bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Proverbs 1
Proverbs 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 2 →
1
দাউদের পুত্র ইসরায়েলরাজ শলোমনের প্রবচনমালা।
2
এই প্রবচমালা লোককে প্রজ্ঞা ও শিক্ষা লাভে সাহায্য করে, এবং জীবনের মূল্যবোধের নিগূঢ়তত্ত্বের উপলব্ধি জাগায়।
3
ধার্মিকতা, ন্যায়বিচার, শিষ্টাচার এবং বুদ্ধি ও যুক্তিনিষ্ঠ জীবনাচরণ সম্বন্ধে শিক্ষাদানই এর উদ্দেশ্য।
4
এর দ্বারা অজ্ঞেরা হয় সুবুদ্ধির অধিকারী, তরুণেরা লাভ করে জ্ঞান ও বিচক্ষণতা।
5
এই প্রবচনমালা জ্ঞানীরও পাণ্ডিত্য বৃদ্ধি করে ধীমানকে দেয় পথের নির্দেশ।
6
দান করে এই প্রবাদবাক্য, রূপক, প্রাজ্ঞবচন ও রহস্যময় উক্তির মর্ম বোঝার দক্ষতা।
7
ঈশ্বরভক্তি প্রজ্ঞার প্রথম সোপান, কিন্তু মূর্খেরা অবজ্ঞা করে প্রজ্ঞা ও হিতোপদেশ।
8
বৎস, তোমরা পিতার উপদেশ শোন, অগ্রাহ্য করো না তোমার জননীর শিক্ষা।
9
তাঁদের শিক্ষা তোমার শিরোভূষণ, তোমার কন্ঠের মণিহার।
10
বৎস, দুরাচারীর প্রলোভনে ভুলো না।
11
তারা বলতে পারে, আমাদের দলে এস, চল আমরা লুকিয়ে থাকি, নিরীহ ভালমানুষদের অতর্কিতে ফাঁদে ফেলে হত্যা করব,
12
খাদে পড়া মানুষের মত তাদের কবলিত করব, মৃত্যুর মত গ্রাস করব তাদের।
13
লুন্ঠন করে নেব তাদের রত্নসম্পদ, ভরে তুলব আমাদের ঘরবাড়ি।
14
এস, আমাদের দলে এস সমান ভাগে ভাগ করে নেব আমরা লুন্ঠিত সম্পদ।
15
বৎস, ওদের সঙ্গে তুমি পথ চলো না, ও পথ থেকে নিবৃত্ত হোক তোমার চরণ।
16
কারণ অনিষ্টের পথে ছুটে চলে ওদের পদযুগল, হননের জন্য সদাই ব্যগ্র ওরা।
17
উড়ন্ত পাখির চোখের সামনে পাতা ফাঁদ ব্যর্থ হয়,
18
এ ফাঁদ তারা নিজেদের জন্যই পাতে নিজেদের অগোচরে। এই ফাঁদই হয় তাদের কালস্বরূপ।
19
লুন্ঠিত সম্পদ লুন্ঠকারীর বিনাশ ডেকে আনে।
20
প্রজ্ঞা প্রকাশ্যে আহ্বান জানায় হাটে বাজারে সোচ্চারে ঘোষণা করে,
21
কর্মচঞ্চল পথের মোড়ে চীৎকার করে ডাকে, নগরের তোরণে তোরণে সে বলে:
22
ওরে মূর্খের দল! আর কতকাল তোরা মূর্খতার তৃপ্ত হয়ে কাল কাটাবি? নিন্দুকের দল, আর কতকাল নিন্দায় তুষ্ট থাকবি? নির্বোধেরা কতকাল অবহেলা করবি জ্ঞান?
23
হায়, তোমরা যদি একবার আমার অনুযোগে কান দিতে আমি তোমাদেরদান করতাম সুপরামর্শ, জানাতাম আমার সুচিন্তিত মতামত।
24
আমি ডাকলাম, কিন্তু কেউ সাড়া দিল না, আমি হাত বাড়ালাম, কিন্তু কেউ ফিরে তাকাল না।
25
তোমরা অগ্রাহ্য করলে আমার সমস্ত পরামর্শ, শুনলে না আমার অনুযোগ।
26
তাই আমিও তোমাদের বিপদে হাসব তোমরা সন্ত্রস্ত হলে আমি করব উপহাস।
27
যখন ঝড়ের মত ত্রাস এসে পড়বে তোমাদের উপর ঘূর্ণিবায়ুর মত ঘনিয়ে আসবে সঙ্কট, দুর্দশা ও নির্যাতনের সম্মুখীন হবে তোমরা,
28
তখন তোমরা সকলে মিলে আমাকে ডাকবে, কিন্তু আমি সাড়া দেব না, সকলে আমায় খুঁজবে কিন্তু পাবে না আমার সন্ধান।
29
কারণ তোমরা উপেক্ষা করেছ জ্ঞান পরম প্রভুতে সম্ভ্রম করতে তোমরা চাওনি।
30
আমার মন্ত্রণা তোমার গ্রাহ্য করনি, তুচ্ছ করেছ আমার তিরস্কার।
31
তোমাদের আচরণের প্রতিফল তোমরা পাবে, নিজেদের চক্রে নিজেরাই পড়বে।
32
বিপথে চলাই হবে নির্বোধের মৃত্যুর কারণ, মূর্খদের নিশ্চিন্ততাই ডেকে আনবে তাদের ধ্বংস।
33
কিন্তু আমার কথা শুনে যে চলবে সে নিরাপদে বাস করবে, শান্তিতে থাকবে, কোন অমঙ্গলের ভয় তার থাকবে না।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31