bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ezekiel 48
Ezekiel 48
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 47
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
1
পূর্বে ভূমধ্যসাগর থেকে হেৎলোন নগর, হামাত গিরিপথ, এনোন নগর, দামাস্কাস এবং হামাতের মধ্যবর্তী সীমানা পর্যন্ত হবে দেশের উত্তর সীমা। প্রত্যেকটি গোষ্ঠী পূর্বদিক থেকে পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত এক একটি ভূ-খণ্ড পাবে এবং উত্তর থেকে দক্ষিণে পর্যায়ক্রমে উল্লিখিত ভাবে গোষ্ঠীগুলি প্রত্যেকে সমপরিমাণ ভূখণ্ড পাবে: দান, আশের, নপ্তালি, মনশিঃ, ইফ্রায়িম, রূবেণ, যিহুদা।
8
এর পরবর্তী ভূখণ্ডটি বিশেষ কাজে ব্যবহারের জন্য পৃথক করে রাখতে হবে। দৈর্ঘ্যে পঁচিশ হাজার হাত পরিমাণ এই ভূখণ্ড উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমে সমান হবে এবং প্রতিটি ইসরায়েলী গোষ্ঠীর প্রাপ্য অংশের সমরূপ হবে। এই অংশে থাকবে মন্দির।
9
এই অংশের কেন্দ্রস্থলে দৈর্ঘ্য পঁচিশ হাজার হাত এবং প্রস্থে কুড়ি হাজার হাত পরিমিত বিশেষ স্থানটি প্রভু পরমেশ্বরের জন্য উৎসর্গ করতে হবে।
10
এই পবিত্র এলাকার একটি অংশ পাবে পুরোহিতেরা। তাদের অংশ হবে পূর্ব থেকে পশ্চিমে পঁচিশ হাজার হাত এবং উত্তর থেকে দক্ষিণে দশ হাজার হাত জমি। প্রভু পরমেশ্বরের মন্দির হবে এর মাঝখানে।
11
এই পবিত্র এলাকার অধিকার শুধু সাদোকের বংশোদ্ভূত পুরোহিতেরাই লাভ করবে। এরা ছিল আমার একনিষ্ঠ সেবক। লেবী গোষ্ঠীর মত তারা অবশিষ্ট ইসরায়েলীদের সঙ্গে বিপথগামী হয়নি।
12
তাই লেবীয়দের অংশের পরবর্তী বিশেষ এলাকাটি তারা পাবে এবং তাদের এলাকাটিই হবে সর্বাপেক্ষা পবিত্র।
13
লেবীয়রাও একটি বিশেষ ভূখণ্ডের অধিকারী হবে, সেটি হবে পুরোহিতদের এলাকার দক্ষিণে এটিও হবে দৈর্ঘ্যে পূর্ব থেকে পশ্চিমে পঁচিশ হাজার হাত এবং প্রস্থে উত্তর-দক্ষিণে দশ হাজার হাত।
14
প্রভু পরমেশ্বরের জন্য উৎসর্গীত স্থানটি হল দেশের মধ্যে সেরা জায়গা। এর কোন অংশই কাউকে বিক্রি বা বিনিময় বা হস্তান্তর করা যাবে না। এ স্থান পবিত্র, এ স্থান প্রভু পরমেশ্বরের।
15
বিশেষ স্থানটির বাকী অংশ—যার পরিমাণ দৈর্ঘ্যে পঁচিশ হাজার হাত ও প্রস্থে পাঁচ হাজার হাত জনসাধারণের ব্যবহারের জন্য। তারা সেখানে বাস করতে পারে, জমি ব্যবহারও করতে পারে। এর কেন্দ্রস্থলে হবে নগরী।
16
এর পরিমাপ হবে চারিদিকে চার হাজার পাঁচশো হাত।
17
শহরের চারিদিকে সাধারণের জন্য দুশো পঞ্চাশ হাত করে খোলা জায়গা থাকবে।
18
নগর তৈরী হয়ে যাবার পর পবিত্র এলাকার দক্ষিণ দিকের বাকী অংশ থাকবে পূর্বদিকে দশ হাজার হাত এবং পশ্চিমে দশ হাজার হাত। এই অংশটিতে নগরের অধিবাসীরা চাষ-আবাদ করবে।
19
এই নগরে গোষ্ঠী নির্বিশেষে সমস্ত অধিবাসীই ঐ জমিতে চাষ-আবাদ করতে পারবে।
20
দেশের কেন্দ্রস্থলে পৃথক করে রাখা নগরীসহ অঞ্চলটির মোট পরিমাণ হবে চারদিকে পঁচিশ হাজার হাত। পবিত্র অঞ্চল এবং নগরীর এলাকাভুক্ত জমির দুপাশে যা থাকবে তা শাসনকর্তার অধিকারভুক্ত হবে।
21
এই অঞ্চলের পূর্ব ও পশ্চিম দিকে—যেখানে মন্দির অবস্থিত সেই স্থান, পুরোহিতদের জমি, লেবীয়দের জমি এবং নগরী ও বাকী জমি শাসনকর্তার অধিকারে থাকবে। পূর্ব দিকের পূর্বসীমান্ত, পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তরে যিহুদীয়ার এলাকা এবং দক্ষিণে বিন্যামীনের এলাকা দিয়ে চিহ্নিত সীমানার মধ্যে এর অবস্থান।
23
বিশেষ ভূখণ্ডের দক্ষিণে অবশিষ্ট গোষ্ঠীবর্গ এক একটি করে ভূখণ্ড লাভ করবে, যে ভূখণ্ড দেশের পূর্ব সীমান্ত থেকে পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত, উত্তর থেকে দক্ষিণে পর্যায়ক্রমে উল্লিখিতভাবে গোষ্ঠীগুলি ভূমির অংশ পাবে: বিন্যামীন, শিমিয়োন, ইষাখর, সবুলুন এবং গাদ।
28
ঐ অংশের দক্ষিণের অঞ্চলটি দেওয়া হল গাদকে। তার জমির সীমানা দক্ষিণ-পশ্চিমে তামার থেকে কাদেশ-মেরিবাৎ প্রস্রবণ পর্যন্ত এবং উত্তর-পশ্চিমে মিশর সীমান্ত থেকে ভূমধ্যসাগর পর্যন্ত।
29
সর্বাধিপতি প্রভু বললেন, এইভাবে ইসরায়েলী গোষ্ঠীবর্গের মধ্যে ভূমি বন্টন করতে হবে।
30
জেরুশালেম নগরীতে প্রবেশের বারোটি তোরণদ্বার হবে। এর চারদিকের চারটি প্রাচীরের মাপ চার হাজার পাঁচশো হাত এবং এক একটি প্রাচীরে থাকবে তিনটি তোরণদ্বার। প্রত্যেকটি তোরণদ্বারের এক একটি গোষ্ঠীর নামে নামকরণ হবে। উত্তরের প্রাচীরের তিনটি তোরণদ্বারের নাম হবে রূবেণ, যিহুদা এবং লেবীয়রা নামে। পূর্ব প্রাচীরের তোরণ তিনটির নামকরণ হবে: যোষেফ, বিন্যামীন ও দানের নামে। দক্ষিণ প্রাচীরের তোরণ তিনটির নামকরণ হবে: শিমিয়োন, ইষাখর ও সবুলুনের নামে এবং পশ্চিম প্রাচীরের তোরণ তিনটির নাম হবে: গাদ, আশের ও নপ্তালির নামে।
35
নগরীর চার দেওয়ালের মোট পরিধি আঠারো হাজার হাত। এখন থেকে এই নগরীর নাম হবে “এখানে বিরাজমান প্রভু পরমেশ্বর!’’
← Chapter 47
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48