bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Numbers 24
Numbers 24
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 23
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 25 →
1
বিলিয়ম বুঝলেন, ইসরায়েলীদের আশীর্বাদ করাই প্রভু পরমেশ্বরের মনঃপুত, তাই তিনি আর আগের মত দৈবানুসন্ধান করতে গেলেন না, তিনি প্রান্তরের দিকে ঘুরে দাঁড়ালেন।
2
বিলিয়ম দেখলেন, ইসরায়েলীরা গোষ্ঠী অনুযায়ী ভাগ হয়ে ছাউনি ফেলেছে। ঈশ্বরের আত্মা তখন তাঁর উপরে অধিষ্ঠিত হলেন,
3
ভাবাবেশে তিনি বলতে লাগলেনঃ বিয়োরতনয় বিলিয়মের বাণী এই, দৃষ্টি যার স্বচ্ছ সেই ব্যক্তি বলছে,
4
ঈশ্বরের প্রত্যাদেশ যে শ্রবণ করে সর্বশক্তিমানের দর্শন যে পায় প্রণত হয়েও যার দৃষ্ঠি থাকে উন্মুক্ত এ তারই বাণী:
5
হে যাকোব, তোমার শিবির কত মানারম! হে ইসরায়েল, তোমার আবাস কত সুন্দর।
6
তালিবনরেখার মত বিস্তৃত বহুদূর নদীতীরের উদ্যানের মত প্রসারিত যেন প্রভু পরমেশ্বরের রোপিত অগুরুবৃক্ষরাজি যেন জলাশয়ের তীরে সীডার তরুর শ্রেণী।
7
তার পূর্ণ কুম্ভ থেকে উছলে পড়বে জল, বহুবর্ষণে সিঞ্চিত হবে তার বীজ, অগাগের চেয়েও দীর্ঘকায় হবে তার রাজ্য, তার রাজ্য হবে সমৃদ্ধ।
8
মিশর থেকে ঈশ্বর তাকে উদ্ধার করে এনেছেন, বন্যবৃষের বিক্রমের মতই তিনি তার পরাক্রমস্বরূপ। তার বিরোধী জাতিসমূহকে সে করবে গ্রাস, তাদের অস্থি করবে চূর্ণ শরজালে করবে তাদের বিদীর্ণ।
9
সিংহের মত সে ওত পেতে শোয়, সিংহীর মত সে, কে তাকে জাগাবে? যে তোমাকে আশীর্বাদ করে সে-ও লাভ করুক আশীর্বাদ, যে তোমাকে শাপ দেয় সে হোক অভিশপ্ত।
10
এ কথা শুনে বালাক বিলিয়মের উপর অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি মুষ্টিবদ্ধ হাতে আস্ফালন করে বিলিয়মকে বললেন, আমার শত্রুদের শাপ দেওয়ার জন্য আমি আপনাকে আনিয়েছিলাম, কিন্তু এই নিয়ে তিনবার আপনি তাদের আশীর্বাদ করলেন।
11
এখনই চলে যান আমার সামনে থেকে। ফিরে যান নিজের দেশে। আমি বলেছিলাম, আপনাকে প্রচুর পুরস্কার ও মহাসম্মানে ভূষিত করব, কিন্তু প্রভু পরমেশ্বরই আপনাকে সেই সম্মান থেকে বঞ্চিত করলেন।
12
বিলিয়ম বালাককে বললেন, আপনি দূতদের পাঠিয়েছিলেন তাদের সামনেই কি আমি বলি নি যে
13
বালাক যদি তাঁর প্রাসাদের সমস্ত সোনা রূপোও আমাকে দান করেন, তা হলেও আমি নিজের ইচ্ছায় ভাল কি মন্দ কোন কিছুর জন্যই প্রভু পরমেশ্বরের নির্দেশ লঙ্ঘন করতে পারব না, তিনি যা বলবেন আমি শুধু সেই কথাই বলব।
14
আমি এখন আমার দেশে ফিরে যাচ্ছি। শুনুন, ভবিষ্যতে ইসরায়েলীরা আপনার জাতির প্রতি কি রকম আচরণ করবে তা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি।
15
এই বলে ভাবাবেশে তিনি বলতে লাগলেনঃ বিয়োর তনয় বিলিয়মের বাণী এই, দৃষ্টি যার স্বচ্ছ, এ তারই উক্তি-
16
ঈশ্বরের প্রত্যাদেশ যে শ্রবণ করে, পরাৎপরের তত্ত্ব যে অবহিত সর্বশক্তিমানের দর্শন যে পায় প্রণত হয়েও যার দৃষ্টি থাকে উন্মুক্ত সে-ই বলছে এই কথা:
17
আমি তাঁকে দর্শন করব, কিন্তু এখন নয়, তাঁকে প্রত্যক্ষ করব, কিন্তু কাছ থেকে নয়। যাকোব কুলে উদিত হবে এক নক্ষত্র, এক রাজদণ্ডের অভ্যুদয় হবে ইসরায়েলে তা চূর্ণ করবে মোযাবের ললাট, শেথ বংশ ধ্বংস করবে।
18
ইদোম অধিকার করবে সে, তার শত্রু সেয়ীরও আসবে তার অধিকারে, বীরোচিত কীর্তি সাধন করবে ইসরায়েল।
19
যাকোবকুল করবে তাদের পদানত, নগরের অবশিষ্ট লোকদের করবে সংহার।
20
এর পরে তিনি অমালেকীদের দিকে তাকিয়ে বললেনঃ সকল জাতির মাঝে অমালেক-ই ছিল অগ্রগণ্য, কিন্তু ধ্বংসই হবে তার পরিণাম।
21
তারপর তিনি কেনীয়দের দিকে তাকিয়ে বললেনঃ সুরক্ষিত তোমার আবাস, শৈল শিখরে স্থাপিত তোমার নীড়
22
কিন্তু তবুও হে কয়িন তুমি হবে বিধ্বস্ত, অবশেষে আসিরিয়া তোমায় নিয়ে যাবে বন্দী করে।
23
তিনি ভাবাবেশে আবার বললেনঃ হায়, ঈশ্বর যখন এই সব ঘটনা ঘটাবেন, তখন কে রক্ষা পাবে?
24
কিত্তীম থেকে আসবে রণতরী তারা আসিরিয়াকে করবে পীড়ন, এবরকে করবে নির্যাতন কিন্তু সে নিজেও হবে নিশ্চিহ্ন।
25
এর পরে বিলিয়ম চলে গেলেন নিজের দেশে। আর বালাকও ফিরে গেলেন।
← Chapter 23
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 25 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36