bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Jeremiah 40
Jeremiah 40
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 39
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 41 →
1
জেরুশালেম ও যিহুদীয়ার অন্যান্য সমস্ত লোকদের সঙ্গে আমাকেও শৃঙ্খলিত অবস্থায় বন্দী করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হচ্ছিল। সৈন্যাধ্যক্ষ নেবুসর্দন রামাতে পৌঁছে আমাকে শৃঙ্খলমুক্ত করলেন। সেই সময় আমার কাছে প্রভু পরমেশ্বরের প্রত্যাদেশ এল।
2
সৈন্যাধ্যক্ষ আমাকে একদিকে নিয়ে গিয়ে বললেন, প্রভু পরমেশ্বর, আপনাদের আরাধ্য ঈশ্বর এই দেশকে আসন্ন ধ্বংসের যে অমঙ্গল সঙ্কেত দিয়েছিলেন,
3
আজ তিনি তাঁর সেই প্রতিজ্ঞা পূর্ণ করেছেন। এই ঘটনা ঘটেছে প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে আপনার স্বজাতির পাপের জন্য ও তাঁর অবাধ্য হওয়ার জন্য।
4
এখন আমি আপনার শৃঙ্খল মোচন করলাম, মুক্তি দিলাম আপনাকে। যদি আপনি আমার সঙ্গে ব্যাবিলনে যেতে চান, যেতে পারেন। আমি আপনার সুখ-সুবিধা ও রক্ষণাবেক্ষণের ভার নেব। তবে, যদি যেতে না চান, যাবেন না। সমগ্র দেশ আপনার সামনে রয়েছে, দেশের যেখানে ইচ্ছা, আপনি সেখানে স্বচ্ছন্দে যেতে পারেন।
5
আমি কোনও উত্তর দেবার আগেই নেবুসর্দন বললেন, শাফনের পৌত্র অহীকমের পুত্র গদলিয়ের কাছে আপনি ফিরে যান। তাঁকে ব্যাবিলনরাজ যিহুদীয়ার সমগ্র নগরের শাসনকর্তা নিযুক্ত করেছেন এবং আপনি তাঁর কাছে আপনার স্বজাতির মাঝে থাকতে পারবেন। অথবা আপনার যেখানে ইচ্ছা যেতে পারেন। তারপর তিনি আমাকে একটি উপহার ও কিছু খাবার সঙ্গে দিলেন এবং আমাকে যাত্রাপথে রওনা করিয়ে দিলেন।
6
গদলিয়ের কাছে থাকার জন্য আমি মিসপাতে গেলাম এবং দেশের অবশিষ্ট লোকদের সঙ্গে দিন কাটাতে লাগলাম।
7
কিছু ইহুদী রাজকর্মচারী এবং সৈন্য ব্যাবিলনরাজের কাছে আত্মসমর্পণ করেনি। তারা শুনেছিল যে ব্যাবিলনে যাদের বন্দী করে নিয়ে যাওয়া হয়নি, দেশের সেই সব অবশিষ্ট হতদরিদ্র নিঃসম্বল লোকদের শাসনভার গদলিয়ের হাতে দিয়েছেন।
8
তাই নথনিয়ের পুত্র ইশ্মায়েল, কারেহের পুত্র যোহানন, অনহূমতের পুত্র সরায়, নটোফা নিবাসী এফয়ের পুত্রগণ এবং মাকাহ্ নিবাসী যাসনিয় তাদের লোকজন নিয়ে মিসপাতে গদলিয়ের কাছে গেল।
9
গদলিয় তাদের আশ্বাস দিয়ে বললেন, আমি আপনাদের কথা দিচ্ছি, এখানে আপনাদের কোনও ভয় নেই এবং ব্যাবিলনীয়দের কাছে আত্মসমর্পণেরও কোনও প্রয়োজন নেই। এই দেশেই আপনারা স্থায়ীভাবে বসবাস করুন, ব্যাবিলনরাজের অনুগত সেবক হন। তাহলে সবই আপনাদের পক্ষে মঙ্গলজনক হবে।
10
যখন ব্যাবিলনীয়রা এখানে আসবে, তখন আমি নিজে থাকব মিসপাতে এবং আপনাদের প্রতিনিধিত্ব করব। আপনারা সুরা, ফল ও জলপাই তেল সংগ্রহ করে মজুর করুন এবং আপনাদের অধিকৃত গ্রামে নিশ্চিন্তে বসবাস করুন।
11
ইতিমধ্যে মোয়াব, আম্মোন, ইদোম এবং অন্যান্য দেশের প্রবাসী ইসরায়েলীরা শুনতে পেল যে ব্যাবিলনরাজ কিছু ইসরায়েলীকে যিহুদীয়ায় বসবাস করার অনুমতি দিয়েছেন এবং গদলিয়কে তাদের শাসনকর্তা নিযুক্ত করেছেন।
12
তারা তখন সেই সমস্ত স্থান থেকে যিহুদীয়ায় ফিরে এল। মিসপাতে গদলিয়ের কাছে তারা এল এবং প্রচুর পরিমাণে সুরা ও ফল সংগ্রহ করল।
13
তারপর যোহানন এবং সেনাপতিরা, যারা আত্মসমর্পণ করেনি, তারা মিসপাতে গদলিয়ের কাছে এল।
14
তাঁকে বলল, আপনি কি জানেন না, আম্মোনের রাজা বেলিস আপনাকে হত্যা করার জন্য নথনিয়ের পুত্র ইশ্মায়েলকে পাঠিয়েছেন? গদলিয় এ কথা বিশ্বাস করলেন না।
15
তখন যোহানন গোপনে তাঁকে বললেন, ইশ্মায়েলকে হত্যা করে আসার অনুমতি আমাকে দিন। কেউ জানবে না কে তাকে হত্যা করেছে। আপনাকে হত্যা করার সুযোগ তাকে কেন দেবেন? তাহলে আপনার নেতৃত্বে যে ইহুদীরা ঐক্যবদ্ধ হয়েছে, তারা ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে পড়বে এবং যিহুদীয়াতে যারা, অবশিষ্ট পরিত্যক্ত ছিল, তাদের উপর নেমে আসবে বিপর্যয়।
16
কিন্তু গদলিয় বললেন, না ভাই, তুমি এ কাজ করো না। ইশ্মায়েল সম্বন্ধে তুমি যা বলছ, তা আমি বিশ্বাস করতে পারছি না।
← Chapter 39
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 41 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52