bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Jeremiah 36
Jeremiah 36
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 35
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 37 →
1
যোশিয়ের পুত্র যিহোয়াকিমের যিহুদীয়ায় রাজত্বকালের চতুর্থ বৎসরে প্রভু পরমেশ্বর আমাকে বললেন,
2
একটি তুলট কাগজ নাও এবং ইসরায়েল, যিহুদীয়া এবং সমস্ত জাতি সম্বন্দে আমি তোমাকে যা কিছু বলি, সব সেই কাগজে লিখে রাখ। রাজা যোশিয়ের রাজত্বকালে তোমার সঙ্গে আমার প্রথম কথা হয়েছিল। সেই সময় থেকে আজ পর্যন্ত আমি যা কিছু তোমাকে বলেছি, সব লিখে রাখ।
3
যিহুদীয়ার মানুষ যখন জানবে যে আমি তাদের উপর ভয়ঙ্কর বিপর্যয় আনছি, তখন হয়তো তারা মন্দ পথ পরিত্যাগ করবে। আর যদি তারা তাই করে, তবে তখনই আমি তাদের পাপ অপরাধ ক্ষমা করব।
4
আমি তখন নেরিয়ের পুত্র বারুককে ডেকে প্রভু পরমেশ্বরের এই সমস্ত কথা বললাম এবং সে একটি তুলট কাগজে সব কথাই লিখে নিল।
5
এরপর তাকে আমি এই নির্দেশগুলি দিলাম: ‘আমার আর মন্দিরে যাবার অনুমতি নেই।
6
অতএব, এর পরের তিথিতে লোকে যখন উপবাস করবে তখন তুমিই মন্দিরে যাবে। তোমাকে সেখানে উচ্চকণ্ঠে এই তুলটের লিপি পাঠ করতে হবে। প্রভু পরমেশ্বর আমাকে যা কিছু বলেছেন এবং আমি তোমাকে যা লিখিয়েছি, যেন সব তারা শুনতে পায়। এমন জায়গায় দাঁড়িয়ে তুমি পাঠ করবে, যেখান থেকে যিহুদীয়ার লোকেরা, যারা তাদের শহর-নগর থেকে এসেছে, তারা সকলে যেন তোমার পাঠ শুনতে পায়।
7
তাতে হয়তো তারা প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করবে এবং মন্দ পথ পরিত্যাগ করবে। কারণ তিনি তাদের উপর দারুণ ক্রুদ্ধ হয়েছেন এবং এই লোকদের তাঁর পূর্বঘোষিত দণ্ড সম্পর্কে কঠোরভাবে সাবধান করে দিয়েছেন।
8
আমার নির্দেশ অনুযায়ী বারুক তখন মন্দিরে গিয়ে প্রভু পরমেশ্বরের বাণী পাঠ করল।
9
যিহোয়াকিন যখন যিহুদীয়ার রাজা, সেই সময় তাঁর রাজত্বের পঞ্চম বৎসরের নবম মাসে জেরুশালেমবাসী সকলে এবং যিহুদীয়ার শহর-নগর থেকে যারা জেরুশালেমে এসে একত্র হয়েছিল, তারা সকলে একসঙ্গে প্রভু পরমেশ্বরের কৃপালাভের জন্য উপবাস করেছিল।
10
লোকেরা যখন মন দিয়ে সব শুনছে, তখন বারুক পাণ্ডুলিপিতে লেখা আমার সমস্ত কথা পাঠ করল। গমরিয়ের কক্ষে দাঁড়িয়ে আমার কথামত বারুক এ কাজ করল। শাফনের পুত্র গমরিয় ছিল বিচারালয়ের সচিব। এই কক্ষটি ছিল মন্দিরের নতুন তোরণদ্বারের প্রবেশ পথের উপর তলায়।
11
পাণ্ডুলিপিতে লেখা প্রভু পরমেশ্বরের সমস্ত বাণী বারুক পাঠ করল। শাফনের পৌত্র এবং গমরিয়ের পুত্র মীখায় বারুকের ঐ পাঠ শুনল।
12
তারপর সে রাজপ্রাসাদে রাজসভার সচিবের ঘরে গেল, যেখানে সমস্ত রাজকর্মচারীদের আলোচনা সভা চলছিল। রাজসভার সচিব ইলিশামা, শমরিয়ের পুত্র দলয়িয়, আখবোরের পুত্র ইলনাথন, শাফনের পুত্র গমরিয় ও হননিয়ের পুত্রর সিদিকিয় এবং অন্যান্য সমস্ত কর্মচারীরা সেখানে ছিল।
13
বারুক লোকদের কাছে যা কিছু পাঠ করেছিলেন, মীখায় তাদের সব কথা বলল।
14
তখন রাজকর্মচারীরা যেহুদিকে (ইনি কুশীর প্রপৌত্র, শেলিমিয়ের পৌত্র ও নথনিয়ের পুত্র) দিয়ে বারুকের কাছে বলে পাঠাল যে, তিনি যে পাণ্ডুলিপিটি লোকদের কাছে পাঠ করেছেন সেটি যেন তাদের কাছে নিয়ে আসেন।
15
বারুক তাদের কাছে পাণ্ডুলিপিটি নিয়ে এলেন। তারা বারুককে বলল, আপনি বসুন এবং ঐ পাণ্ডুলিপি আমাদের পড়ে শোনান। বারুক পাণ্ডুলিপি পাঠ করলেন।
16
পাঠ শেষ হলে পর তারা ভীত চকিত হয়ে একে অন্যের সাথে দৃষ্টি বিনিময় করল এবং তারপর বারুককে বলল, আমরা এসব কথা রাজাকে জানাব।
17
তারা তাঁকে জিজ্ঞেস করল, এবার বল দেখি, এ সব কিভাবে তুমি লিখলে? যিরমিয় কি তোমাকে দিয়ে এ সব লিখিয়েছে?
18
বারুক উত্তর দিলেন, হ্যাঁ, যিরমিয়ই এর প্রতিটি শব্দ আমাকে মুখে বলেছেন আর আমি কালি দিয়ে সে সব কথা এই পাণ্ডুলিপিতে লিখেছি।
19
তারা তখন তাঁকে বলল, তুমি ও যিরমিয় লুকিয়ে থাক, যেন তোমাদের খোঁজ কেউ না পায়।
20
রাজকর্মচারীরা পাণ্ডুলিপিটি রাজসভার সচির ইলিশামার ঘরে রেখে রাজসভাতে গেল এবং সব কথা রাজাকে জানাল।
21
রাজা তখন যেহুদিকে পাঠালেন সেই পাণ্ডুলিপি আনতে। সে ইলিশামার ঘর থেকে পাণ্ডুলিপিটি নিয়ে গেল এবং রাজা ও তাঁর চতুর্দিকে দণ্ডায়মান সভাসদদের পড়ে শোনাল।
22
তখন ছিল শীতকাল। রাজা তাঁর শীতকালীন প্রাসাদে আগুনের চুল্লীর সামনে বসেছিলেন।
23
পাণ্ডুলিপির তিনটি কি চারটি অনুচ্ছেদ পড়া শেষ হতে না হতেই রাজা পাণ্ডুলিপির সেই অংশ ছোট একটি ছুরি দিয়ে কেটে আগুনে ছুঁড়ে দিলেন। এইভাবে এক একটি অংশ পড়া শেষ হবার সঙ্গে সঙ্গে সেটি তিনি আগুনে ফেলতে লাগলেন, যতক্ষণ না সম্পূর্ণ পাণ্ডুলিপিটি পুড়ে শেষ হয়ে গেল।
24
কিন্তু রাজা কিম্বা তাঁর পারিষদেরা কেউ-ই এই পাণ্ডুলিপির পাঠ শুনে বিন্দুমাত্র ভয় পেল না অথবা দুঃখের কোনও চিহ্ন তাদের মুখে ফুটে উঠল না।
25
যদিও ইলনাথন, দলয়িয় ও গমরিয় রাজাকে পাণ্ডুলিপি না পোড়াতে অনুরোধ করেছিল, কিন্তু রাজা তাদের কথায় কান দেননি।
26
তারপর রাজা যুবরাজ যিরহমিলকে, অসরিয়েলের পুত্র সরায়কে এবং অবদিয়েলের পুত্র শেলিমিয়কে সঙ্গে নিয়ে আমাকে আর আমার সচির বারুককে গ্রেপ্তার করতে আদেশ দিলেন। কিন্তু প্রভু পরমেশ্বর আমাদের লুকিয়ে রেখেছিলেন।
27
যে পাণ্ডুলিপি আমি বারুককে দিয়ে লিখিয়েছিলাম, রাজা যিহোয়াকিম সেটি পুড়িয়ে দেবার পর প্রভু পরমেশ্বর আমাকে আর একটি পাণ্ডুলিপির তুলট কাগজ নিয়ে প্রথমটিতে যা লেখা হয়েছিল, সেই সব কথা আবার লিখতে বললেন।
29
তিনি রাজার কাছে গিযে আমাকে বলতে বললেন, তুমি পাণ্ডুলিপি পুড়িয়ে দিয়েছ এবং তুমি যিরমিয়কে জিজ্ঞাসা করেছ, কেন সে লিখেছে যে ব্যাবিলনের রাজা এসে এ দেশ ধ্বংস করে দেবে এবং মানুষ-পশু নির্বিশেষে সবাইকে হত্যা করবে?
30
তাই, এবার আমি, প্রভু পরমেশ্বর তোমাকে বলছি, রাজা যিহোয়াকিম, তোমার কোনও বংশধর আর কোনদিন দাউদের সিংহাসনে বসতে পারবে না। তোমার মৃতদেহ দিনের রৌদ্রতাপ এবং রাত্রে শিশিরের মধ্যে অনাবৃত অবস্থায় পড়ে থাকবে।
31
আমি তোমাকে, তোমার বংশধরদের এবং তোমার সভাসদ-কর্মচারীদের সকলকে তোমার পাপের দরুণ শাস্তি দেব। তুমি অথবা জেরুশালেম ও যিহুদীয়ার প্রজাবৃন্দ কেউই আমার সাবধান বাণীতে কর্ণপাত কর নি, তাই তোমাদের সকলের উপর নেমে আসবে সর্বপ্রকার বিপর্যয়, যেগুলির কথা বলে আমি তোমাদের সচেতন করতে চেয়েছিলাম।
32
তখন আমি আর একটি পাণ্ডুলিপির তুলট কাগজ এনে আমার সচিব বারুককে দিলাম। আমি যা কিছু তাকে লিখতে বললাম, সে সবই লিখল। প্রথম পাণ্ডুলিপিতে যা লেখা ছিল, এবং সেই ধরণের আরও কিছু বার্তা ছিল, তা সবই এই পাণ্ডুলিপিতে সংযোজন করা হল।
← Chapter 35
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 37 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52