bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Proverbs 6
Proverbs 6
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 7 →
1
বৎস,তুমি যদি তোমার বন্ধুর জামিন হয়ে থাক, কিম্বা অপরিচিত কোন ব্যক্তির জন্য দায়বদ্ধ হয়ে থাক,
2
যদি নিজের কথার ফাঁদে ধরা পড়ে, যদি কোন প্রতিশ্রুতি দিয়ে বিপদে পড়
3
তাহলে বৎস, এক কাজ কর, নিজেকে উদ্ধার করতে পারবে। শোন,তুমি তোমার বন্ধুর করায়ত্ত হয়ে পড়েছ, তাই দেরী না করে তার কাছে যাও তাকে সমানে অনুরোধ করতে থাক,
4
এ সময় যেন তোমার চোখে ঘুম না থাকে। চোখের পাতায় যেন তন্দ্রা না নামে।
5
ব্যাধের হাত থেকে হরিণের মত, শিকারীর ফাঁদ থেকে পাখির মত তার ফাঁদ থেকে নিজেকে উদ্ধার কর।
6
হে অলস, তুমি পিপীলিকাকে লক্ষ্য কর, তার কার্যকলাপ দেখে জ্ঞান অর্জন কর।
7
তার কোন নেতা নেই কোন প্রশাসক বা কর্মকর্তাও নেই।
8
তবু সে গ্রীষ্মকালে খাদ্য সঞ্চয় করে ফসলকাটার মরশুমে রসদ সংগ্রহ করে।
9
হে অলস, আর কতকাল শুয়ে থাকবে? কখন তোমার ঘুম ভাঙ্গবে?
10
আর একটুখানি ঘুম, আর একটু তন্দ্রা আরও কিছুক্ষণ শুয়ে থাকা
11
তাই যদি কর তবে দারিদ্র্য দস্যুর মত তোমার উপর ঝাঁপিয়ে পড়বে, দুর্দশা ডাকাতের মত চড়াও হবে।
12
দুষ্ট ও অপদার্থ লোকের কথাবার্তা ও চালচলন কুটিল।
13
সে চোখে ইসারা করে, পা দিয়ে ইঙ্গিত করে আর আঙ্গুল নেড়ে সঙ্কেত করে।
14
তার কুটিল মন চক্রান্ত করে, সর্বদা ঝগড়া-বিবাদ বাধায়।
15
এই জন্য অকস্মাৎ তার বিপদ ঘনাবে, হঠাৎ নেমে আসবে চরম আঘাত, সে আঘাত নিরাময় হবে না কখনও।
16
ছয়টি বিষয় প্রভু ঘৃণা করেন, সাতটি বস্তু প্রভু পরমেশ্বরের চরম ঘৃণাস্পদ এবং দুঃসহ।
17
উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী রসনা, নির্দোষের রক্তপাত করেছে যে হস্ত,
18
কুচক্রান্তকারী হৃদয়, দুষ্কর্মে তৎপর চরণ,
19
মিথ্যাসাক্ষ্য দেয় যে সাক্ষী, ভাইয়ে ভাইয়ে বিবাদ বাধায় যে ব্যক্তি।
20
বৎস, তুমি তোমার পিতার আদেশ পালন কর, মাতার শিক্ষা পরিত্যাগ করো না,
21
সর্বদা গেঁথে রেখ তোমার অন্তরে, পরে থেক কন্ঠে তোমার।
22
চলার পথে সেই প্রজ্ঞার বাণী দেখাবে তোমায় পথ, শয়নকালে পাহারা দেবে তোমায় জাগরণে আলাপ করবে তোমার সাথে।
23
কারণ সেই আদেশ প্রদীপ ও সেই শিক্ষা আলোক স্বরূপ, শিক্ষামূলক অনুযোগ জীবনের পথ নির্দেশ করে।
24
সেই শিক্ষা তোমাকে দুষ্টা রমণীর হাত থেকে, স্বৈরিণীর মিষ্ট কথার ফাঁদ থেকে রক্ষা করবে।
25
তুমি মনে মনে তার রূপের লালসা করো না, তার কটাক্ষের ফাঁদে ধরা দিও না।
26
কারণ একটি রুটির দামে গণিকার মন জয় করা যায়, কিন্তু পরস্ত্রী সঙ্গের মূল্যস্বরূপ দিতে হয় জীবন।
27
কেউ যদি বুকে আগুন জড়িয়ে ধরে তার জামা কি পুড়বে না?
28
কেউ যদি জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে হাঁটে, আর পাদুকাটি কি পুড়বে না?
29
পরস্ত্রীর কাছে যে যায় তার অবস্থাও তেমনি, সেই নারীকে যে স্পর্শ করবে, দণ্ড থেকে সে রেহাই পাবে না।
30
ক্ষুর্ধাত চোর যদি প্রাণের দায়ে চুরি করে তাহলেও লোকে ছেড়ে দেবে না,
31
ধরা পড়লে তাকে সাতগুণ ক্ষতিপূরণ দিতে হবে, তার ঘরে যা আছে তাও তাকে দিতে হবে।
32
পরদারগামী ব্যক্তি নির্বোধ, সে নিজেই নিজের জীবন ধ্বংস করে।
33
প্রহার ও অপমানই হবে তার প্রাপ্য, তার কলঙ্ক কখনও ঘুচাবে না।
34
কারণ ঈর্ষান্বিত স্বামীর ক্রোধ প্রচণ্ড, প্রতিশোধ গ্রহণের সময় সে তাকে ক্ষমা করবে না।
35
ক্ষতিপূরণ সে তুষ্ট হবে না, প্রচুর উপহার দিয়েও তাকে শান্ত করা যাবে না।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31