bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ezekiel 38
Ezekiel 38
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 37
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 39 →
1
প্রভু পরমেশ্বর আমাকে বললেন,
2
হে মর্ত্যমানব, তুমি মেশেক ও তুবলের মুখ্য শাসক মাগোগ-নিবাসী গোগকে ধিক্কার দাও। ধিক্কার দিয়ে
3
তাকে বল, আমি, সর্বাধিপতি প্রভু তার শত্রু।
4
আমি তাকে ঘুরপাক খাওয়াব, বড়শি দিয়ে তাকে ও তার সমগ্র সৈন্যবাহিনীকে টেনে আনব। সুসজ্জিত অশ্বারোহী সৈন্যসহ তার সৈন্যদল অসংখ্য, তার প্রতিটি সৈন্য ঢাল-তরোয়ালে সজ্জিত।
5
পারস্য, সুদান ও লিবিয়া তার সঙ্গে যোগ দিয়েছে। তারাও ঢাল ও শিরস্ত্রাণে সুরক্ষিত।
6
উত্তরের গোমের ও বেথটোগারমার সমস্ত সৈন্যবাহিনী তার সঙ্গে আছে, তাদের মত আরও বহু জাতির মানুষ তাদের পক্ষে যোগ দিয়েছে।
7
তাকে প্রস্তুত হতে বল এবং প্রস্তুত হতে বল তার সমস্ত সৈন্যবাহিনীকে।
8
বহুদিন পরে তাকে আমি এমন একটি দেশ আক্রমণ করতে বলল যে দেশে বহুজাতির মধ্যে ছড়িয়ে থাকা মানুষগুলিকে ফিরিয়ে এনে একত্র করা হয়েছে, যেখানে তারা নির্ভয়ে বাস করছে, যুদ্ধের আশঙ্কা তাদের নেই। তারা পর্বতমালায় সাজানো ইসরায়েলভূমি আক্রমণ করবে, যা ছিল একদিন বিধ্বস্ত—পরিত্যক্ত শ্মশান ভূমি কিন্তু আজ সেখানে সমস্ত জনমণ্ডলী নিরাপদে বাস করছে।
9
সে তার সৈন্যবাহিনী এবং তার পক্ষে যোগদানকারী জাতিবৃন্দসহ ঝড়ের বেগে ইসরায়েলকে আক্রমণ করবে এবং মেঘের মত দেশ ছেয়ে ফেলবে।
10
গোগকে সর্বাধিপতি প্রভু বলেছেনঃ সেই নিরূপিত সময় যখন আসবে, তখন তুমি কুমতলব আঁটতে শুরু করবে।
11
একটি অসহায় দেশকে আক্রমণ করার সিদ্ধান্ত নেবে, যে দেশের শহর-নগরে নিরাপত্তার কোন ব্যবস্থা নেই, নেই কোন প্রাচীর-পরিখা। এই সব নগর-জনপদে নিরাপদে শান্তিতে যারা বাস করে তাদের তুমি আক্রমণ করতে চাইবে।
12
একদা বিধ্বস্ত এই নগর জনপদে যারা এখন বাস করছে, তুমি তাদের আক্রমণ করে লুঠতরাজ চালাবে। নানা জাতির মধ্যে থেকে তাদের তুলে এনে একত্র করা হয়েছে, এখন তাদের পশুসম্পদ ও সম্পত্তি হয়েছে, তারা পৃথিবীর কেন্দ্রস্থলে বাস করছে।
13
শেবা ও দেদানের লোকেরা, স্পেনের বণিকেরা তোমাকে জিজ্ঞাসা করবে, আক্রমণ ও লুঠতরাজ করার জন্যই কি তুমি সৈন্য সমাবেশ করেছ? তুমি কি সোনা-রূপো, পশুপাল ও ধনসম্পদের লোভে এখানে এসে হাজির হয়েছ?
14
তাই সর্বাধিপতি প্রভু আমাকে গোগের কাছে পাঠিয়েছেন তাঁর এই কথা বলতে: আমার প্রজা ইসরায়েলীরা বর্তমানে যখন নিরাপদে বাস করছে, তখন তুমি
15
সুদূর উত্তর থেকে বহু জাতির সৈন্য সহযোগে পরাক্রান্ত এক বিশাল অশ্বারোহী সৈন্যবাহিনী নিয়ে তাদের আক্রমণ করার জন্য অভিযোগ করবে।
16
প্রবল ঝড়ের বেগে সারা দেশ তোলপাড় করে তুমি আমার প্রজা ইসরায়েলীদের আক্রমণ করবে। নিরূপিত সময় উপস্থিত হলে জাতিবৃন্দের কাছে আমার স্বরূপ প্রকাশ করার জন্যই আমি তোমাকে আমার দেশ আক্রমণ করতে পাঠাব। আমার পবিত্রতা প্রমাণ করার জন্যই আমি তোমার মাধ্যমে কাজ করব।
17
বহুদিন আগে আমার দাসদের, ইসরায়েলের প্রবক্তা নবীদের মাধ্যমে যার সম্বন্ধে আমি ঘোষণা করেছিলাম, তুমিই সেই ব্যক্তি। তোমারই সম্বন্ধে আমি বলেছিলাম, একদিন আমি ইসরায়েলকে আক্রমণ করার জন্য একজনকে নিয়ে আসব। তুমিই সেইজন, সর্বাধিপতি প্রভু এই কথা বলেছেন।
18
সর্বাধিপতি প্রভু বলেন, সেদিন গোগ ইসরায়েলকে আক্রমণ করবে সেদিন আমি ভয়াল হয়ে উঠব।
19
প্রচণ্ড ক্রোধের অসহ্য জ্বালায় আমি ঘোষণা করছি, সেদিন ইসরায়েল ভূমিতে ভয়াবহ ভূমিকম্প হবে।
20
এই পৃথিবীর বুকে সেদিন ছোট-বড় নির্বিশেষে সমস্ত পশু-পাখি-মৎস্যকুল এবং প্রতিটি মানুষ আমার ভয়ে কাঁপতে থাকবে। পাহাড়-পর্বত ভেঙ্গে পড়বে, পর্বত শিলা খসে পড়বে, সমস্ত দেওয়াল ধসে পড়বে।
21
সর্বপ্রকার দুর্বিপাকের মধ্যে ফেলে গোগকে আমি আতঙ্কগ্রস্ত করে তুলবো। আমি, সর্বাধিপতি প্রভু এই কথা বলছি। তার সৈন্যবাহিনী নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হবে।
22
মহামারী ও হানাহানি দিয়ে আমি তাদের শাস্তি দেব। শিলাবৃষ্টিসহ প্রবল বর্ষণ ও তার সঙ্গে আগুন ও গন্ধক বর্ষণ করব আমি তার ও তার সৈন্যবাহিনীর উপরে এবং তার পক্ষে যে সমস্ত জাতি যোগ দিয়েছিল তাদের উপরে।
23
এইভাবে আমি সমস্ত জাতিকে দেখিয়ে দেব যে, আমি মহান, আমি পরম পবিত্র। তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
← Chapter 37
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 39 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48