bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Numbers 13
Numbers 13
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 14 →
1
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
2
আমি ইসরায়েলীদের যে কনান দেশ দেব সেই দেশ পর্যবেক্ষণ করার জন্য কয়েক জন লোককে পাঠাও। ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠী থেকে নেতৃস্থানীয় একজনকে পাঠাও।
3
প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী মোশি পারাণ প্রান্তর থেকে কিছু লোককে পাঠিয়ে দিলেন। এঁরা সকলেই ছিলেন ইসরায়েলীদের নেতৃস্থানীয় ব্যক্তি।
4
তাঁদের নাম এই: রূবেণ গোষ্ঠী থেকে সক্কুরের পুত্র শম্মুয়,
5
শিমিয়োন গোষ্ঠী থেকে হোরির পুত্র শাকট,
6
যিহুদা গোষ্ঠী থেকে যিফুন্নির পুত্র কালেব,
7
ইষাখর গোষ্ঠী থেকে যোষেফের পুত্র যিগাল,
8
ইফ্রয়িম গোষ্ঠী থেকে নুনের পুত্র হোশেয়,
9
বিন্যামীন গোষ্ঠী থেকে রাফুর পুত্র পলটি,
10
সবুলুন গোষ্ঠী থেকে সোদির পুত্র গদ্দিয়েল,
11
যোষেফ অর্থাৎ মনঃশি গোষ্ঠী থেকে সুষির পুত্র গদ্দি,
12
দান গোষ্ঠী থেকে গমল্লির পুত্র অম্মিয়েল,
13
আশের গোষ্ঠী থেকে মিখায়েলের পুত্র সেথুর,
14
নফতালি গোষ্ঠী থেকে বাপসির পুত্র নহবি,
15
গাদ গোষ্ঠী থেকে মাখির পুত্র গিউয়েল।
16
এঁদেরই পর্যবেক্ষণ করার জন্য মোশি পাঠিয়েছিলেন। মোশি নুনের পুত্র হোশেয়ের নাম রাখলেন, যিহোশূয়।
17
কনান দেশ পর্যবেক্ষণ করতে পাঠাবার সময় মোশি তাঁদের বললেন, তোমরা নেগেব-এর পথ ধরে পাহাড়ী অঞ্চলে চলে যাও।
18
সেখানে গিয়ে দেখ দেশটা কেমন, সেখানকার অধিবাসীরা বলবান না দুর্বল, সংখ্যায় অল্প কি অনেক।
19
তারা যে দেশে বাস করে সে দেশ ভাল কি মন্দ। যে সব নগরে তারা থাকে সেগুলি কি রকম, অরক্ষিত কিম্বা সুরক্ষিত।
20
দেশটা উর্বর না অনুর্বর, সেখানে গাছপালা আছে কি নেই। তোমরা সাহস করে সেই দেশের ফল কিছু সঙ্গে নিয়ে আসবে। সেই সময় আঙুর পাকার মরসুম ছিল।
21
তাঁরা তখন সীন প্রান্তর থেকে হমাত-এর গিরিসঙ্কটে রহোব পর্যন্ত সমগ্র দেশ পর্যবেক্ষণ করলেন।
22
তাঁরা নেগেব-এর মধ্য দিয়ে হিব্রোণে উপস্থিত হলেন, সেখানে তখন অহিমান, শেশয় ও তলময় নামে অনাকী দৈত্যদের তিন বংশধর বাস করত। মিশরের সোয়ান নগর প্রতিষ্ঠিত হওয়ার সাত বছর আগে হিব্রোণ নগর নির্মিত হয়েছিল।
23
হিব্রোণ থেকে তাঁরা এশকোল উপত্যকায় গেলেন। সেখানকার এক গোছা আঙুরসমেত আঙুরলতার একটি শাখা কেটে একটি লাঠিতে করে দুই জনে বয়ে নিয়ে চললেন। সেইসঙ্গে কিছু ডালিম ও ডুমুরও তাঁরা নিলেন।
24
ইসরায়েলীরা সেখানে আঙুরের গোছা কেটেছিলেন বলে সেই উপত্যকার নাম দেওয়া হল এশকোল।
25
গোটা দেশ পর্যবেক্ষণ করে তাঁরা চল্লিশ দিন পরে ফিরে এলেন।
26
পারণ প্রান্তরে কাদেশ স্থানে এসে তাঁরা মোশি, হারোণ ও ইসরায়েলী জনতার সঙ্গে মিলিত হলেন এবং তাঁদের সব খবরাখবর জানালেন ও সেই দেশের ফল তাদের দেখালেন।
27
মোশিকে তাঁরা বললেন, আপনি আমাদের যে দেশে পাঠিয়েছিলেন আমরা সেখান গিয়েছিলাম। দুধ ও মধুর প্রাচুর্যে সে দেশ উচ্ছল, এই দেখুন সেই দেশের ফল।
28
কিন্তু সেই দেশের অধিবাসীরা বলবান এবং সেখানকার নগরগুলিও প্রাচীর ঘেরা ও বিরাট। সেখানে আমরা অনাকী দৈত্যদের বংশধরদের দেখেছি।
29
নেগেব অঞ্চলে অমালেকী জাতির বাস। পাহাড়ী অঞ্চলে হিত্তীয়, যিবুষী ও ইমোরী জাতির লোকেরা বাস করে। সমুদ্রের উপকূলে ও জর্ডন নদীর তীরে বাস করে কনানী জাতি।
30
তখন মোশি সামনে জনতাকে থামিয়ে দিয়ে কালেব বললেন, চল, আমরা এখনই গিয়ে সেই দেশ দখল করি, সে দেশ জয় করার ক্ষমতা আমাদের আছে।
31
কিন্তু তাঁর সঙ্গে যাঁরা গিয়েছিলেন তাঁরা বললেন, না, সেই লোকদের আক্রমণ করার সামর্থ্য আমাদের নেই। আমাদের চেয়ে ওরা শক্তিশালী।
32
এইভাবে তাঁরা যে দেশ পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন, ইসরায়েলীদের কাছে তার কুখ্যাতি করতে লাগলেন। তাঁরা বললেন, যে দেশ আমরা পর্যবেক্ষণ করে এলাম সেই দেশ তার অধিবাসীদেরই গ্রাস করে। সে দেশে আমরা যত লোক দেখেছি তাদের সকলেরই বিরাট চেহারা।
33
সেখানে আমরা অনাকের বংশধর দৈত্যদের দেখেছি (অনাক বংশীয়দের উৎপত্তি দৈত্যকুল থেকে।) তাদের কাছে আমরা ফড়িং-এর মত আর তারাও আমাদের সেই রকমই মনে করে।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36