bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Proverbs 8
Proverbs 8
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 9 →
1
শোন, প্রজ্ঞার আহ্বান, শোন সুবুদ্ধির সোচ্চার ঘোষণা।
2
পথের ধারে উঁচু টিলায়, মোড়ের মাথায়,
3
নগর তোরণে দাঁড়িয়ে সে চীৎকার করে সবাইকে ডাকে,
4
বলে: হে মানব, আমি তোমাদেরই ডাকছি, তোমাদেরই উদ্দেশে আমার এই আবেদন।
5
হে অবোধ, বিচক্ষণতা অর্জনকর, বুদ্ধিহীন লাভ কর সুবুদ্ধি।
6
শোন, আমি স্পষ্ট কথা বলছি, আমার ওষ্ঠাধর ন্যায্যা কথা উচ্চারণ করবে।
7
আমি সত্য কথাই বলি, ঘৃণা করি কুকথা।
8
আমি যা বলি সবই ন্যায়সঙ্গত, এ তোমায় কুপথে নিয়ে যাবে না।
9
এসব কথা বিচক্ষণের কাছে খুবই স্পষ্ট জ্ঞানবানের কাছে সহজ সরল।
10
রূপোর বদলে গ্রহণ কর আমার উপদেশ, বিশুদ্ধ সোনা নয়, বেছে নাও জ্ঞান।
11
জেন, মণিমুক্তার চেয়ে প্রজ্ঞা শ্রেয়, কোন কাম্য বস্তুই তার তুল্য নয়।
12
এই প্রজ্ঞা, বিচক্ষণতা আমারই দান, আমি দেখাই জ্ঞান ও সুবিবেচনা।
13
ঈশ্বরভক্তির অর্থ মন্দকে ঘৃণা করা, আমি ঘৃণা করি মিথ্যাচার আর কপটভাষণ।
14
সুমন্ত্রণা ও দক্ষতা আমারই, সুবিবেচনা ও ক্ষমতা আমারই হাতে।
15
আমারই সাহয্যে রাজা রাজত্ব করে, প্রশাসক প্রর্বতন করে ন্যায়ের বিধান।
16
আমার সাহায্যেই শাসকেরা শাসন করে ধরণীর বিচাকপতিরা করে বিচার।
17
আমায় যারা ভালবাসে আমিও ভালবাসি তাদের যারা একাগ্র নিষ্ঠায় আমার অন্বেষণ করে তারাই আমাকে পায়।
18
ধন ও সম্মান রয়েছে আমার হাতে রয়েছে বিপুল শ্রী ও সম্পদ।
19
আমার অবদান নিখাদ সোনার চেয়ে শুদ্ধ খাঁটি রূপোর চেয়েও আমার উপহার শ্রেয়।
20
আমি ধর্মপথে চলি, ন্যায়ের পথই আমার পথ।
21
যারা আমাকে ভালবাসে তাদের আমি উপহার দিই ধনসম্পদ, ঐশ্বর্যে ভরিয়ে তুলি তাদের ভাণ্ডার।
22
ঈশ্বর তাঁর সৃষ্টির সূচনার বহুপূর্বে আমাকে লাভ করেছেন, লাভ করেছেন তাঁর সকল কীর্তির আগে।
23
আমি নিযুক্ত হয়েছি বহুযুগ আগে, জগত পত্তনেরও আগে।
24
যখন ছিল না জলধির অস্তিত্ব, জলের উৎসসমূহের যখন হয়নি উৎপত্তি, তখনও ছিলাম আমি।
25
পর্বতমালার ভিত্তি স্থাপনের আগে, গিরিশ্রেণী প্রতিষ্ঠিত হওয়ার পূর্বেও আমি ছিলাম।
26
ঈশ্বর তখনও পৃথিবীও প্রান্তর রচনা করেন নি, সৃষ্টি করেন নি জগতের ধূলিরাশির প্রথম কণাটিও।
27
তিনি যখন নির্মাণ করলেন আকাশ, আমি ছিলাম সেখানে। যখন জলধিবক্ষে তিনি স্থাপন করলেন, দিকচক্রবাল,
28
বিন্যস্ত করলেন ঊর্ধ্ব গগনে মেঘের চন্দ্রাতপ, যখন উন্মুক্ত করলেন জলধিগর্ভের উৎসগুলি,
29
নির্ধারণ করলেন সমুদ্রের সীমা, যেন তার জলরাশি অমান্য না করে তাঁর নির্দেশ, যখন তিনি স্থাপন করলেন পৃথিবীর ভিত্তিমূল,
30
তখন আমি ছিলাম তাঁর সহকারী কারিগর, আমিই ছিলাম তাঁর প্রতিদিনের আনন্দস্বরূপ তাঁর সম্মুখে আমি সদাই ছিলাম উল্লসিত।
31
তাঁর সৃষ্ট ভুবনে আমি ছিলাম সদানন্দময়, মানব সন্তানেরা ছিল আমার প্রীতিভাজন।
32
সুতরাং বৎসগণ, আমার কথা শোন, ধন্য তারা, যারা আমার নির্দেশিত পথে চলে।
33
উপদেশ মেনে চল, অগ্রাহ্য করো না, জ্ঞানবান হও।
34
ধন্য সেই জন, যে আমার কথা শুনে চলে, যে আমার দুয়ারে জেগে থাকে, প্রতীক্ষা করে আমার দ্বারদেশে।
35
যে আমাকে পায় সে জীবন লাভ করে পায় প্রভু পরমেশ্বরের অনুগ্রহ।
36
যে আমার অন্বেষণ করে না, সে নিজেরই অনিষ্ট করে, যারা আমাকে উপেক্ষা করে, মৃত্যুর সাথেই তাদের মিতালি।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31