bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Numbers 10
Numbers 10
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 11 →
1
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
2
তুমি পেটাই করা রূপোর দুটি তূরী নির্মাণ কর। জনমণ্ডলীকে আহ্বান করার জন্য এবং শিবির তুলে নিয়ে যাত্রা করার জন্য তুমি এগুলি ব্যবহার করবে।
3
দুটি তূরী একসঙ্গে বাজানো হলে সমগ্র জনমণ্ডলী সম্মিলন শিবিরের দ্বারে তোমার কাছে এসে একত্র হবে।
4
যখন একটি তূরী বাজানো হবে তখন শুধু ইসরায়েলীদের গোষ্ঠীপতিরা তোমার কাছে সমবেত হবে।
5
তোমরা যখন স্বল্পক্ষণ সঙ্কেতধ্বনি করবে তখন পূর্ব দিকের ছাউনির লোকেরা ছাউনি তুলে যাত্রা করবে।
6
দ্বিতীয়বার তোমরা ঐভাবে সঙ্কেতধ্বনি করলে দক্ষিণ দিকের লোকেরা ছাউনি তুলে যাত্রা করবে। স্বল্পক্ষণের সঙ্কেতধ্বনি ছাউনি তুলে যাত্রা করার জন্য।
7
সমগ্র জনমণ্ডলীকে একত্র করার জন্য তোমরা অনেকক্ষণ ধরে তূরী বাজাবে।
8
হারোণ বংশীয় পুরোহিতেরা এই তূরী বাজাবে। পুরুষানুক্রমে চিরকাল তোমরা এই বিধি পালন করবে।
9
তোমাদের দেশে তোমরা যখন আক্রমণকারী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তখন এই তূরী দিয়ে তোমরা রণ সঙ্কেত বাজাবে ও রণহুঙ্কার দেবে, তাহলে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের স্মরণ করবেন এবং তোমরা শত্রুদের কবল থেকে মুক্ত হবে।
10
তোমাদের আনন্দোৎসবের দিনে, নির্দিষ্ট পর্বের সময়, মাসের প্রথম দিনে হোম ও স্বস্ত্যয়ন বলি উৎসর্গের সময় তোমরা তূরী ধ্বনি করবে। তোমাদের ঈশ্বরের সাক্ষাতে তা হবে তোমাদের স্মারক স্বরূপ। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।
11
দ্বিতীয় বছর দ্বিতীয় মাসের বিশ তারিখে ঈশ্বরের চুক্তি সিন্দুক যে শিবিরে থাকত তার উপর থেকে মেঘপুঞ্জ অপসারিত হল।
12
ইসরায়েলীরা পর্যায়ক্রমে সিনাই প্রান্তর থেকে যাত্রা শুরু করল। পরে সেই মেঘপুঞ্জ পারাণ প্রান্তরে এসে আবার ঘনীভূত হল।
13
মোশির মাধ্যমে প্রদত্ত প্রভু পরমেশ্বরের আজ্ঞানুসারে এই ছিল তাদের প্রথম যাত্রা।
14
সর্বপ্রথম যিহুদা গোষ্ঠীর সেনাবাহিনী নিজেদের পতাকাসহ অগ্রসর হল। অম্মিনাদবের পুত্র নহশোন ছিলেন তাদের অধিনায়ক।
15
ইষাখর গোষ্ঠীর সেনাবাহিনীর অধিনায়ক ছিলেন সুয়ারের পুত্র নথনেল।
16
সবুলুন গোষ্ঠীর সেনাবাহিনীর অধিনায়ক ছিলেন হেলোনের পুত্র ইলিয়াব।
17
তারপর সম্মিলন শিবির তুলে নেওয়া হল এবং শিবিরের বাহক গের্শোন ও মরারি বংশের লোকেরা যাত্রা করল।
18
তাদের পিছনে রূবেণ গোষ্ঠীর সেনাবাহিনী নিজেদের পতাকাসহ যাত্রা করল। শদেয়ূরের পুত্র ইলীষূর ছিলেন তাদের অধিনায়ক।
19
শিমিয়োন গোষ্ঠীর অধিনায়ক ছিলেন সুরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল।
20
গাদ গোষ্ঠীর অধিনায়ক ছিলেন দ্যুয়েলের পুত্র ইলীয়াসফ।
21
তারপরে যাত্রা করল পবিত্র দ্রব্যসামগ্রীর বাহক কোহাৎ বংশের লোকজন। এরা গন্তব্য স্থানে উপস্থিত হওয়ার আগে শিবির স্থাপন করা হল।
22
এদের পরে ইফ্রয়িম গোষ্ঠীর সেনাবাহিনী নিজেদের পতাকাসহ যাত্রা করল। এদের অধিনায়ক ছিলেন অম্মিহুদের পু্ত্র ইলীশামা।
23
মনঃশি গোষ্ঠীর অধিনায়ক ছিলেন পদাহসুরের পুত্র গমলীয়েল।
24
বিন্যামীন গোষ্ঠীর অধিনায়ক ছিলেন গিদিয়োনির পুত্র অবীদান।
25
সকল বাহিনীর পিছনে নিজেদের পতাকাসহ যাত্রা করল দান গোষ্ঠীর সেনাবাহিনী। অম্মিশদ্দয়ের পুত্র অহিয়েষর ছিলেন এদের অধিনায়ক।
26
আশের বংশের অধিনায়ক ছিলেন অক্রণের পুত্র পগীয়েল।
27
নপ্তালি বংশের অধিনায়ক ছিলেন ঐননের পুত্র অহীর।
28
ইসরায়েলীরা গোষ্ঠী পরম্পরায় এই রীতি অনুসারেই যাত্রা করত।
29
মিদিয়োনী যিথ্রোর পুত্র হোবাব ছিলেন মোশির শ্যালক। মোশি তাঁকে বললেন, প্রভু পরমেশ্বর আমাদের যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সেই দেশে যাচ্ছি, আপনিও আমাদের সঙ্গে চলুন, আমরা আপনার সুব্যবস্থা করব। কারণ প্রভু পরমেশ্বর ইসরায়েলের কল্যাণ সাধনের প্রতিশ্রুতি দিয়েছেন।
30
কিন্তু তিনি বললেন, না, আমি যাব না, আমি স্বদেশে আমার আত্মীয় স্বজনের কাছেই ফিরে যাব।
31
মোশি বললেন, আমার অনুরোধ, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না। এই প্রান্তরের মধ্যে আমরা কোথায় কিভাবে শিবির সন্নিবেশ করব, তা আপনি জানেন, আপিনই হবেন আমাদের পথপ্রদর্শক।
32
আপনি যদি আমাদের সঙ্গে যান তাহলে প্রভু পরমেশ্বর আমাদের মঙ্গলের জন্য যা কিছু করবেন আপনিও তার অংশীদার হবেন।
33
এর পর তাঁরা প্রভু পরমেশ্বরের পীঠস্থান সিনাই পর্বত থেকে তিন দিনের পথ এগিয়ে গেলেন এবং প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি তাঁদের আগে শিবির স্থাপনের জন্য স্থানের সন্ধানে সর্বদা আরও তিন দিনের পথ এগিয়ে যেত।
34
শিবির তুলে অন্যত্র যাত্রার সময়ে প্রভু পরমেশ্বরের সৃষ্ট এক মেঘপুঞ্জ দিনের বেলায় তাদের উপরে বিরাজ করত।
35
আর সিন্দুকটি যখন যাত্রা শুরু করত তখন মোশি বলতেনঃ উত্থিত হও হে প্রভু পরমেশ্বর, তোমার শত্রুরা হোক ছত্রভঙ্গ, বিদ্বেষীরা করুক পলায়ন তোমার সম্মুখ হতে।
36
আর সিন্দুকটি যখন থামত মোশি তখন বলতেনঃ হে প্রভু পরমেশ্বর, ফিরে এস তুমি অগণিত ইসরায়েলীর মাঝে।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36