bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ezekiel 40
Ezekiel 40
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 39
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 41 →
1
আমাদের নির্বাসনে যাওয়ার পঁচিশ বছর পরের কথা। সেদিন ছিল নববর্ষের দশম দিন। আজ থেকে চোদ্দ বছর আগে এই দিনেই জেরুশালেম অধিকৃত হয়েছিল। সেই দিন আমি প্রভু পরমেশ্বরের তেজদীপ্ত প্রত্যক্ষ উপস্থিতি অনুভব করলাম।
2
দিব্যদর্শনে তিনি আমাকে ইসরায়েল দেশে নিয়ে গেলেন এবং একটি উঁচু পর্বতের উপরে আমাকে রাখলেন। আমি দেখলাম, সামনে অনেক ঘর-বাড়ি রয়েছে, শহরের মত দেখাচ্ছে।
3
তিনি আমাকে আরও কাছে নিয়ে এলেন। আমি দেখলাম, একটি মানুষ। দেহ তাঁর মাজা পেতলের মত চক্চক্ করছে। তাঁর হাতে রয়েছে একটি গজ ফিতে আর একটি মাপকাঠি। তিনি দাঁড়িয়ে আছেন দেউড়ির পাশে।
4
তিনি আমাকে বললেন, হে মর্ত্যমানব, লক্ষ্য কর। মন দিয়ে শোন এবং যা কিছু আমি তোমাকে দেখাচ্ছি, সব গভীর মনোযোগ দিয়ে দেখ কারণ এই জন্যই আমি তোমাকে এখানে এনেছি। যা তুমি দেখবে, সব ইসরায়েলীদের গিয়ে বলবে।
5
আমি দেখলাম, মন্দিরের চারিদিকে রয়েছে একটি দেওয়াল। সেই মানুষটি তাঁর ছ-হাত লম্বা মাপকাঠি দিয়ে দেওয়ালটা মাপলেন। দেওয়ালটি ছিল ছহাত উঁচু আর ছহাত পুরু।
6
তারপর তিনি গেলেন পূর্বদিকের দেউড়িতে। সিঁড়ি দিয়ে উঠে একেবারে উপরের প্রবেশ পথটা মাপলেন, তার দেওয়াল ছহাত পুরু।
7
সেটি পেরিয়ে দেখলাম, একটি অলিন্দ। অলিন্দের দুদিকে ছিল তিনটি করে ঘর। প্রত্যেকটি ঘর দৈর্ঘ্যে প্রস্থে ছ-হাত করে—একেবারে চারকোণা। ঘরের মাঝখানের দেওয়ালগুলি ছিল পাঁচ হাত পুরু। এই ঘরগুলির পরে ছিল ছ-হাত লম্বা আর একটা অলিন্দ, সেটা শেষ হয়েছে একটা বড় ঘরের কাছে গিয়ে। ঘরের মুখ মন্দিরের দিকে।
8
তিনি ঘরটি মাপলেন। দেখা গেল, ঘরটি প্রস্থে আট হাত। এটি ছিল দেউড়ির শেষ প্রান্তে। এর পরেই মন্দির। এর অপর প্রান্ত যে দেওয়ালের কাছে গিয়ে শেষ হয়েছে সেই দেওয়ালগুলির দুহাত পুরু।
10
(অলিন্দের দুপাশের কামরাগুলি ছিল একই মাপের এবং দুই কামরার মাঝখানের দেওয়ালগুলিও ছিল একই মাপের।)
11
তারপর সেই মানুষটি প্রবেশ পথের অলিন্দ মাপলেন, প্রস্থে হল তেরো হাত এবং দেউড়ির প্রস্থ দশ হাত।
12
প্রহরীদের প্রত্যেকটি ঘরের সামনে একহাত উঁচু ও একহাত পুরু দেওয়াল ছিল। (ঘরগুলি ছিল দৈর্ঘ্যে-প্রস্থে ছ-হাত।)
13
তারপর তিনি মাপলেন এক একটি ঘরের পিছনের দেওয়াল থেকে অলিন্দের বিপরীত দিকের ঘরের পিছনের দেওয়ালের দূরত্ব। মেপে হল পঁচিশ হাত।
14
একেবারে শেষের দিকে ছিল একটি ঘর, তার পরেই প্রাঙ্গণ। এই ঘরটি তিনি মাপলেন, ঘরটির প্রস্থ ছিল কুড়ি হাত।
15
বাইরের সদর দেউড়ির প্রবেশপথ থেকে শুরু করে ভিতরের শেষ কামরাটি পর্যন্ত সবশুদ্ধ দৈর্ঘ্য ছিল পঞ্চাশ হাত।
16
সবগুলি কামরার পিছনের বাইরের দিকের দেওয়ালে জানালা বসান ছিল, আবার দুই ঘরের মাঝখানেও জানালা বসান ছিল। অলিন্দের ভিতরের দিকের দেওয়ালে খেজুর গাছ খোদাই করা ছিল।
17
সেই মানুষটি আমাকে সদর দেউড়ি দিয়ে ভিতরে উঠোনে নিয়ে গেলেন। সেখানে বাইরের দেওয়ালের গায়ে লাগোয়া ত্রিশটি কামরা ছিল। কামরাগুলির সামনের কিছুটা জায়গা ছিল পাথর-বাঁধান।
18
বাঁধান অংশটি উঠোনের দিকে বাড়ানো ছিল। ভিতরের উঠোনের চেয়ে বাইরের এই উঠোনটা ছিল নীচু।
19
সেইখানে ছিল আর একটি প্রবেশপথ, সেটি দিয়ে ভিতরের প্রাঙ্গণে যাওয়া যায়। তিনি বাইরের সদর দেউড়ি থেকে ভিতরের দেউড়ি পর্যন্ত দূরত্ব মাপলেন। দূরত্ব হল একশো হাত।
20
তারপর সেই মানুষটি উত্তরের সদর দেউড়ি থেকে যে পথটি বাইরের প্রাঙ্গণে এসে পৌঁছেছে, সেই পথটি মাপলেন।
21
সেখানেও প্রহরীদের জন্য অলিন্দের দুপাশে মুখোমুখি তিনটি করে কামরা। কামরাগুলির মাঝখানের দেওয়াল ও প্রবেশ কক্ষের মাপ পূর্বদ্বারের মতই একই মাপের। সদর দেউড়ি থেকে প্রবেশ পথটির দৈর্ঘ্য পঞ্চাশ হাত এবং প্রস্থে পঁচিশ হাত।
22
প্রবেশ কক্ষ, জানালা এবং খেজুর গাছ খোদাই করা দেওয়াল ইত্যাদি সবই অবিকল পূর্বদ্বারের মত। এখানে সদর দেউড়ি পর্যন্ত সাত ধাপ সিঁড়ি এবং প্রবেশকক্ষটি রয়েছে একেবারে শেষে, উঠোনের দিকে তার মুখ।
23
উত্তরের এই সদর দেউড়ির পথ দিয়ে উঠোন পেরিয়ে অন্দরের উঠোনে যাবার আর একটি দেউড়ি পর্যন্ত সমস্ত মাপ পূর্বদ্বারের মাপের মতই। ঐ মানুষটি দুটি দেউড়ির মাঝখানের পথটি মাপলেন। মাপা হল একশো হাত।
24
তারপর তিনি আমাকে নিয়ে গেলেন দক্ষিণ দিকে। সেখানে দেখলাম আর একটি দেউড়ি। তিনি তার ভিতরের দেওয়াল এবং প্রবেশ কক্ষটি মাপলেন। তার দৈর্ঘ্য পঞ্চাশ হাত, প্রস্থ পঁচিশ হাত। অন্যগুলির মত সেটারও একই মাপ হল।
25
এই দেউড়ির ঘরগুলিতেও অন্য ঘরগুলির মত জানালা ছিল।
26
এখানেও সাত ধাপের একটি সিঁড়ি রয়েছে ভিতরের উঠোনে যাবার দুয়ার পর্যন্ত এবং উঠোনমুখী বড় একটি কামরা রয়েছে শেষপ্রান্তে। অলিন্দের মুখোমুখি ভিতরের দেওয়ালের গায়ে খেজুর গাছ খোদাই করা রয়েছে।
27
এখানেও ভিতরের উঠোনে যাবার জন্য একটি দেউড়ি আছে। মানুষটি দ্বিতীয় দেউড়ির দূরত্ব মাপলেন, মাপ হল একশো হাত।
28
মানুষটি আমাকে দক্ষিণ দেউড়ি দিয়ে ভিতরের উঠোনে নিয়ে গেলেন। এই প্রবেশ পথটিও তিনি মাপলেন। দেখা গেল, এটির দূরত্বও বাইরের প্রাচীরের দেউড়ির পথের সমান।
29
এখানকার প্রহরীদের কামরা, প্রবেশ কক্ষ এবং ভিতরের দেওয়ালের মাপ অন্যদিকের মত একই। এই প্রবেশ দ্বারের ঘরগুলিতে জানালা ছিল। এখানকার সবশুদ্ধ মাপ ছিল দৈর্ঘ্যে পঞ্চাশ হাত ও প্রস্থে পঁচিশ হাত।
31
এখানেও উঠোনমুখী প্রবেশকক্ষ, খেজুর গাছ খোদাই করা দেওয়াল আছে এবং এই দেউড়িতে উঠে গেছে আট ধাপের একটি সিঁড়ি।
32
তিনি আমাকে পূর্বদ্বার দিয়ে নিয়ে গেলেন ভিতরের উঠোনে। প্রবেশ পথটি তিনি মাপলেন, এরও মাপ অন্যগুলির সমান।
33
এখানকার প্রহরীদের কক্ষ, প্রবেশ কক্ষ, ঘরের ভিতরের দেওয়াল—সবকিছুরই মাপ অন্য দেউড়ির ঘরগুলির সমান। সেখানে চারিদিকে আছে জানালা এবং প্রবেশ কক্ষটিতেও জানলা আছে। এরও মোট দৈর্ঘ্য পঞ্চাশ হাত এবং প্রস্থ পঁচিশ হাত।
34
প্রবেশকক্ষটির মুখ বাইরের উঠোনের দিকে। অলিন্দের দেওয়ালগুলির গায়ে খেজুর গাছ খোদাই করা, প্রবেশ মুখ পর্যন্ত আট ধাপের একটি সিঁড়ি উঠে গেছে।
35
এরপর তিনি আমাকে নিয়ে গেলেন উত্তর দ্বারে। এটিও মাপা হল এবং অন্যগুলির মত এর মাপও একই হল।
36
অন্যগুলির মত এখানেও আছে প্রহরীকক্ষ, অলিন্দের সুসজ্জিত দেওয়াল, একটি প্রবেশকক্ষ এবং চারিদিকে জানালা। এর মোট দৈর্ঘ্য পঞ্চাশ হাত এবং প্রস্থ পঁচিশ হাত।
37
প্রবেশকক্ষটির মুখ বাইরের উঠোনের দিকে। আট ধাপের একটি সিঁড়ি দেউড়ির দিকে উঠে গেছে।
38
বাইরের প্রাঙ্গণে উত্তর দিকের ভিতরের দেউড়িতে প্রবেশকক্ষ সংলগ্ন একটি দরজা ছিল। দরজাটি খুললেই পাওয়া যাবে উঠোনমুখী একটি বড় ঘর। ঘরটিতে বলি দেওয়া পশুদের হোমের জন্য ধোয়া হত।
39
এই বড় ঘরটিতে চারটি টেবিল ছিল। ঘরের ভিতরে রাখা দুদিকে দুটো করে টেবিলে হোমবলি, পাপাস্খলন বলি ও মানত পূরণের বলির পশু বধ করা হত।
40
ঘরের বাইরে ঐ রকমই আরো চারটি টেবিল উত্তর দেউড়িতে প্রবেশ পথের দুদিকে দুটো করে রাখা আছে।
41
সেখানে সবশুদ্ধ আটটা টেবিল ছিল। বলির পশুদের এগুলির উপরেই বধ করা হত। চারটে টেবিল ছিল ভিতরে আর চারটে ছিল বাইরে উঠোনে।
42
সংলগ্ন কক্ষটিতে যে চারটি টেবিল ছিল, তার উপরে হোমবলি উৎসর্গ করে নৈবেদ্য প্রস্তুত করার জন্য রাখা আছে। সেগুলি পাথর কেটে তৈরী করা হয়েছিল। টেবিলগুলো উচ্চতায় এক হাত এবং উপরের অংশটা দৈর্ঘ্যে-প্রস্থে দেড় হাত। বলির পশু বধ করার সমস্ত হাতিয়ার এই টেবিলগুলোর উপরে রাখা আছে।
43
টেবিলের চারিদিক এক বিঘৎ উঁচু করে ঘেরা। ঐ টেবিলে রাখা হবে হোমের জন্য বলির মাংস ।
44
তারপর তিনি আমাকে নিয়ে গেলেন ভিতরের উঠোনে। সেখানে ভিতরের দেউড়ির মুখে রয়েছে দুটো ঘর। উত্তরের দেউড়ির পাশে দক্ষিণমুখী একটা ঘর, দক্ষিণ দেউড়ির পাশে উত্তরমুখী আর একটা ঘর ।
45
তিনি আমাকে বললেন, দক্ষিণমুখী ঘরটাতে মন্দিরের তত্ত্বাবধায়ক পুরোহিতেরা থাকবে,
46
আর উত্তরমুখী ঘরটাতে বেদীর সেবায়েতরা থাকবে। সমস্ত পুরোহিতই হবে সাদোকের বংশধর। লেবী গোষ্ঠীর মধ্যে শুধু তারাই হবে প্রভু পরমেশ্বরের সামনে গিয়ে তাঁর সেবা করার অধিকারী।
47
তিনি ভিতরের উঠোনটা মাপলেন। এটি ছিল সমভূজ চতুষ্কোণ, দৈর্ঘ্যে-প্রস্থে সমান একশো হাত। মন্দিরটি ছিল পশ্চিমদিকে, তার সামনে ছিল বেদী।
48
তারপর তিনি আমাকে নিয়ে গেলেন মন্দিরের প্রবেশ কক্ষে। কক্ষটির মাপ নিলেন তিনি। তার মাপ ছিল ভিতরের দিকে পাঁচ হাত আর পাশের দিকে চোদ্দ হাত । দুপাশে তিন হাত পুরু দেওয়াল।
49
প্রবেশ কক্ষে যাবার জন্য একটি সিঁড়ি রয়েছে। তার দশটা ধাপ। প্রবেশকক্ষটি কুড়ি হাত লম্বা এবং বারো হাত চওড়া। প্রবেশ পথের দুদিকে রয়েছে দুটি থাম।
← Chapter 39
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 41 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48