bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Numbers 27
Numbers 27
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 26
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 28 →
1
যোষেফের পুত্র মনঃশির বংশধর সলফাদের কন্যারা এসে এক দাবী জানাল। সলফাদের পিতা ছিলেন হেফর, হেফরের পিতা গিলিয়দ, গিলিয়দের পিতা মাখির, মাখিরের পিতা ছিলেন মনঃশি। সলফাদের কন্যাদের নাম যথাক্রমে মহলা, নোয়া, হগলা, মিলকা ও তিরসা।
2
এরা মোশি, পুরোহিত ইলিয়াসর সমস্ত গোষ্ঠী প্রধান ও জনমণ্ডলীর সাক্ষাতে সম্মিলন শিবিরের দ্বারে এসে বলল,
3
আমাদের পিতা প্রান্তরে থাকতে মারা গেছেন, তিনি প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে চক্রান্তকারী কোরাহ্-এর দলে ছিলেন না, তিনি নিজের পাপেই মরেছেন। তাঁর কোন পুত্র সন্তান নেই।
4
কিন্তু আমাদের পিতার পুত্রসন্তান নেই বলে গোষ্ঠী থেকে তাঁর নাম কেন লুপ্ত হবে? পিতৃকুলের জ্ঞাতিদের মধ্যে আমাদেরও সম্পত্তির অধিকার দিন।
5
মোশি তখন প্রভু পরমেশ্বরের কাছে তাদের সমস্যা উপস্থিত করলেন।
6
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, সলফাদের কন্যারা ঠিক কথাই বলেছে।
7
তুমি তাদের পিতৃকুলের জ্ঞাতিদের মধ্যে অবশ্যই তাদের সম্পত্তির অধিকার দেবে। তাদের পিতার স্বত্বাধিকার তাদের দেবে।
8
তুমি ইসরায়েলীদের বল যে কেউ যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে তোমরা তার সম্পত্তি তার কন্যাকে দেবে।
9
যদি তার কন্যা না থাকে তাহলে তার সম্পত্তি তার ভাইদের দেবে।
10
যদি তার ভাই না থাকে তাহলে তার পিতৃব্যেরা সেই সম্পত্তি পাবে।
11
যদি তার পিতৃব্য না থাকে তাহলে তার গোষ্ঠীর মধ্যে তার নিকটতম জ্ঞাতিকে তার সম্পত্তি দেবে, সেই তার স্বত্বাধিকার লাভ করবে। প্রভু পরমেশ্বর মোশিকে যে নির্দেশ দিয়েছিলেন তদনুসারে এই বিধি ইসরায়েলীদের পক্ষে চিরকাল পালনীয় হবে।
12
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি এই অবারিম পাহাড়ে উঠে যাও, সেখান থেকে যে দেশ আমি ইসরায়েলীদের দিয়েছি তা দেখে নাও।
13
দেখার পরে তোমার ভাই হারোণের মত তুমিও তোমার পরলোকগত পিতৃপুরুষদের সঙ্গে সম্মিলিত হবে।
14
কেননা সীন প্রান্তরে জনমণ্ডলী যখন জলের জন্য বিবাদ করছিল তখন তোমরা আমার নির্দেশ অমান্য করে তাদের সাক্ষাতে আমার পবিত্রতার মর্যাদা হানি করেছিলে। সীন প্রান্তরে কাদেশ অঞ্চলের মরীবায় এই জলসংক্রান্ত ঘটনা ঘটেছিল।
15
মোশি তখন প্রভু পরমেশ্বরকে বললেন,
16
সর্বজীবের জীবনেশ্বর প্রভু পরমেশ্বর, এই জনমণ্ডলীর কর্তৃত্বে এমন এক ব্যক্তিকে নিযুক্ত করুন
17
যে তাদের পুরোভাগে থাকবে এবং তাদের পরিচালনা করবে, যেন প্রভু পরমেশ্বরের এই প্রজামণ্ডলী রক্ষকহীন মেষপালের মত না হয়।
18
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, নুনের পুত্র যিহোশূয়ের উপর ঈশ্বরের আত্মা অধিষ্ঠিত। তুমি তার মাথায় হাত রেখে অভিষেক কর।
19
পুরোহিত ইলিয়াসর ও সমগ্র জনমণ্ডলীর সম্মুখে তাকে উপস্থিত করে তাদের সাক্ষাতে তাকে নির্দেশ দাও।
20
তাকে তোমার কর্তৃত্ব ও বিশেষ সম্মানের অংশীদার করে নাও যাতে সমগ্র ইসরায়েলী জনমণ্ডলী তার আদেশ মেনে চলে।
21
যে পুরোহিত ইলিয়াসরের সম্মুখে দাঁড়াবে এবং ইলিয়াসর প্রভু পরমেশ্বরের সম্মুখে পবিত্র পাশা উরিম নিক্ষেপ করে তার হয়ে সিদ্ধান্ত জেনে নেবে। তার নির্দেশ মত যিহোশূয় এবং সমগ্র ইসরায়েলী জনমণ্ডলী অভিযানে বার হবে এবং ফিরে আসবে।
22
মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশ মতই কাজ করলেন। তিনি যিহোশূয়কে পুরোহিত ইলিয়াসর এবং সমগ্র জনমণ্ডলীর সাক্ষাতে উপস্থিত করলেন
23
এবং তিনি তাঁর মাথায় হাত রেখে অভিষেক করে তাঁর উপর দায়িত্ব অর্পণ করলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন।
← Chapter 26
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 28 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36