bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Proverbs 30
Proverbs 30
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 29
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 31 →
1
যাকির পুত্র আগুরের প্রবচনমালা: হে ঈশ্বর তুমি কোথায়, কোথায় তুমি।! আমি বড় অসহায়!
2
মূর্খ আমি, মানুষ বলে অভিহিত হওয়ার যোগ্য নই, মানুষের যে বোধ থাকা উচিত আমার তাও নেই।
3
আমি কোন জ্ঞানলাভ করি নি পাই নি আমি ঈশ্বরের কোন পরিচয়।
4
এমন কি কেউ আছে, যে স্বর্গে গিয়ে আবার ফিরে এসেছে? সে কি বাতাসকে হাতের মুঠোয় ধরে রাখতে পারে? পারে কি সে কাপড়ে মুড়ে জল রাখতে? সে কি পৃথিবীর সীমা নির্ধারণ করতে পারে? কে সে? কেউ কি চেনে তাকে? চেনে কি তার বংশধরদের?
5
ঈশ্বর তাঁর সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করেন। যারা তাঁর শরণ নেয় তিনি তাদের ঢালের মত ঘিরে রেখে রক্ষা করেন।
6
যে কথা তিনি কখনও বলেন নি সেই কথা যদি তাঁর নাম করে বল, তাহলে তিনি তোমাকে ভর্ৎসনা করবেন, তুমি মিথ্যাবাদী বলে প্রমাণিত হবে।
7
হে ঈশ্বর, এই জীবনে আমি দুটি জিনিস তোমার কাছে ভিক্ষা চাই। এ দুটি আমায় তুমি দিও।
8
অলীকতা ও মিথ্যাভাষণ থেকে আমাকে দূরে রাখ এবং দারিদ্র্য ও ধনবাহুল্য কোনটাই আমাকে দিও না। আমার যতটুকু খাদ্য প্রয়োজন ততটুকুই দিও।
9
কারণ তার চেয়ে বেশী পেলে আমি হয়তো বলব, পরমেশ্বর আবার কে? আর আমার যদি অভাব থাকে তাহলে হয়তো আমি চুরি করব, আমার আরাধ্য ঈশ্বরের নাম করব কলঙ্কিত।
10
কোন মনিবের কাছে তার ভৃত্যের নিন্দা করো না, না হলে সেই ভৃত্যও তোমার নিন্দা করবে, তাতে তুমি অপদস্থ হবে।
11
এক শ্রেণীর লোক আছে যারা, পিতামাতার নিন্দা করে, তাদের সমাদর করে না।
12
এক শ্রেণীর লোক আছে যাদের জীবন কদর্য, অথচ তারা নিজেদের শুচিশুদ্ধ মনে করে।
13
এক শ্রেণীর লোক আছে যারা নিজেদের সম্পর্কে খুব উচ্চধারণা পোষণকরে, অপরকে হেয়জ্ঞান করে।
14
এক শ্রেণীর লোক আছে যারা বড় নিষ্ঠু। তারা নিমর্মভাবে দীনদুঃখীদের শোষণ করে, এ-ই তাদের জীবিকা।
15
জোঁকের দুটি সন্তান আছে, তারা শুধু বলে,'দাও, আরও দাও।’
16
পাতালপুরী,বন্ধ্যা জঠর, খরাক্লিষ্ট শুষ্কভূমি, সর্বগ্রাসী অগ্নি- এই চারটি বিষয়কে তৃপ্ত করা যায় না।
17
যে তার বৃদ্ধ পিতামাতাকে উপহাস ও অবজ্ঞা করে, চিল তার চোখ উপড়ে নিক, শকুন ছিঁড়ে খাক তাকে।
18
চারটি বিষয় আমার কাছে দুর্বোধ্য, তাদের রহস্য আমি বুঝি না:
19
চিলের আকাশে ওড়া, পাহাড় বেয়ে সাপের ওঠা, বিশাল সমুদ্রে জাহাজের ভেসে থাকা ও নরনারীর প্রেমপ্রীতি–—এই চারটি বিষয় আমার কাছে দুর্বোধ্য, দুর্জেয় এগুলির রহস্য।
20
ব্যভিচার যে করে সে কামনা চরিতার্থ করে বলে ‘আমি কোন অন্যায় করিনি।’-
21
চারটি বিষয় পৃথিবীর মানুষ সহ্যকরতে পারে না: ক্রীতদাস রাজা হলে, মূর্খ ইচ্ছামত খাদ্যবস্তু পেলে, কুরূপা নারী স্বামীলাভ করলে, এবং দাসী গৃহিণীর পদে অধিষ্ঠিত হলে- ধরণীর কাছেও এই চারটি বিষয় অসহ্য হয়ে ওঠে।
24
পৃথিবীতে চার প্রকার প্রাণী আছে, যারা আকারে অতি ক্ষুদ্র হলেও বুদ্ধি তাদের প্রখর।
25
যেমন পিঁপড়ে, তারা ক্ষুদ্র ও দুর্বল হলেও গ্রীষ্মকালে খাদ্য সঞ্চয় করে রাখে।
26
শিয়াল সবল নয়, কিন্তু তারা গর্ত খুঁড়ে বাসা তৈরী করে।
27
পঙ্গপালের কোন রাজা নেই তবুও তারা শৃঙ্খলাবদ্ধ হয়ে চলে।
28
টিকটিকি ক্ষুদ্র হলেও রাজপ্রাসাদে থাকে।
29
চার ধরণের প্রাণী আছে- যাদের চালচলন দেখার মত।
30
সিংহ সবচেয়ে বলবান নির্ভীক পশু।
31
গর্বিত মোরগ ও রামছাগল এবং শোভাযাত্রার পুরোভাগে রাজা।
32
তুমি যদি মূর্খের মত নিজেকে বড় বলে ভাবো, কিম্বা মনে মনে অনিষ্টের পরিকল্পনা কর তাহলে ক্ষান্ত হও, আবার বিবেচনা কর।
33
দই ঘাঁটলে ঘোল হয়, নাক খুঁটলে রক্তপাত হয়, আর রাগ খুঁচিয়ে তুললে ঝগড়া বাধে।
← Chapter 29
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 31 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31