bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Numbers 33
Numbers 33
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 32
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 34 →
1
মোশি ও হারোণের নেতৃত্বে ইসরায়েলীদের বিভিন্ন গোষ্ঠী বাহিনী মিশর ছেড়ে চলে আসার পর পর্যায়ক্রমে তাদের যাত্রার বিবরণ এই:
2
প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী মোশি তাদের পথ পরিক্রমার বিভিন্ন পর্যায়ের বিবরণ লিপিবদ্ধ করেন। একস্থান থেকে তাদের অন্যস্থানে যাত্রার ধারাবাহিক বিবরণ নিম্নরূপ:
3
প্রথম মাসের পনেরো তারিখে, তারা রামেশিস ছেড়ে রওনা হল। তারণোৎসবের পরের দিন ইসরায়েলীরা মিশরীদের চোখের সামনেই বিদ্রোহ করে বেরিয়ে এল।
4
মিশরীরা তখন প্রভু পরমেশ্বরের আঘাতে নিহত তাদের প্রথম সন্তানদের কবর দিচ্ছিল। প্রভু পরমেশ্বর তাদের দেবতাদেরও দণ্ড দিয়েছিলেন।
5
রামেসিস থেকে রওনা হয়ে ইসরায়েলীরা সুক্কোত-এ এসে ছাউনি ফেলল।
6
সুক্কোত থেকে রওনা হয়ে তারা প্রান্তরের সীমান্তে এথাম-এ এসে ছাউনি ফেলল।
7
এথাম থেকে বেল্-সফোনের পূর্ব দিকে পি-হাহিরোত-এ ফিরে গিয়ে মিগদোলের সম্মুখে ছাউনি ফেলল।
8
হাহিরোতের সম্মুখে সাগর পার হয়ে তারা প্রান্তরে প্রবেশ করল এবং এথাম প্রান্তরে তিনদিনের পথ অতিক্রম করে মারাহ্-তে গিয়ে ছাউনি ফেলল।
9
মারাহ্ থেকে রওনা হয়ে তারা এলিম-এ উপস্থিত হল। এলিম-এ বারোটি জলের প্রস্রবণ ও সত্তরটি খেজুর গাছ ছিল। সেখানে তারা ছাউনি ফেলল।
10
এলিম থেকে রওনা হয়ে তারা লোহিত সাগরের তীরে এসে ছাউনি ফেলল।
11
লোহিত সাগর থেকে রওনা হয়ে তারা সীন প্রান্তরে এসে ছাউনি ফেলল।
12
সীন প্রান্তর ছেড়ে দপকাতে এসে তারা ছাউনি ফেলল।
13
দপকা থেকে রওনা হয়ে তারা এল আলুশ্-এ।
14
আলুশ্ ছেড়ে রফিদিম্-এ এসে তারা ছাউনি ফেলল। সেখানে পানীয় জল ছিল না।
15
রফিদিম্ থেকে যাত্রা করে তারা পৌঁছল সিনাই প্রান্তরে।
16
সিনাই প্রান্তর থেকে যাত্রা করে কিবরোৎ হাত্তাবায় এসে তারা ছাউনি ফেলল।
17
কিবরোৎ হাত্তাবা থেকে যাত্রা করে এসে পৌঁছাল হাৎসেরোৎ-এ।
18
হাৎসেরোৎ ছেড়ে রিৎমা-তে এল তারা।
19
রিৎমা ছেড়ে তারা এল রিম্মোন-পেরেস্-এ,
20
রিম্মোন-পেরস্ ছেড়ে এল লিবনা-তে।
21
লিব্না ছেড়ে এল রিসসা-তে।
22
রিস্সা ছেড়ে এল কহেলাথা-য়।
23
কহেলাথা ছেড়ে এল শেফর পর্বতে।
24
শেফর পর্বত ছেড়ে তারা এল হারাদা-য়।
25
হারাদা ছেড়ে এল মখেলোৎ-এ।
26
মখেলোৎ ছেড়ে তারা এল তহৎ-এ।
27
তহৎ ছেড়ে এল তেরহ্-তে।
28
তেরহ্ ছেড়ে এল মিৎকা-তে।
29
মিৎকা ছেড়ে তারা এল হাসমানোৎ-এ।
30
হাসমানোৎ ছেড়ে তারা এল মোসেরোৎ-এ।
31
মোসেরোৎ ছেড়ে এল বেনে-আকন-এ।
32
বেনে-আকন ছেড়ে তারা এল হোর-হাগিদ্গদ-এ।
33
হোর-হাগিদ্গদ ছেড়ে তারা এল জোটবাথাহ্-য়।
34
জোটবাথাহ্ ছেড়ে তারা এল অব্রোনা-য়।
35
অব্রোনা ছেড়ে তারা এল ইৎসিয়োন গেবর-এ।
36
ইৎসিয়োন-গেবর ছেড়ে তারা সিন প্রান্তরের কাদেশ-এ এল।
37
কাদেশ থেকে যাত্রা করে ইদোম দেশের প্রান্তে হোর পর্বতে ছাউনি ফেলল।
38
প্রভু পরমেশ্বরের আদেশে পুরোহিত হারোণ হোর পর্বতে উঠে গেলেন। ইসরায়েলীরা মিশর ছেড়ে বেরিয়ে আসার চল্লিশ বছর পরে পঞ্চম মাসের প্রথম দিনে তিনি সেখানে দেহরক্ষা করলেন।
39
হোর পর্বতে হারোণের মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল একশো তেইশ বছর।
40
অরাদের কনানী নৃপতি, যিনি কনান দেশের নেগেব অঞ্চলে বাস করতেন তিনি শুনলেন ইসরায়েলীরা এগিয়ে আসছে।
41
ইসরায়েলীরা হোর পর্বত ছেড়ে সালমোনাহতে এসে ছাউনি ফেলল।
42
সালমোনাহ্ ছেড়ে তারা এল পুনোন-এ
43
পুনোন ছেড়ে তারা গেল ওবোত-এ।
44
ওবোত ছেড়ে তারা মোয়াবের সীমান্তে ইয়ি-অবারিম-এ এসে ছাউনি ফেলল।
45
ইয়িম ছেড়ে তারা গেল দিবোন-গাদ-এ।
46
দিবোন-গাদ ছেড়ে তারা গেল আলমোন-দিবলাথয়িম-এ।
47
আলমোন-দিবলাথয়িম ছেড়ে তারা গেল নবোর পূর্বদিকে অবারিম পার্বত্য অঞ্চলে।
48
অবারিম পার্বত্য অঞ্চল ছেড়ে তারা যিরিহোর কাছে জর্ডনের তীরবর্তী মোয়াবের উপত্যকায় গিয়ে ছাউনি ফেলল।
49
জর্ডনের তীরবর্তী বেথ-যেশিমোৎ থেকে আবেল-শিটিম পর্যন্ত মোয়াবের উপত্যকা অঞ্চলে তারা ছাউনি ফেলল।
50
যিরিহোর কাছে জর্দনের তীরবর্তী মোয়াবের উপত্যকায় প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
51
তুমি ইসরায়েলীদের বল, জর্ডন পার হয়ে তোমরা যখন কনান দেশে যাবে
52
তখন তোমরা সেখানকার স্থানীয় অধিবাসীদের বিতাড়িত করবে এবং পাথর খোদাই করা ও ছাঁচে ঢালাই করা ধাতু নির্মিত তাদের সমগ্র বিগ্রহ ধ্বংস করবে। টিলার উপরে তাদের পীঠস্থানগুলিও ধ্বংস করবে।
53
তোমরা সেই দেশ দখল করে সেখানে বসবাস করবে, কারণ উত্তরাধিকার স্বরূপ সে দেশ আমি তোমাদের দিয়েছি।
54
তোমরা পাশা চেলে তোমাদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সেই দেশ বন্টন করবে। যাদের লোকসংখ্যা বেশী তাদের অংশে বেশী এবং যাদের লোকসংখ্যা কম তাদের অংশে কম-এইভাবে তোমরা জমিজমা বিলি করবে। পাশার দান অনুযায়ী যেখানে যার অংশ নির্দিষ্ট হবে, সেখানেই হবে তার অধিকার।
55
কিন্তু তোমরা যদি তোমাদের এলাকা থেকে স্থানীয় অধিবাসীদের বিতাড়িত না কর, তাহলে তাদের মধ্যে যারা অবশিষ্ট থাকবে তারা হবে তোমাদের চক্ষুশূল এবং বক্ষশেলস্বরূপ। তোমাদের বসতভূমিতে তারা তোমাদের উপর উপদ্রব করবে।
56
আর তাদের যে দশা করব বলে আমি সঙ্কল্প করেছিলাম, সেই দশা আমি তোমাদেরই করব।
← Chapter 32
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 34 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36