bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Numbers 28
Numbers 28
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 27
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 29 →
1
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
2
তুমি ইসরায়েলীদের এই নির্দেশ দাও এবং বল, আমার উদ্দেশে নিবেদনের জন্য অর্ঘ্য, সুরভিত ভক্ষ্য নৈবেদ্য যথাসময়ে হোমানলে আহুতি দিতে হবে।
3
তাদের তুমি বল যে, তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমের জন্য এইগুলি উৎসর্গ করবে: নিত্যনৈমিত্তিক হোমের জন্য এক বছর বয়সের নিখুঁত দুটি মেষশাবক।
4
একটি মেষশাবক সকালে এবং অন্যটি সন্ধ্যায় উৎসর্গ করতে হবে।
5
এক এফার দশ ভাগের এক ভাগ ময়দার সঙ্গে এক হিনের সিকি ভাগ উদুখলে তৈরী তেল মিশিয়ে ভোগ প্রস্তুত করবে।
6
প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিত্যনৈমিত্তিক হোমের জন্য এই সৌরভজনক ভক্ষ্য নৈবেদ্য নিবেদনের বিধি সিনাই পর্বতে প্রবর্তন করা হয়েছিল।
7
প্রত্যেকটি মেষশাবকের সঙ্গে পেয় নৈবেদ্য রূপে সিকি হিন দ্রাক্ষাসুরা নিবেদন করবে। তুমি প্রভু পরমেশ্বরের উদ্দেশে পবিত্র স্থানে সেই দ্রাক্ষাসুরা ঢেলে দেবে।
8
সন্ধ্যায় অন্য মেষশাবকটি উৎসর্গ করবে। এর সঙ্গে সকালের মতই ভক্ষ্য ও পেয় নৈবেদ্য সুরভি নৈবেদ্যের জন্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে।
9
বিশ্রাম দিবসে এক বছর বয়সের দুটি নিখুঁত মেষশাবক উৎসর্গ করবে ও সেই সঙ্গে এক এফার দশ ভাগের দুই ভাগ ময়দার সঙ্গে তেলের ময়ান দেওয়া ভোগ এবং উপযুক্ত পরিমাণ পেয় নৈবেদ্য নিবেদন করবে।
10
নিত্যনৈমিত্তিক হোম ও পেয় নৈবেদ্য ছাড়াও প্রতি বিশ্রাম দিবসে এই হোমবলি উৎসর্গ করতে হবে।
11
প্রতি মাসের প্রথম দিনে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমের জন্য অল্প বয়সের নিখুঁত দুটি বৃষ, একটি মেষ এবং এক বছর বয়সের সাতটি মেষশাবক উৎসর্গ করবে।
12
এক একটি বৃষের সঙ্গে তেলের ময়ান দেওয়া এক এফার দশ ভাগের তিন ভাগ ভক্ষ্য নৈবেদ্য, মেষটির সঙ্গে তেলের ময়ান দেওয়া এফার দশ ভাগের দুই ভাগ ময়দায় ভক্ষ্য নৈবেদ্য,
13
এবং প্রত্যেকটি মেষশাবকের সঙ্গে তেলের ময়ান দেওয়া এক এফার দশ ভাগের এক ভাগ ময়দার ভক্ষ্য নৈবেদ্য উৎসর্গ করবে। হোমের জন্য এই নৈবেদ্য হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্য।
14
এক একটি বৃষের সঙ্গে এক হিনের অর্ধেক পরিমাণ, মেষটির সঙ্গে এক হিনের তৃতীয়াংশ এবং এক একটি মেষশাবকের সঙ্গে একচতুর্থাংশ হিন পরিমাণ দ্রাক্ষাসুরা পেয় নৈবেদ্যরূপে উৎসর্গ করতে হবে। সারা বছর প্রতি মাসে এই হোম নৈবেদ্য উৎসর্গ করতে হবে।
15
নিত্যনৈমিত্তিক হোম ও পেয় নৈবেদ্য ছাড়াও প্রায়শ্চিত্ত বলিস্বরূপ একটি ছাগ প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করতে হবে।
16
প্রথম মাসের চৌদ্দ তারিখে প্রভু পরমেশ্বরের নির্দেশিত তারণোৎসব অনুষ্ঠিত হবে।
17
এই মাসের পনেরো তারিখে ভোজ হবে। সাতদিন খামিরবিহীন রুটি খেতে হবে।
18
প্রথম দিনে পুণ্য সম্মেলন হবে। এই সময় তোমরা কোন শ্রমসাধ্য কাজ করবে না,
19
কিন্তু প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমানলে আহুতি দেওয়ার জন্য দুটি বৃষ, একটি মেষ এবং এক বছর বয়সের সাতটি মেষশাবক উৎসর্গ করবে। সেগুলি নিখুঁত হওয়া চাই।
20
এক একটি বৃষের সঙ্গে এক এফার তিন দশমাংশ, মেষটির জন্য দুই দশমাংশ,
21
এবং সাতটি মেষশাবকের প্রত্যেকটির জন্য এক দশমাংশ তেলের ময়ান দেওয়া ময়দার ভোগ।
22
এবং তোমাদের প্রায়শ্চিত্তের জন্য প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগ উৎসর্গ করবে।
23
নিত্য নৈমিত্তিক প্রাতঃকালীন হোম নৈবেদ্য ছাড়াও এগুলি তোমরা নিবেদন করবে।
24
এই ভাবে তোমরা সাতদিন প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি হোম নৈবেদ্য ও ভক্ষ্য নৈবেদ্য উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোম নৈবেদ্য ও পেয় নৈবেদ্য ছাড়াও এইগুলি নিবেদন করতে হবে।
25
সপ্তম দিনে পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে, সেদিন তোমরা শ্রমসাধ্য কোন কাজ করবে না।
26
নতুন ফসলের পার্বণে যখন তোমরা সাত সপ্তাহব্যাপী উৎসব উপলক্ষ্যে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নবান্নের ভক্ষ্য নৈবেদ্য উৎসর্গ করবে, তখন পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না,
27
কিন্তু প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভিত হোমবলিরূপে দুটি বৃষ, একটি মেষ
28
এবং এক বছর বয়সের সাতটি মেষশাবক উৎসর্গ করবে এবং তার সঙ্গে এক একটি বৃষের জন্য এক এফার তিন দশমাংশ, মেষটির জন্য দুই দশমাংশ
29
এবং সাতটি মেষের প্রত্যেকটির জন্য এক দশমাংশ তেলের ময়ান দেওয়া ময়দার ভোগ নিবেদন করবে।
30
তোমাদের প্রায়শ্চিত্তের জন্য একটি ছাগও এই সঙ্গে উৎসর্গ করবে।
31
নিত্যনৈমিত্তিক হোমবলি ও ভক্ষ্য নৈবেদ্য ছাড়াও এগুলি তোমরা নিবেদন করবে। এগুলি সবই নিখুঁত এবং যথাযোগ্য পেয়নৈবেদ্যসহ নিবেদিত হওয়া বাঞ্ছনীয়।
← Chapter 27
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 29 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36