bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Proverbs 23
Proverbs 23
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 22
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 24 →
1
কোন উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে যদি তুমি ভোজে বস, তাহলে তোমার সামনে কি খাদ্যবস্তু 10 আছে সেদিকে লক্ষ্য রাখবে।
2
তুমি যদি ভোজনপটু হও তাহলে তোমার লোভ সংযত করবে।
3
ভোজের সুখাদ্য দেখে লালায়িত হবে না কারণ তোমাকে প্রলুব্ধ করার জন্য তা পরিবেশন করা হতে পারে।
4
বুদ্ধিপূর্বক চল, অর্থ উপার্জনের জন্য নিজেকে ক্ষয়করো না।
5
চোখের পলকে তোমার ধন নিঃশেষ হয়ে যেতেপারে, হঠাৎ তার পাখা গজাতে পারে ঈগল পাখির মতই তা উড়ে যেতে পারে শূন্যে।
6
কৃপণের বাড়িতে ভোজ খেতে যেও না, তার বাড়ির সুখাদ্যে লোভ করো না,
7
কারণ সে হয়তো মনে মনে খরচের হিসেব করছে।সে মুখে বলবে, ‘আরও নাও,আরও নাও', কিন্তু এ তার অন্তরের কথা নয়।
8
তুমি যা খাবে তা হয়তো বমি করে ফেলবে, তার উদ্দেশে তোমার তোষামুদে কথাগুলো বৃথা যাবে।
9
মূর্খকে সদুপদেশ দিতে যেও না, সে তোমার কথার মর্ম বুঝবে না।
10
জমির পুরাণো সীমানা সরিও না পিতৃহীনের জমি অন্যায়ভাবে অধিকার করো না।
11
কারণ তাদের রক্ষাকর্তা প্রভু শক্তিমান, তিনিই তোমার বিরুদ্ধে তাদের পক্ষ সমর্থন করবেন।
12
সৎ শিক্ষায় মনোযোগী হও, যথাসাধ্য জ্ঞান আহরণ কর।
13
শিশুকে শাসন করতে দ্বিধা করো না, তাকে প্রহার করলে সে মরবে না।
14
বস্তুতঃ তাতে তার জীবন রক্ষা পাবে।
15
বৎস, তুমি যদি জ্ঞানবান হও, তাহলে আমি আনন্দিত হব।
16
তোমার মুখ থেকে জ্ঞানগর্ভ কথা নির্গত হলে উল্লসিত হবে আমার অন্তর।
17
পাপাচারী লোকদের সমৃদ্ধিদেখে ঈর্ষান্বিত হয়ো না, তুমি সারাজীবন প্রভুকে সম্ভ্রম করে চল।
18
তোমার জন্য রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ, তোমার প্রত্যাশা হবে না ব্যর্থ।
19
বৎস, শোন বুদ্ধিপূর্বক চল সুনির্দিষ্ট করো তোমার জীবনের লক্ষ্য।
20
মদ্যপ ও পেটুকদের সংসর্গে থেক না।
21
কারণ মদ্যপ ও পেটুকদের দারিদ্র্য অনিবার্য, নেশাগ্রস্ত ব্যক্তির জীর্ণ বস্ত্রই হবে পরিধেয়।
22
তোমার জন্মদাতা পিতাকে মান্য করবে, তোমার জননী বৃদ্ধা হলে অবজ্ঞা করবে না তাকে।
23
সত্য, প্রজ্ঞা, জ্ঞান ও সুবুদ্ধি এগুলি অর্জনের জন্য অর্থব্যয় করবে, কিন্তু কোন কারণেই এগুলি বিকিয়ে দেবে না।
24
ধার্মিক ব্যক্তির পিতা পরম আনন্দ লাভ করবে, জ্ঞানবান পুত্রের পিতা হবে গর্বিত।
25
তোমার পিতামাতা যেন তোমার জন্য গর্ব করতে পারেন, তোমার গর্ভধারিণী যেন হন উল্লসিত।
26
বৎস, মনোযোগ দিয়ে শোন, আমার জীবনই হোক তোমার আদর্শ।
27
গণিকা ও অসতী নারী উভয়ই মারাত্মক ফাঁদ স্বরূপ,
28
এরা দস্যুর মত ওৎ পেতে থাকে, অনেক লোককে এরা ফাঁদে ফেলে অবিশ্বস্ত করে তোলে।
29
কে দুঃখী? কে দুর্দশাগ্রস্ত? কে বিবাদ করে? কেই বা বিক্ষুব্ধ? কে অকারণে আঘাত পায়? কার চক্ষু রক্তবর্ণ?
30
সুরাতে যে ডুবে থাকে মিশ্রিত সুরা বৈচিত্রে যে মত্ত হয়-সে-ই।
31
তুমি সুরার হাতছানিতে ভুলো না, যদিও রঙে তার রক্তিম বাহার, পানপাত্রের বুকে জ্বল জ্বল করে তা এবং অবলীলায় জঠরে গড়িয়ে যায়।
32
কিন্তু পরে তোমার মনে হবে এ যেন এক বিষধর সাপের ছোবল।
33
তোমার চোখের সামনে ভেসে উঠবে অদ্ভুত সব দৃশ্য, তোমার চিন্তা ও কথা হবে অসংলগ্ন।
34
তোমার মনে হবে যেন তুমি সমুদ্রে ভেসে চলেছ, দুলন্ত ঝড়ে দোলায়মান জাহাজের মাস্তুলের উপরে আছ।
35
তুমি বলবে,আমি আহত হয়েছি, নিশ্চয়ই আমাকে মারা হয়েছে। কিন্তু আমি যে কিছুই অনুভব করতে পারছি না, কেন আমি জেগে উঠতে পারছি না? আমার আরও সুরা চাই।
← Chapter 22
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 24 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31