bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Numbers 15
Numbers 15
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 16 →
1
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
2
ইসরায়েলীদের তুমি বল, আমি তোমাদের যে দেশ দেব, সেই দেশে প্রবেশ করার পর তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করবে।
3
এই নৈবেদ্য তোমাদের কোন মানত পূরণ কিম্বা স্বেচ্ছাপ্রদত্ত নৈবেদ্য, অথবা কোন পর্বের নির্দিষ্ট হোম কিম্বা বলি হতে পারে।
4
তোমরা যখন প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যস্বরূপ নিজেদের পশুপাল থেকে বলি ও হোম উৎসর্গ করবে, তখন যে তা উৎসর্গ করবে সে এর সঙ্গে এক হিনের এক সিকি পরিমাণ তেল ও এক এফার দশ ভাগের এক ভাগ মিহি ময়দা মিশিয়ে ভক্ষ্যনৈবেদ্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে।
5
এ ছাড়াও তোমরা হোম কিম্বা বলিরূপে উৎসর্গিত প্রত্যেক মেষশাবকের সঙ্গে পানীয় নৈবেদ্যস্বরূপ সিকি হিন পরিমাণ দ্রাক্ষারস নিবেদন করবে।
6
অথবা একটি মেষের সঙ্গে এক হিনের তিন ভাগের এক ভাগ পরিমাণ তেলে এক এফার দশ ভাগের দুই ভাগ পরিমাণ মিহি ময়দা মিশিয়ে ভোগ প্রস্তুত করবে
7
এবং এর সঙ্গে এক হিনের তিন ভাগের এক ভাগ পরিমাণ দ্রাক্ষারস সৌরভজনক পানীয় নৈবেদ্যরূপে প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করবে।
8
যখন তোমরা হোম বা মানতপূরণ কিম্বা স্বস্ত্যয়নের জন্য বৃষ উৎসর্গ করবে,
9
তখন ঐ বৃষের সঙ্গে এক হিনের অর্ধেক পরিমাণ তেলে এক এফার দশভাগের তিনভাগ পরিমাণ ময়দা মিশিয়ে ভোগ তৈরী করে নিবেদন করবে।
10
প্রভু পরমেশ্বরের উদ্দেশে সৌরভজমক পানীয় নৈবেদ্যরূপে এক হিনের অর্ধেক পরিমাণ দ্রাক্ষারস হোমানলে উৎসর্গ করবে।
11
প্রত্যেকটি বৃষ, মেষ, মেষশাবক ও ছাগবৎস এইভাবে উৎসর্গ করতে হবে।
12
যতগুলি পশু তোমরা উৎসর্গ করবে তাদের সংখ্যানুসারে প্রত্যেকটির জন্য এই রীতি পালন করবে।
13
প্রতিশ্রুত সেই দেশে বসবাসকারী ইসরায়েলীদের সকলকেই প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্য হোমানলে উৎসর্গ করার সময় এই নিয়মানুযায়ী নৈবেদ্য প্রস্তুত করতে হবে।
14
তোমাদের মধ্যে কোন বিদেশী কিংবা স্থায়ীভাবে বসবাসকারী ভিন্নজাতির কোন ব্যক্তি যদি প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভী নৈবেদ্য হোমানলে উৎসর্গ করতে চায়, তা হলে তারা যেন তোমাদেরই অনুসৃত বিধি পালন করে।
15
ইসরায়েলী সমাজ এবং তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশী, সকলের জন্যই এক বিধি। তোমরা বংশপরম্পরায় চিরস্থায়ী এই বিধি পালন করবে। প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে তোমরা ও বিদেশীরা, সকলেই সমান।
16
তাই তোমাদের এবং তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশীদের সকলের জন্যই এক বিধান এবং একই অনুশাসন।
17
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
18
ইসরায়েলীদের তুমি বল, যে দেশে আমি তোমাদের নিয়ে যাচ্ছি সেই দেশে প্রবেশ করার পর
19
তোমরা যখন সে দেশের অন্ন গ্রহণ করবে তখন প্রভু পরমেশ্বরের উদ্দেশে সেই অন্ন নিবেদন করবে।
20
তোমরা যে খাদ্য প্রস্তুত করবে তার থেকে একটি পিঠে সর্বপ্রথমে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে। তোমাদের খামারের শস্যের অগ্রিমাংশ যে ভাবে তোমরা নিবেদন কর সেই ভাবেই এই অন্ন নিবেদন করবে।
21
তোমরা বংশপরম্পরায় নবান্ন ভক্ষণের সময় অন্নের প্রথম ভাগ প্রভু পরমেশ্বরের উদ্দেশে কৃতজ্ঞতা সহকারে নিবেদন করবে।
22
মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর এই যে সব নির্দেশ দিয়েছেন তার কোন একটি যদি তোমরা অজ্ঞানবশতঃ অমান্য কর,
23
বংশপরম্পরায় পালনের জন্য মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর প্রথম দিন থেকে তোমাদের যে সব নির্দেশ দিয়ে এসেছেন তা যদি তোমরা পালন না কর
24
এবং তা যদি মণ্ডলীর অগোচরে ভুলবশতঃ করে থাক, তা হলে সমগ্র মণ্ডলী প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি গোবৎস সুরভি নৈবেদ্যরূপে হোমানলে আহুতি দেবে এবং তার সঙ্গে বিধিসম্মত ভক্ষ্য ও পানীয় নৈবেদ্য এবং প্রায়শ্চিত্ত বলিসরূপ একটি ছাগ উৎসর্গ করবে।
25
সমগ্র ইসরায়েলী সমাজের পক্ষে পুরোহিত যখন প্রায়শ্চিত্ত করবে,তখন তাদের ক্ষমা করা হবে, কারণ ভুলবশতঃ এই ঘটনা ঘটেছিল এবং অনিচ্ছাকৃত এই অপরাধের জন্য তারা প্রভু পরমেশ্বরের উদ্দেশে তাদের হোম-নৈবেদ্য ও প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করেছে।
26
সেই জন্য তোমাদের মাঝে বসবাসকারী সমস্ত বিদেশী ও ইসরায়েলী সমাজ ক্ষমা লাভ করবে, কেননা সকলেই এই অপরাধের জন্য দায়ী।
27
যদি কোন ব্যক্তি অজ্ঞানবশতঃ পাপ করে তাহলে সে প্রায়শ্চিত্ত বলির জন্য এক বছর বয়সের একটি ছাগী আনবে এবং
28
পুরোহিত সেই ব্যক্তির ভুলক্রমে অনুষ্ঠিত পাপের জন্য প্রভু পরমেশ্বরের সাক্ষাতে প্রায়শ্চিত্ত করবে, তাহলে সে ক্ষমা লাভ করবে।
29
তোমাদের স্বজাতীয় ইসরায়েলী হোক বা প্রবাসী বিদেশী হোক, অজ্ঞতাবশতঃ যারা পাপ করবে তাদের সকলের জন্যই এক বিধান।
30
কিন্তু যে ব্যক্তি স্পর্ধাভাবে পাপাচরণ করবে, প্রভু পরমেশ্বরের অবমাননা করবে, সে স্বজাতীয় হোক বা বিদেশীই হোক, জনতার মধ্য থেকে তাকে উচ্ছেদ করতে হবে।
31
কারণ সে প্রভু পরমেশ্বরের বাক্যের অবমাননা করেছে এবং তাঁর নির্দেশ অমান্য করেছে। সেই ব্যক্তিকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করতে হবে। তার অপরাধের দণ্ড তার উপরেই বর্তাবে।
32
ইসরায়েলীরা প্রান্তর থাকাকালে এক ব্যক্তিকে বিশ্রামবারে জ্বালানী কাঠ সংগ্রহ করতে দেখা গেল।
33
যারা তাকে কাঠ কুড়াতে দেখেছিল তারা তাকে ধরে মোশি ও হারোণের তথা সমগ্র জনমণ্ডলীর কাছে নিয়ে এল।
34
তাকে তখন আটক করে রাখা হল কারণ তার সম্পর্কে কর্তব্য কি হবে কারও জানা ছিল না।
35
পরে প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, এই ব্যক্তির অবশ্যই প্রাণদণ্ড হবে। সমগ্র জনমণ্ডলী তাকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে প্রস্তরাঘাতে হত্যা করবে।
36
প্রভু পরমেশ্বর মোশিকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই মতই সমগ্র জনমণ্ডলী তাকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে প্রস্তরাঘাতে হত্যা করল।
37
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
38
তুমি ইসরায়েলীদের বল, তারা যেন বংশপরম্পরায় তাদের পোষাকের কোণে সুতোর গোছা ঝুলিয়ে রাখে। নীল সুতো দিয়ে তারা যেন এই সুতোর গোছাগুলি বেঁধে দেয়।
39
এই গোছাগুলি দেখে প্রভু পরমেশ্বরের সমস্ত নির্দেশ তোমাদের মনে পড়বে এবং তোমরা তা পালন করবে, নিজেদের কামনা-বাসনার বশবর্তী হয়ে বিপথগামী হবে না।
40
এই প্রতীক দেখে তোমরা আমার সমুদয় নির্দেশ স্মরণ করবে, পালন করবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে নিজেদের পবিত্র ও পৃথক করবে।
41
আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর। তোমাদের ঈশ্বর হওয়ার জন্যই আমি তোমাদের মিশর থেকে উদ্ধার করে এনেছি- আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 16 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36