর দুর্ভিক্ষে, এক তৃতীয়াংশ লোক শহরের বাইরে যুদ্ধে মারা পড়বে, আর এক তৃতীয়াংশ লোককে ছত্রভঙ্গ করে চারিদিকে ছড়িয়ে দিয়ে খোলা তরোয়াল নিয়ে তাদের পিছনে ধাওয়া করব।
13
তখন তোমরা বুঝতে পারবে কী দুর্দমনীয় আমার ক্রোধ। যতক্ষণ না এ ক্রোধ পরিতৃপ্ত হয়, ততক্ষণ এর প্রচণ্ডতা প্রশমিত হবে না। এসব যখন ঘটবে তখনই বুঝবে যে, আমি, প্রভু পরমেশ্বরই এ সম্বন্ধে বলেছিলাম কারণ তোমাদের অবিশ্বস্ততা আমাকে ভয়ঙ্কর ক্রুদ্ধ করেছিল।
14
তোমার চারিদিকে যে সব জাতি বাস করে তারা তোমায় দেখে উপহাস করবে আর তোমার কাছ থেকে দূরে দূরে থাকবে।
15
তোমার উপর ক্রোধে যখন আমি ভয়ঙ্কর রূপ ধারণ করব, তোমায় যখন শাস্তি দেব তখন তোমার প্রতিবেশী জাতিবৃন্দ ভয়ে কাঁপবে। তারা তোমায় ঘৃণা করবে, উপহাসে জর্জরিত করবে।
16
আমি তোমায় খাদ্যের সরবরাহ বন্ধ করে দেব, আমি তোমায় অনাহারে শুকিয়ে মারব। তুমি তখন মর্মে মর্মে উপলব্ধি করবে, ক্ষুধার কি জ্বালা! এ জ্বালায় তুমি ধ্বংস হবে।
17
আমি তোমার সন্তানদের হত্যা করার জন্য ক্ষুধা পাঠাব, পাঠাব বন্য জন্তু। আর তোমাদের হত্যা করার জন্য পাঠাব রোগ-তাপ, হিংসার সন্ত্রাস, যুদ্ধ-বিগ্রহ। জেনো, আমি, প্রভু পরমেশ্বরই বলছি একথা।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48