bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ezekiel 20
Ezekiel 20
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 19
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 21 →
1
সেদিন ছিল আমাদের নির্বাসনের সপ্তম বৎসরের পঞ্চম মাসের দশম দিন। ইসরায়েলীদের কয়েকজন সমাজপতি ঈশ্বরের ইচ্ছা জানার জন্য আমার কাছে এসেছিল। তারা সকলে আমার সামনেই বসেছিল।
2
তখন প্রভু পরমেশ্বর আমাকে বললেন,
3
হে মর্ত্যমানব, এই লোকদের বল যে সর্বাধিপতি প্রভু বলছেন, তোমরা কি আমার ইচ্ছা জানতে এসেছ? আমি সদাজাগ্রত ঈশ্বর, এ কথা যেমন সত্য, তেমনি এও ধ্রুব সত্য যে, আমি তোমাদের কোন উত্তর দেব না। আমি সর্বাধিপতি প্রভু, একথা বলছি।
4
হে মর্ত্যমানব, তুমি কি ওদের দণ্ড দিতে প্রস্তুত? তাহলে তাই দাও। ওদের পিতৃপুরুষেরা কী জঘন্য অনাচারই না করত! সে কথা ওদের স্মরণ করিয়ে দাও।
5
আমি যা বলছি ওদের জানিয়ে দাও। ইসরায়েলকে মনোনীত করার পর আমি তাদের কাছে একটি প্রতিজ্ঞা করেছিলাম। মিশরে আমি তাদের কাছে আত্মপ্রকাশ করেছিলাম। বলেছিলাম, আমিই তোমাদের প্রভু পরমেশ্বর।
6
সেদিন আমি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে, মিশর থেকে তাদের বার করে নিয়ে যাব আমার মনোনীত সেই দেশে—সকল দেশের সেরা সেই সুজলা সুফলা দুগ্ধ-মধু-প্রবাহিনী দেশে।
7
আমি তাদের বলেছিলাম, তাদের প্রিয় অলীক মূর্তিগুলি ছুঁড়ে ফেলে দিতে, বলেছিলাম মিশরীদের উপাস্য অলীক মূর্তির সংস্পর্শে তারা যেন নিজেদের অশুচি না করে। কারণ আমিই তাদের প্রভু পরমেশ্বর।
8
কিন্তু তারা আমার কথা শুনল না, আমার বিরোধিতা করল। তারা কেউ সেগুলি ফেলল না। তখন আমি স্থির করলাম, এই মিশরেই আমি ওদের উপর আমার প্রচণ্ড রোষাগ্নি বর্ষণ করব।
9
কিন্তু আমি তা করলাম না কারণ এতে আমার অগৌরব হবে। সেখানকার অধিবাসীদের সামনে আমি ইসরায়েলীদের কাছে ঘোষণা করেছিলাম যে, তাদের মিশর দেশ থেকে বার করে নিয়ে যাব।
10
তাই আমি তাদের মিশরদেশ থেকে বার করে নিয়ে গেলাম মরুপ্রান্তরে।
11
সেখানে আমি তাদের দিলাম আমার অনুশাসন, দিলাম আমার বিধি-বিধান, যা পালন করলে মানুষ জীবনের অধিকারী হবে।
12
এছাড়াও সাব্বাথ দিনকে আমাদের মধ্যে সম্পাদিত চুক্তির প্রতীকরূপে স্থির করলাম, আমি প্রভু পরমেশ্বর তাদের শুচি করেছি, এ কথা তাদের স্মরণ করিয়ে দিতে।
13
কিন্তু সেই মরুপ্রান্তরেও তারা আমার বিরুদ্ধাচরণ করল। তারা আমার বিধান ভঙ্গ করল, আমার সেই অনুশাসন প্রত্যাখ্যান করল, যে অনুশাসন পালনে মানুষ জীবন লাভ করে। তারা সাব্বাথ দিনকে সম্পূর্ণভাবে অপবিত্র করল। সেই মরুপ্রান্তরে ক্রোধের প্রচণ্ডতায় আমি তাদের ধ্বংস করতে মনস্থ করলাম।
14
কিন্তু আমি তা করলাম না কারণ যারা আমায় মিশর থেকে ইসরায়েলীদের বের করে নিয়ে আসতে দেখেছে তাদের মাঝে আমার অগৌরব হবে।
15
তাই সেই মরু প্রান্তরেই আমি প্রতিজ্ঞা করলাম যে, সকল দেশের সেরা সেই সুজলা সুফলা দুগ্ধ-মধু-প্রবাহিনী দেশে আমি তাদের নিয়ে যাব না।
16
আমি এই প্রতিজ্ঞা করলাম কারণ তারা আমার বিধি লঙ্ঘন করেছে, অনুশাসন ভঙ্গ করেছে এবং সাব্বাথ দিনকে অপবিত্র করেছে। তারা ঐ অলীক মূর্তিগুলির পূজাতেই বেশি আনন্দ পেত।
17
কিন্তু তারপরও আমি তাদের করুণা করলাম, ঐ মরুপ্রান্তরে আমি তাদের ধ্বংস করতে চাইলাম না।
18
তার পরিবর্তে তাদের যুবকদের সতর্ক করে দিয়ে বললাম, তোমাদের পূর্ব পুরুষেরা যে বিধান তোমাদের দিয়েছে তা পালন করো না, তাদের আচার-প্রথা অনুসরণ করো না কিম্বা তাদের ঐ সব মূর্তির সংস্পর্শে নিজেদের অপবিত্র করো না।
19
আমিই তোমাদের প্রভু, তোমাদের ঈশ্বর। তোমরা আমার বিধান ও অনুশাসন পালন কর।
20
সাব্বাথ দিনকে পবিত্ররূপে পালন কর, এটিই হবে আমাদের মধ্যে চুক্তি ও প্রতিশ্রুতির প্রতীক। এটিই তোমাদের মনে করিয়ে দেবে যে আমিই তোমাদের প্রভু, তোমাদের ঈশ্বর।
21
কিন্তু সেই প্রজন্মও আমার কথা শুনল না, আমাকে অগ্রাহ্য করল। আমার অনুশাসন ও বিধান ভঙ্গ করল, যে অনুশাসন পালনে জীবনলাভ করা যায়। তারা সাব্বাথ দিনকে অপবিত্র করল। সেই মরুপ্রান্তরেই আমার প্রচণ্ড ক্রোধের পরিচয় তাদের দিতে চেয়েছিলাম, সেখানেই সকলকে সংহার করতে চেয়েছিলাম।
22
কিন্তু আমি তা করলাম না কারণ যারা আমায় মিশর দেশ থেকে ইসরায়েলীদের বার করে আনতে দেখেছে, তাদের মাঝে আমার অগৌরব হবে।
23
আমি সেই মরুভূমিতেই আর একটি অঙ্গীকার করলাম। শপথ করলাম, তাদের সারা পৃথিবীতে ছড়িয়ে-ছিটিয়ে দেব।
24
কারণ তারা আমার অনুশাসন অমান্য করেছে, বিধান ভঙ্গ করেছে, সাব্বাথ দিনকে অপবিত্র করেছে এবং তাদের পূর্বপুরুষের পূজিত অলীক মূর্তির সেবা করেছে।
25
তখন আমি তাদের দিলাম সেই বিধান, যা মঙ্গলজনক নয়, দিলাম এমন অনুশাসন যা তাদের নিয়ে যাবে মৃত্যুর পথে।
26
যাগ-যজ্ঞ বলিদানে তাদের অশুচি হতে দিলাম, প্রথমজাত সন্তানতে বলি দিতে বাধা ছিলাম না। এইভাবে আমি চেয়েছিলাম তাদের শাস্তি দিতে, আমিই যে প্রভু পরমেশ্বর সেকথা তাদের বুঝিয়ে দিতে।
27
অতএব হে মর্ত্যমানব, আমি সর্বাধিপতি প্রভু যা বলছি, সেকথা ইসরায়েলীদের বল যে, এবার তাদের পূর্বপুরুষেরা স্বেচ্ছাচারী হয়ে অন্যভাবে আমার অবমাননা করল।
28
আমার প্রতিশ্রুত সেই দেশে যখন তাদের আমি নিয়ে এলাম তখন পাহাড়-পর্বত, বড় বড় গাছ দেখলেই তারা সেখানে বলি উৎসর্গ করতে আরম্ভ করল। হোমবলি ও সুরা আহুতি দিয়ে তারা আমাকে ক্রুদ্ধ করে তুলতো।
29
আমি তাদের জিজ্ঞাসা করলাম, তোমরা যে ‘উচ্চস্থলী’তে যাচ্ছ, তোমরা কি জান কোথায় যাচ্ছ? সেই থেকে ঐ স্থানকে বলা হয় ‘বাসা’ অর্থাৎ কোথায় যাচ্ছ?
30
ইসরায়েলীদের বল যে, আমি সর্বাধিপতি প্রভু এই কথা বলছি: তোমাদের পূর্ব পুরুষদের মত তোমরা কেন সেই একই পাপে লিপ্ত হচ্ছ? কেন ঐ অলীক মূর্তির টানে ছুটে চলেছ? আজও তোমরা তাদের উদ্দেশে সেই একই নৈবেদ্য উৎসর্গ করছ। নিজেদের সন্তানদের আহুতি দিয়ে নিজেদের কলঙ্কিত করছ। তারপরেও তোমরা ইসরায়েলীরা আমার অভিপ্রায় জানতে চাও।
31
আমি সদাজাগ্রত ঈশ্বর, একথা যেমন সত্য, তেমনি এও ধ্রুব সত্য যে, আমি তোমাদের কোন কথাই শুনব না।
32
তোমরা ঠিক করেই নিয়েছ যে তোমরা অন্যান্য জাতির মত, ভিনদেশী মানুষের মত গাছ-পাথরের পূজা করবে। কিন্তু তা কোনমতেই হবে না।
33
আমি সদাজাগ্রত ঈশ্বর, একথা যেমন সত্য, তেমনি এও ধ্রুব সত্য যে, আমি সর্বশক্তি দিয়ে দৃঢ় হাতে তোমাদের শাসন করব—এ কথা মনে রেখো।
34
বিভিন্ন দেশে তোমরা ছড়িয়ে পড়েছ। সেখান থেকে তোমাদের একত্র করে ফিরিয়ে আনার পর তোমরা আমার প্রতাপ ও ক্রোধ—দুয়েরই পরিচয় পাবে।
35
‘জাতিবৃন্দের’ মাঝে থেকেও তোমরা মরুবাসীর মত থাকবে এবং আমি মুখের উপরে তোমাদের দোষী সাব্যস্ত করব।
36
সিনাই মরু প্রান্তরে তোমাদের পূর্বপুরুষদের যে ভাবে দণ্ড দিয়েছিলাম, সেইভাবে তোমাদেরও দণ্ড দেব—এ কথা সর্বাধিপতি প্রভু বলেন।
37
আমি তোমাদের কঠোর নিয়ন্ত্রণে রাখব এবং আমার চুক্তি ও অনুশাসনের বাঁধনে বাঁধব এবং
38
তোমাদের মধ্যে যারা আমার বিরোধিতা করেছে সেই দুষ্টদের বেছে বেছে বার করে আলাদা করব। তারা যে যেখানে আছে সেখান থেকে বার করে এনে আলাদা করব, নিজেদের দেশেও তারা আর কখনও ফিরতে পারবে না। তখন তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
39
সর্বাধিপতি প্রভু বলেছেন, হে ইসরায়েলীবৃন্দ, তোমরা নিজেদের খেয়াল খুশী মত চলতে চাও, অলীক মূর্তি পূজা করতে চাও, কিন্তু মনে রেখো, এরপর এসব তোমাদের বর্জন করতে হবে, ঐসব অলীক মূর্তির কাছে নৈবেদ্য উপচার উৎসর্গ করে আমার মর্যাদা ক্ষুণ্ণ করা চলবে না।
40
সেদিন আমার পবিত্র পর্বতে, ইসরায়েলীদের পবিত্রতম পর্বতে সমগ্র ইসরায়েলী সমাজ এসে আমার উপাসনা করবে। আমি তোমাদের উপর তুষ্ট হব এবং তোমাদের কাছ থেকে বলি উপহার সর্বোত্তম নৈবেদ্য ও পবিত্র মানতই প্রত্যাশা করব।
41
নানা দেশে ছড়িয়ে আছে যে তোমরা, সেইসব দেশ থেকে তোমাদের একত্র করে দেশে ফিরিয়ে আনব। সেদিন তোমাদের নিবেদিত হোমবলি আমি সাদরে গ্রহণ করব। আমিই হব তোমাদের একমাত্র আরাধ্য ঈশ্বর, জাতিবৃন্দ তা দেখবে।
42
তোমাদের পূর্বপুরুষদের কাছে আমার প্রতিশ্রুত দেশে যেদিন তোমাদের ফিরিয়ে আনব সেদিন তোমরা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
43
সেদিন তোমরা বুঝবে যে কি ভাবে তোমরা জঘন্য কাজে নিজেদের কলুষিত করেছ। এর জন্য তোমাদের নিজেদের উপরেই ধিক্কার জন্মাবে।
44
যখন আমি আমার মর্যাদা রক্ষায় সক্রিয় হব তখনই তোমরা, ইসরায়েলীরা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর কারণ যে অপকর্ম তোমরা করেছ তার উপযুক্ত প্রতিফল আমি তোমাদের দিইনি।—একথা সর্বাধিপতি প্রভু বলেছেন।
45
প্রভু পরমেশ্বর আমাকে বললেন,
46
হে মর্ত্যমানব, দক্ষিণদিকে চেয়ে দেখ। সেই দেশের বিরুদ্ধে মুখ খোল, তার অরণ্যানীর বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী কর।
47
দক্ষিণের অরণ্যানীকে সর্বাধিপতি প্রভুর কথায় মনযোগ দিতে বল–দেখ, আমি অগ্নিসংযোগ করলাম। তোমার বনভূমির সমস্ত গাছ—সজীব অথবা শুষ্ক—নির্বিশেষে সব পুড়িয়ে ছারখার করে দেব। এই আগুন কেউ নিভাতে পারবে না। এ দাবানল দক্ষিণ থেকে উত্তরে ছড়িয়ে পড়বে। আগুনের তাপ সবার গায়ে লাগবে।
48
সবাই দেখবে যে, আমিই, সর্বাধিপতি প্রভুই আগুন লাগিয়েছি। এ আগুন নিভাবার ক্ষমতা কারও নেই।
49
আমি প্রতিবাদ করে বললাম, হে সর্বাধিপতি প্রভু, এ কাজ আমাকে করতে বলবেন না। এমনিতেই লোকে বলে যে আমি সব সময় হেঁয়ালিতে কথা বলি।
← Chapter 19
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 21 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48