bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Numbers 29
Numbers 29
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 28
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 30 →
1
সপ্তম মাসের প্রথম দিনে পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন তোমরা বিশেষ কোন কাজ করবে না। সেই দিন তূর্যধ্বনি সহযোগে ঘোষণার দিন।
2
সেদিন তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যের হোমবলির জন্য নিখুঁত একটি বৃষ, একটি মেষ এবং এক বছর বয়সের সাতটি মেষশাবক এবং
3
সেই বৃষের সঙ্গে এক এফার তিন দশমাংশ, মেষটির সঙ্গে দুই দশমাংশ
4
ও সাতটি মেষশাবকের প্রত্যেকটির সঙ্গে এক দশমাংশ তেলের ময়ান দেওয়া ভোগ নিবেদন করবে।
5
তোমাদের প্রায়শ্চিত্তের জন্য প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগও এই সঙ্গে উৎসর্গ করবে।
6
অমাবস্যা তিথির জন্য নির্দিষ্ট হোমবলি ও ভোগ এবং বিধিসম্মত নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে সৌরভজনক হোম নৈবেদ্যরূপে এগুলি উৎসর্গ করবে।
7
সপ্তম মাসের দশ তারিখেও পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই দিন তোমরা কৃচছ্রসাধন করবে এবং কোন কাজ করবে না,
8
কিন্তু প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যের হোমবলিরূপে দুটি বৃষ, একটি মেষ এবং এক বছর বয়সের সাতটি মেষশাবক উৎসর্গ করবে। এগুলি সবই নিখুঁত হওয়া প্রয়োজন।
9
এক একটি বৃষের সঙ্গে এক এফার তিন দশমাংশ, মেষটির সঙ্গে দুই দশমাংশ এবং
10
সাতটি মেষশাবকের প্রত্যেকটির জন্য এক দশমাংশ তেলের ময়ান দেওয়া ময়দার ভোগ নিবেদন করবে।
11
প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগও এই সঙ্গে উৎসর্গ করবে। প্রায়শ্চিত্তের বলি, নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
12
সপ্তম মাসের পনেরো তারিখে আর একটি পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই দিন তোমরা পরিশ্রমের কোন কাজ করবে না এবং সাতদিন প্রভু পরমেশ্বরের সম্মানে উৎসব পালন করবে।
13
প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যের হোমবলিরূপে তেরটি বৃষ, দুটি মেষ, এবং এক বছর বয়সের চৌদ্দটি মেষশাবক উৎসর্গ করবে। এগুলি সবই নিখুঁত হওয়া প্রয়োজন।
14
তেরটি বৃষের প্রত্যেকটির সঙ্গে এক এফার তিন দশমাংশ, দুটি মেষের প্রত্যেকটির সঙ্গে দুই দশমাংশ এবং
15
চৌদ্দটি মেষশাবকের প্রত্যেকটির সঙ্গে এক দশমাংশ তেলের ময়ান দেওয়া ময়দার ভোগ নিবেদন করবে।
16
প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগও এই সঙ্গে উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
17
দ্বিতীয় দিনে তোমরা নিখুঁত বারোটি বৃষ, দুটি মেষ এবং এক বছর বয়সের চৌদ্দটি মেষশাবক উৎসর্গ করবে।
18
বৃষ, ও মেষশাবকগুলির সংখ্যানুসারে তাদের সঙ্গে বিধিসম্মত ভোগ ও পেয় নৈবেদ্য উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
20
তৃতীয় দিনে তোমরা নিখুঁত এগারোটি বৃষ, দুটি মেষ এবং এক বছর বয়সের চৌদ্দটি মেষশাবক উৎসর্গ করবে।
21
বৃষ, মেষ ও মেষশাবকগুলির সংখ্যানুসারে তাদের সঙ্গে বিধিসম্মত ভোগ, পেয় নৈবেদ্য এবং
22
প্রায়শ্চিত্ত বলি স্বরূপ একটি ছাগও এই সঙ্গে উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
23
চতুর্থ দিনে তোমরা নিখুঁত দশটি বৃষ দুটি মেষ এবং এক বছর বয়সের চৌদ্দটি মেষশাবক উৎসর্গ করবে।
24
বৃষ, মেষ ও মেষশাবগুলির সংখ্যানুসারে তাদের সঙ্গে বিধিসম্মত ভোগ, পেয় নৈবেদ্য,
25
এবং প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগও এই সঙ্গে উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
26
পঞ্চম দিনে তোমরা নিখুঁত নয়টি বৃষ, দুটি মেষ এবং এক বছর বয়সের চৌদ্দটি মেষশাবক উৎসর্গ করবে।
27
বৃষ, মেষ, ও মেষশাবকগুলির সংখ্যানুসারে তাদের সঙ্গে বিধিসম্মত ভোগ, পেয় নৈবেদ্য
28
এবং প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগ উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
29
ষষ্ঠ দিনে তোমরা নিখুঁত আটটি বৃষ, দুটি মেষ এবং এক বছর বযসের চৌদ্দটি মেষশাবক উৎসর্গ করবে।
30
বৃষ, মেষ ও মেষশাবকগুলির সংখ্যানুসারে তাদের সঙ্গে বিধিসম্মত ভোগ, পেয় নৈবেদ্য,
31
এবং প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগ উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
32
সপ্তম দিনে তোমার নিখুঁত সাতটি বৃষ, দুটি মেষ এবং এক বছর বয়সের চৌদ্দটি মেষশাবক উৎসর্গ করবে।
33
বৃষ, মেষ ও মেষশাবকগুলিক সংখ্যানুসারে তাদের সঙ্গে বিধিসম্মত ভোগ, পেয় নৈবেদ্য এবং
34
প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগ উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
35
অষ্টম দিনে উৎসব অনুষ্ঠিত হবে। এই দিনে তোমরা পরিশ্রমের কোন কাজ করবে না,
36
কিন্তু প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যের হোমবলির জন্য নিখুঁত একটি বৃষ, একটি মেষ এবং এক বছর বয়সের সাতটি মেষশাবক উৎসর্গ করবে।
37
বৃষ, মেষ এবং মেষশাবকগুলির সংখ্যানুসারে তাদের সঙ্গে বিধিসম্মত ভোগ, পেয় নৈবেদ্য,
38
এবং প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগ উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
39
এই সব নির্দিষ্ট পর্বগুলিতে তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে উল্লিখিত বলি উৎসর্গ করবে। তোমাদের নিয়মিত হোমবলি, ভোগ, পেয় নৈবেদ্য, স্বস্ত্যয়ন বলি, মানত এবং স্বেচ্ছাপ্রদত্ত অর্ঘ্য ছাড়াও এগুলি পৃথক ভাবে উৎসর্গ করতে হবে।
40
প্রভু পরমেশ্বরের কাছ থেকে প্রাপ্ত নির্দেশ মোশি যথাযথভাবে ইসরায়েলীদের কাছে বিবৃত করলেন।
← Chapter 28
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 30 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36