bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Proverbs 29
Proverbs 29
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 28
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 30 →
1
সংশোধনের জন্য তিরস্কার করলেও যে নিজের জিদ ছাড়ে না, অকস্মাৎ একদিন তার পতন হবে আর কখনও সে উঠবে না।
2
সৎ ব্যক্তিরা যখন শাসন ক্ষমতায় থাকে তখন জনসাধারণ আনন্দিত হয়, কিন্তু দুর্জনেরা যখন ক্ষমতা দখল করে জনসাধারণ তখন দুঃখে জর্জরিত হয়।
3
যে জ্ঞান লাভে আগ্রহী সে তার পিতাকে আনন্দিত করে, যে বারবণিতাদের সংসর্গ করে সে অপচয় করে তার ধনসম্পদ।
4
ন্যায়বিচারের দ্বারা রাজা জাতিকে সুপ্রতিষ্ঠিত করেন, কিন্তু রাজা প্রজাদের পীড়ন করে অর্থ আদায় করলে দেশ ধ্বংস হয়ে যায়।
5
যে ব্যক্তি তার প্রতিবেশীকে তোষামোদ করে সে তার জন্য ফাঁদ পাতে।
6
দুষ্ট নিজের দুষ্কর্মের ফাঁদে নিজেই পড়ে, কিন্তু সৎ লোকেরা সুখে শান্তিতে থাকে।
7
ন্যায়নিষ্ঠ ব্যক্তি দরিদ্রের অধিকার সম্পর্কে সচেতন, কিন্তু দুর্জনেরা এ বিষয়ে ভাবেই না।
8
অপরের প্রতি যাদের কোন শ্রদ্ধা নেই সেই সমাজবিরোধীরা নগরে দাঙ্গাহাঙ্গামা বাধায়, কিন্তু জ্ঞানবানেরা উত্তেজনা প্রশমনের চেষ্টা করে।
9
মূর্খের বিরুদ্ধে জ্ঞানবান যদি মামলা দায়ের করে, তাহলে মূর্খ তাকে ব্যঙ্গ বিদ্রূপ ও গালিগালাজ করে, সেখানে আর শান্তি থাকে না।
10
রক্তপিপাসু লোক সৎব্যক্তিকে ঘৃণা করে কিন্তু ন্যায়পরায়ণ লোক তাদের প্রাণ রক্ষা করে
11
নির্বোধেরা বিনা দ্বিধায় তাদের ক্রোধ প্রকাশ করে কিন্তু জ্ঞানবানেরা নীরবে ক্রোধ সংবরণ করে।
12
শাসনকর্তা যদি মিথ্যা কথায় কান দেয়, তাহলে তার অধস্তন কর্মচারীরা সকলেই মিথ্যাচারী হয়।
13
দীনহীন ও অত্যাচারীর মধ্যে এক বিষয়ে সাদৃশ্য আছে- পরমেশ্বর তাদের উভয়েরই স্রষ্টা।
14
যে রাজা দরিদ্রের প্রতি সুবিচার করেন তাঁর সিংহাসন দীর্ঘস্থায়ী হয়।
15
শাসন এবং সংশোধন সন্তানদের পক্ষে মঙ্গলজনক, যে সন্তানকে নিজের ইচ্ছামত চলতে দেওয়া হয় সে তার মাতার লজ্জার কারণ হয়।
16
দুষ্টেরা যখন কর্তৃত্ব করে তখন অপরাধের বাহুল্য ঘটে, কিন্তু ধার্মিকেরা তাদের পতন দেখবে।
17
পুত্রকে শাসন কর, সে তোমাকে স্বস্তি দেবে, তার জন্য তুমি গর্ব করতে পারবে।
18
ঈশ্বরের নির্দেশ ছাড়া যে জাতি পরিচালিত হয় সে জাতি হয় উচ্ছৃঙ্খল, ধন্য সেই ব্যক্তি যে ঈশ্বরের বিধান মেনে চলে।
19
কেবল মুখের কথায় ভৃত্যকে বশে রাখা যায় না, কারণ তোমার উপদেশ সে বুঝলেও তাতে কর্ণপাত করবে না।
20
কোন চিন্তাভাবনা না করে যে কথা বলে তার চেয়ে একজন নিরেট মূর্খ ঢের ভাল।
21
যে তার ভৃত্যকে শিশুকাল থেকেই যা চায় তা-ই দেয় সে দেখবে একদিন সেই ভৃত্যই তার সব কিছু আত্মসাৎ করে বসে আছে।
22
বদমেজাজী লোক সর্বদা ঝগড়া ও গোলযোগ বাধায়।
23
দম্ভ মানুষের পতন ঘটায় কিন্তু বিনয়ী লোক সম্মানিত হয়।
24
চোরের সঙ্গী তার নিজের শত্রু সে যদি সত্য প্রকাশ করে তবে আদালতে তার দণ্ড হয়, আবার মিথ্যা বললে তার উপর নেমে আসে ঈশ্বরের অভিশাপ।
25
জনমতকে সমীহ করে চলা বিপজ্জনক, ঈশ্বরের উপর যে নির্ভর করে চলে সে নিরাপদ।
26
শাসনকর্তার অনুগ্রহ লাভের চেষ্টা সকলেই করে, কিন্তু পরমেশ্বরের কাছ থেকেই পাওয়া যায় ন্যায়বিচার।
27
ন্যায়নিষ্ঠেরা দুষ্টদের ঘৃণা করে, দুষ্টেরা ঘৃণা করে ন্যায়নিষ্ঠদের।
← Chapter 28
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 30 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31