bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Proverbs 4
Proverbs 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 5 →
1
বৎসেরা, পিতার উপদেশ শোন, সুবুদ্ধি লাভের জন্য মনোনিবেশ কর।
2
আমি তোমাদের সদুপদেশ দেব, আমার শিক্ষা অবহেলা করোনা।
3
আমি ছিলাম পিতামাতার একমাত্র পুত্র, জননীর কনিষ্ঠ সন্তান। সেই শিশু বয়সে
4
পিতা আমাকে শিক্ষা দিতেন,বলতেনঃ আমার কথাগুলি অন্তরে গেঁথে রেখ, আমার নির্দেশ পালন করো, তাহলে বাঁচবে।
5
প্রজ্ঞা ও বিচক্ষণতা অর্জন কর, আমার উপদেশ ভুলে যেও না, করো না অবহেলা।
6
প্রজ্ঞাকে পরিত্যাগ করো না, তোমাকে পালন করবে সে, ভালবেস তাকে, সে তোমার রক্ষণাবেক্ষণ করবে।
7
প্রজ্ঞাই শ্রেষ্ঠ বিষয়, তুমি প্রজ্ঞা অর্জন কর তোমার সর্বস্ব দিয়ে উর্পাজন কর বিচক্ষণতা।
8
তাকে মর্যাদা দাও, সে উন্নত করবে তোমাকে, তার অনুরক্ত হও, সে তোমাকে দেবে সম্মান।
9
সে হবে তোমার গৌরবময় শিরোভূষণ।
10
বৎস, আমার উপদেশ গ্রহণকর, তুমি লাভ করবে দীর্ঘজীবন।
11
আমি তোমাকে প্রজ্ঞার পথ দেখাই, পরিচালনা করি ন্যায়ের পথে।
12
সে পথে কোন বাধা তোমার গতিরোধ করতে পারবে না। দৌড়ালেও তুমি পড়ে যাবে না।
13
যা কিছু শিখেছ সর্বদা স্মরণে রেখ, রক্ষা করো সযত্নে, জেন, এই শিক্ষাই প্রকৃত শিক্ষা।
14
দুর্জনের পথে যেও না অসৎ লোকের পন্থা অনুসরণ করো না।
15
সে পথ বর্জন কর, তার ত্রিসীমানায় যেও না, ফিরেও চেয়ো না সেদিকে, আপন পথে এগিয়ে চল।
16
কারণ দুষ্কর্ম না করলে দুর্জনের ঘুম হয় না কারও অনিষ্ট না করা পর্যন্ত শান্তি হয় না তাদের।
17
দুষ্কর্মেই ওদের শান্তি, লুন্ঠনেই ওদের তৃপ্তি।
18
ঊষালোকের মত উজ্জ্বল ন্যায়নিষ্ঠের পথ, পূর্ণ দিবালোকে সে পথ হয় উজ্জ্বলতর।
19
দুর্জনের পথ নিবিড় অন্ধকারে ঢাকা, তারা জানে না কিসে তাদের পদস্খলন ঘটবে।
20
বৎস, আমার কথায় মনোযোগ দাও, কান পেতে শোন আমার প্রবচনমালা।
21
সেগুলি যেন তোমার চোখের আড়াল না হয়, সঞ্চয় করে রাখ সেই প্রবচন মনের মণিকোঠায়।
22
জ্ঞানময় এই প্রবচনমালা উপলব্ধি এনে দেয়, মানুষের জীবনে মঙ্গল আনে, দেহমনে আনে সজীবতা।
23
তোমার মনকে বশে রেখ, মন থেকে উৎসারিত চিন্তাধারাই জীবনকে গড়ে তোলে।
24
তোমার কথায় কুটিলতা না থাকুক ছলনার আশ্রয় নিও না কখনও।
25
তোমার দৃষ্টি হোক সহজ ও সরল, ধ্রুব লক্ষ্যে দৃষ্টি রেখে এগিয়ে চল।
26
স্থির কর, লক্ষ্য পথে এগিয়ে যাবে কিভাবে, তাহলে তোমার জীবনের গতি হবে সুনিশ্চিত।
27
তোমার চরণ পথভ্রষ্ট না হোক, পরিহার কর মন্দ পথ।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31