bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Proverbs 25
Proverbs 25
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 24
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 26 →
1
যিহুদারাজ হিষ্কিয়ের সভাসদেরা শলোমনের এই প্রবাদবচনগুলিও লিপিবদ্ধ করেছিলেন।
2
নিগূঢ় রহস্যই ঈশ্বরের মহিমা প্রকাশ করে, রহস্য উদ্ঘাটনে রাজার গৌরববৃদ্ধি হয়।
3
আকাশের উচ্চতা ওপাতালের গভীরতা যেমন পরিমাপ করা যায় না রাজার অভিপ্রায়ও তেমনি অনুমান করা অসাধ্য।
4
রূপো থেকে খাদ বার করা হলে শিল্পী সেই রূপো দিয়ে সুন্দর শিল্প সৃষ্টিকরতে পারে।
5
তেমনি রাজার সম্মুখ থেকে দুর্জনদের বিতাড়িত করা হলে তাঁর সিংহাসনে হবে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত।
6
রাজার সম্মুখে নিজেকে জাহির করো না, আসন গ্রহণ করো না সম্ভ্রান্তদের জন্য সংরক্ষিত স্থানে।
7
পাছে তোমাকে সবার সামনে নীচের আসনে বসান হয় এবং তুমি অপমানিত হও। তার চেয়ে বরং নীচের আসন থেকে উচ্চাসনে বসার আহ্বান পাওয়া ভাল।
8
কোন ঘটনা দেখা মাত্রই তাড়াতাড়ি আদালতে ছুটে যেও না, কারণ তোমার প্রতিবেশীর সাক্ষ্যে যদি তোমার কথা মিথ্যা প্রমাণিত হয় তখন তুমি কি করবে?
9
তোমার প্রতিবেশীর সঙ্গে বিরোধ হলে আপোষে বিরোধ মিটিয়ে নেবে। এ কথা কারও কাছে প্রকাশ করবে না।
10
কেউ যদি এ কথা শোনে সে তোমার নিন্দা করবে, তোমার অপযশ কোনদিন দূর হবে না।
11
সময়োপযোগী কথা রূপোর পাত্রে রাখা সোনার আপেলের মতই মনোহর।
12
উপদেশ যে শোনে তার কাছে অভিজ্ঞ ব্যক্তির সাবধানবাণী সোনার অলঙ্কারের চেয়েও মূল্যবান।
13
ফসল কাটার সময় শ্রমক্লান্ত তৃষ্ণার্ত মানুষকে শীতল জল যেমন তৃপ্তি দেয়, তেমনই বিশ্বস্ত সংবাদবাহক প্রেরণকর্তাকে তুষ্ট করে।
14
যারা উপহার দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা বর্ষণহীন মেঘ ও বাতাসের মত।
15
ধৈর্য ও সহিষ্ণুতা দিয়ে প্রবল বাধা অপসারণ করাযায় বিনীত বচনে জয় করা যায় কঠোর শাসকেরও মন।
16
প্রয়োজনের অতিরিক্ত মধু পান করো না, অত্যধিক পান করলে বমি হবে।
17
প্রতিবেশীর গৃহে বেশী যাতায়াত না করাই ভাল, অন্যথায় তোমার প্রতিবেশী বিরক্ত হবে, নষ্ট হবে তোমার সঙ্গে তার প্রীতির সম্পর্ক।
18
মিথ্যা অভিযোগ গদা, তরবারি ও তীক্ষ্ণ শরের মতই মারাত্মক।
19
বিপদের সময় অবিশ্বস্ত লোকের উপর নির্ভর করা যেন নড়া দাঁতে চিবানো কিম্বা খোঁড়া পায়ে হাঁটার চেষ্টা।
20
বিষণ্ণচিত্ত ব্যক্তির কাছে গান গাওয়া শীতের দিনে গায়ের কাপড় কেড়ে নেওয়া কিম্বা কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মত যন্ত্রণাদায়ক।
21
তোমার শত্রু ক্ষুর্ধাত হলে তাকে অন্ন দাও, তৃষ্ণার্ত হলে তাকে জল দাও,
22
তাহলে সে লজ্জা ও অনুতাপের আগুনে জ্বলবে এবং প্রভু তোমাকে দেবেন পুরস্কার।
23
মৌসুমী বাতাস যেমন বৃষ্টি আনে, কুৎসা রটনা তেমনি ক্রোধের সঞ্চার করে।
24
মুখরা স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকার চেয়ে ছাদের এক কোণে বাস করা ভাল।
25
দূরদেশ থেকে আসা সুসংবাদ তৃষিতের কাছে শীতল জলের মত।
26
সৎ লোক যখন দুর্জনের কথামত চলে, তখন সে হয় পাঁকে ভরা কূপ ও দূষিত জলধারার মত।
27
অত্যধিক প্রশংসা অর্জনের চেষ্টাও ক্ষতিকর যেমন অনিষ্টকর অত্যধিক মধুপান।
28
যে ব্যক্তি আত্মসংমে অক্ষম, সে এমন এক নগরের তুল্য যার প্রাচীর হয়েছে বিধ্বস্ত।
← Chapter 24
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 26 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31