bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Proverbs 28
Proverbs 28
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 27
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 29 →
1
কেউ তাড়া না করলেও দুর্জনেরা পালায় কিন্তু সৎলোক সিংহের মত সাহসী।
2
কোন জাতি দুর্নীতিপরায়ণ হলে বার বার তার শাসক বদলায়। জ্ঞানী ও বিচক্ষণ নেতৃবর্গের অধীনে জাতি শক্তিমান ও সুপ্রতিষ্ঠিত হয়।
3
কর্তৃত্বের অধিকারী যে ব্যক্তি দরিদ্রের উপর নিপীড়ন করে সে শস্যধ্বংসকারীপ্রবল বৃষ্টির মত।
4
যে বিধিবিধান অমান্য করে সে দুর্জনের পক্ষে। যে বিধান মেনে চলে সে দুর্জনের বিপক্ষে।
5
দুষ্টেরা ন্যায়অন্যায় বোঝে না, কিন্তু ঈশ্বরের একনিষ্ঠ ভক্তেরাই এ বিষয়ে ভালভাবে বোঝে।
6
অসাধু উপায়ে ধনী হওয়ার চেয়ে সৎপথে থেকে দারিদ্র্যও ভাল।
7
নীতি মেনে চলে যে তরুণ সে বুদ্ধিমান, কিন্তু যে অসতের সঙ্গে মেশে সে তার পিতার মাথা হেঁট করে দেয়।
8
লোকেরা দুরবস্থার সুযোগ নিয়ে অথবা অন্যায়ভাবে সুদে টাকা খাটিয়ে যে ধনী হয়, তার ধনসম্পদ শেষ পর্যন্ত দরিদ্রের প্রতি দয়াপরবশ ব্যক্তির হাতে যায়।
9
যে ঐশ্বরিক বিধান মেনে চলে না তার প্রার্থনা ঈশ্বরের কাছে ঘৃণ্য।
10
যে সৎ লোককে ভুলিয়ে বিপথে নিয়ে যায়, সে নিজেই নিজের ফাঁদে পড়বে। নিষ্পাপ ব্যক্তি পুরস্কৃত হয় কিন্তু দুরাত্মা সব হারায়। ধনীরা মনে করে তারা খুব জ্ঞানবান কিন্তু গরীব হলেও মানুষ চেনার ক্ষমতা যার আছে ধনীদের চাতুরী সে ধরে ফেলে।
12
সজ্জনেরা কর্তৃত্ব লাভ করলে মানুষের মনে আশা ও আনন্দের সঞ্চার হয়, কিন্তু দুষ্টেরা ক্ষমতা লাভ করলে লোকে ভীতসন্ত্রস্ত হয়।
13
যে নিজের পাপ গোপন করে সে কখনও প্রতিষ্ঠা লাভ করতে পারে না, কিন্তু যে পাপ স্বীকার করে পরমেশ্বর তারপ্রতি কৃপা করেন।
14
যে নিজের আচরণ সম্বন্ধে সচেতন থাকে সে সুখী হয়, অন্যথায় সে ধ্বংস হয়।
15
অত্যাচারী শাসক গর্জনকারী সিংহ ও আক্রমণোদ্যত ভালুকের মতই হিংস্র। এদের কাছে গরীব লোকেরা অসহায়।
16
নির্বোধ শাসক নিষ্ঠুর ও অত্যাচারী হয়, কিন্তু যে শাসক দুর্নীতি ঘৃণাকরে তার শাসন দীর্ঘস্থায়ী হয়।
17
যে ব্যক্তি নরহত্যার অপরাধে অপরাধী সে মরিয়া হয়ে পালিয়ে বেড়ায়, কেউ তাকে দয়া না করুক।
18
সে ন্যায পথে চলে সে উদ্ধার পাবে কিন্তু যে অসৎ পথ অবলম্বন করে সে গভীর সঙ্কটে পড়বে।
19
নিজের জমিতে যে পরিশ্রম করে প্রচুর খাদ্য থাকবে তার ভাণ্ডারে। কিন্তু যে অসার পরিকল্পনায় ব্যস্ত থাকে তার ঘরে থাকবে নিত্য অভাব।
20
সৎ লোক প্রচুর আশীর্বাদ লাভ করবে, কিন্তু যে রাতারাতি ধনী হতে চায় সে ভোগ করবে শাস্তি।
21
পক্ষপাতিত্ব করা অন্যায় কিন্তু কেউ কেউ সামান্য এক খণ্ড রুটির জন্যও বিচারে পক্ষপাতিত্ব করে।
22
কৃপণ ধনসঞ্চয়ের জন্য সর্বদা ব্যস্ত থাকে, সে ভাবতেও পারে না যে কখনও তার দৈন্যদশা উপস্থিত হবে।
23
তোষামোদকারীর চেয়ে সংশোধনের জন্য অনুযোগকারীই পরিশেষে বেশী মর্যদা লাভ করে।
24
পিতামাতার সম্পদ অপহরণ করা যে অন্যায় বলে মনে করে না সে চোরের চেয়ে কম নয়।
25
লোভী বিবাদ সৃষ্টি করে কিন্তু পরমেশ্বরের উপর যে নির্ভর করে তার শ্রীবৃদ্ধি হয়।
26
নিজের বুদ্ধিতে যে নির্ভর করে সে নির্বোধ। যে জ্ঞানীদের পথ অনুসরণ করে সে উদ্ধার পাবে।
27
দরিদ্রকে যে দান করে তার অভাব হয় না, কিন্তু দরিদ্রের দিক থেকে যে মুখ ফিরিয়ে নেয় সে অভিশাপ কুড়ায়।
28
দুষ্ট লোকেরা ক্ষমতায় প্রতিষ্ঠিত হলে লোকে ভীতসন্ত্রন্ত হয়, কিন্তু তারা ক্ষমতাচ্যুত হলে সজ্জনের প্রভাব প্রতিপত্তি বাড়ে।
← Chapter 27
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 29 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31