bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Jeremiah 44
Jeremiah 44
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 43
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 45 →
1
মিশর দেশের মিগদোল, তফনহেষ, মেমফিস এবং দেশের দক্ষিণাঞ্চলে বসবাসকারী ইসরায়েলীদের ব্যাপারে প্রভু পরমেশ্বরের প্রত্যাদেশ এল আমার কাছে।
2
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর বললেন, জেরুশালেম ও যিহুদীয়ার অন্যান্য নগরগুলির উপরে যে ভয়াবহ বিপর্যয় আমি এনেছি, সব তুমি স্বচক্ষে দেখেছ। এখনও সেগুলি ধ্বংসস্তূপের মধ্যেই রয়েছে, সে সব স্থানে আর কেউ বাস করে না।
3
কারণ ঐ সমস্ত স্থানের অধিবাসীরা তাদের কদাচারে আমাকে ক্রুদ্ধ করেছে। তারা অন্যান্য দেবতাদের কাছে বলি উৎসর্গ করেছে এবং তারা নিজেরা বা তাদের পূর্বপুরুষেরা যাদের কোনদিন সেবা করে নি, তারা আজ তাদের পূজা ও সেবা করছে।
4
আমি বার বার আমার সেবক নবীদের দিয়ে তোমাদের কাছে নিষেধ করে বলে পাঠিয়েছি যেন এই ভয়াবহ কাজ তোমরা না কর, যা আমার কাছে অত্যন্ত ঘৃণাস্পদ।
5
কিন্তু তোমরা আমার কথায় কর্ণপাত করলে না, মনোযোগ দেওয়া তো দূরের কথা, অন্য দেবতাদের কাছে বলি উৎসর্গ করার দুর্মতি তোমাদের গেল না, তোমরা পরিত্যাগ করতে পারলে না কাজ।
6
তাই আমি যিহুদীয়ার শহরে নগরে ও জেরুশালেমের পথে পথে বর্ষণ করেছি আমার তীব্র রোষ। আমি আগুন লাগিয়ে দিয়েছি সেখানে। সেগুলি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, বীভৎস ভয়াবহ সেই দৃশ্য আজও বিদ্যমান।
7
তাই আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর এখনও তোমাদের বলছি, কেন তোমরা এভাবে নিজেদের সর্বনাশ করছ? নর-নারী-শিশু-বৃদ্ধ নির্বিশেষে সবার উপরে কেন ধ্বংস ডেকে আনতে চাও? এতে তোমরা যে কেউ-ই রক্ষা পাবে না।
8
যে দেশে তোমরা বসবাস করতে এসেছ, সেই দেশের অলীক দেবতাদের পূজা-অর্চনা করে কেন তোমরা আমাকে ক্রুদ্ধ করে তুলছ? এতে তোমরা নিজেরা ধ্বংস হবে, হবে পৃথিবীর সর্বজাতির উপহাসের পাত্র এবং তোমাদের নাম করে লোকে অপরকে অভিসম্পাত দেবে।
9
জেরুশালেম তথা যিহুদীয়ার সর্বত্র রাজা-প্রজা নির্বিশেষে তোমাদের পূর্বপুরুষেরা ও তোমরা সকলে মিলে যে দুর্নীতি ও অনাচারে ভরিয়ে তুলেছ, সে কথা কি ভুলে গেছ?
10
কিন্তু আমি তোমাদের পিতৃপুরুষ ও তোমাদের যে অনুশাসন ও বিধান দিয়েছিলাম, আজও তোমরা অনুতপ্ত হৃদয়ে আমার সেই বিধান ও অনুশাসন গ্রহণ করলে না, সম্ভ্রম করলে না আমাকে।
11
এইজন্য আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, তোমাদের অমঙ্গল ঘটাব, ধ্বংস করব সমগ্র যিহুদীয়াকে।
12
যিহুদীয়ার যে অবশিষ্ট লোকেরা মিশরে গিয়ে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছ, তারা সকলে ধ্বংস হয়ে যাবে, ক্ষুদ্র-মহান নির্বিশেষে মিশরেই সকলের মৃত্যু হবে, হয় যুদ্ধে, না হয় দুর্ভিক্ষে অথবা মহামারীতে। তাদের অবস্থা হবে ভয়াবহ। লোকে তাদের উপহাস করবে, তাদের নাম করে অপরকে অভিসম্পাত দেবে।
13
জেরুশালেমকে যে ভাবে আমি শাস্তি দিয়েছিলাম, যে ইসরায়েলীরা এখন মিশরে বাস করছে, তাদেরও সেইভাবে আমি শাস্তি দেব। তাদের উপর নেমে আসবে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারীর প্রচণ্ড আঘাত।
14
যিহুদীয়া থেকে যারা মিশরে বাস করতে এসেছে তারা কেউ রেহাই পাবে না। তাদের সেই আকাঙ্ক্ষিত দেশ, যেখানে তারা আবার ফিরে আসতে চায়, সেই যিহুদীয়ায় ফিরে আসতে পারবে না কেউ। তবে, মাত্র কয়েকজন পালিয়ে আসতে পারবে।
15
তখন যে সমস্ত লোক জানত যে তাদের স্ত্রীরা অন্য দেবতাদের উদ্দেশে বলি উৎসর্গ করেছে, তারা এবং সেখানে যে স্ত্রীলোকেরা দাঁড়িয়েছিল, তাদের সকলকে নিয়ে এক বিরাট জনতার সৃষ্টি হয়েছিল। এদের মধ্যে দক্ষিণ মিশরে বসবাসকারী ইসরায়েলীরাও ছিল।
16
এরা আমাকে বলল, প্রভু পরমেশ্বরের নাম করে আপনি আমাদের যা বলছেন, সে কথা শুনতে আমরা রাজী নই।
17
আমাদের প্রতিজ্ঞা আমরা অবশ্যই রাখব। আমাদের দেবী, স্বর্গের রাণীর কাছে আমরা বলি উৎসর্গ করব এবং তাঁর উদ্দেশে সুরা নিবেদন করব, ঠিক যেভাবে আমাদের পূর্বপুরুষেরা আমাদের রাজা ও নেতৃবৃন্দ যিহুদীয়ার শহরে-নগরে, জেরুশালেমের পথে-ঘাটে বলি উৎসর্গ করতেন। সেই সময় আমাদের প্রচুর খাদ্যশস্য ছিল, আমরা সমৃদ্ধি লাভ করেছিলাম, আমাদের কোনও অভাব ছিল না।
18
কিন্তু যখন থেকে আমরা স্বর্গের রাণীর কাছে বলি উৎসর্গ করা বন্ধ করেছি, সুরা নৈবেদ্য নিবেদন করা বন্ধ করেছি, সুরা নৈবেদ্য নিবেদন করা বন্ধ করেছি, তখন থেকেই আমাদের অভাব দেখা দিয়েছে, আমাদের লোকেরা মারা গেছে যুদ্ধে ও অনাহারে।
19
স্ত্রীলোকেরা বলল, আমরা যখন স্বর্গের রাণীর উদ্দেশে পিঠে তৈরী করেছি, তাঁর কাছে বলি উৎসর্গ করেছি, সুরা নৈবেদ্য ঢেলেছি, তাঁর উদ্দেশে, তখন আমাদের স্বামীরা আমাদের কাজকে সমর্থন করেছে।
20
যারা এভাবে আমাকে উত্তর দিল, সেই সব নর-নারীকে আমি তখন বললাম,
21
তোমরা, তোমাদের পিতৃপুরুষেরা, তোমাদের রাজারা ও নেতৃবর্গ এবং দেশের সমস্ত লোক যিহুদীয়ার শহরে-নগরে এবং জেরুশালেমের পথে-ঘাটে যে বলি উৎসর্গ করতে, তোমরা কি ভেবেছিলে যে প্রভু পরমেশ্বর সে সব ব্যাপার জানেন না বা ভুলে গেছেন সেগুলির কথা?
22
সে দেশ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানে কেউ বাস করে না। ভয়াবহ সেখানকার দৃশ্য! তার নাম করে লোকে অপরকে অভিসম্পাত দেয়। প্রভু পরমেশ্বর তোমাদের দুষ্টতা ও অনাচার আর সহ্য করতে পারেন নি।
23
তোমরা অন্যান্য অলীক দেবতাদের উদ্দেশে বলি উৎসর্গ করেছ এবং প্রভু পরমেশ্বরের আদেশ পালন না করে তাঁর অসম্মান করেছ বলেই তোমাদের উপরে নেমে এসেছে এই চরম বিপর্যয়।
24
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর মিশরবাসী ইসরায়েলীদের যে কথা বলেছিলেন, সেই কথা সমস্ত লোককে, বিশেষ করে এই স্ত্রীলোকদের আমি বললাম, তোমরা ও তোমাদের স্ত্রীরা, উভয়েই স্বর্গের রাণীর কাছে সুদৃঢ় শপথ নিয়েছ। তোমরা তার কাছে বলি উৎসর্গ করার ও সুরা নৈবেদ্য নিবেদন করার প্রতিজ্ঞা করেছ এবং রক্ষা করে চলেছ সেই প্রতিজ্ঞা। বেশ, রক্ষা কর তোমাদের প্রতিজ্ঞা, পালন কর তোমাদের শপথ!
26
কিন্তু এবার শোন, আমি, প্রভু পরমেশ্বর, নিজের মহাপরাক্রান্ত নামে মিশরপ্রবাসী ইসরায়েলীদের সম্বন্ধে কি শপথ গ্রহণ করেছি, শোন। আমি তোমাদের আর কাউকে কোনদিন আমার নাম ব্যবহার করে শপথ গ্রহণ করতে দেব না। ‘জাগ্রত ঈশ্বরের নামে আমি শপথ করছি’, একথা উচ্চারণ করতে পারবে না তোমরা।
27
তোমরা যাতে সমৃদ্ধিলাভ করতে না পার, বরং যাতে তোমাদের ক্ষতি হয়, আমি সেইদিকে দৃষ্টি রাখব। হয় যুদ্ধে, না হয় মহামারীতে তোমরা সকলে মারা যাবে, বাকী থাকবে না কেউ।
28
তবে, তোমাদের মধ্যে মাত্র কয়েকজন মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে মিশর থেকে যিহুদীয়ায় ফিরে যাবে। তখন সেই রক্ষাপ্রাপ্ত লোকেরা জানবে যে কার শপথবাক্য সত্য হয়েছে, আমার না তাদের?
29
আমি, প্রভু পরমেশ্বর, এই দেশেই তোমাদের শাস্তি দেব, তার প্রমাণ স্বরূপ তোমাদের উপর ধ্বংস আনার যে প্রতিজ্ঞা আমি করেছি, তা সত্য হবে।
30
যেভাবে আমি যিহুদীয়ার রাজা সিদিকিয়কে তার শত্রু ব্যাবিলনরাজ নেবুকাডনেজারের হাতে তুলে দিয়েছিলাম, ঠিক সেইভাবে, মিশররাজ হফ্রাকে তার শত্রুদের হাতে তুলে দেব, যারা তাকে হত্যা করতে উদ্গ্রীব।
← Chapter 43
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 45 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52