bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Proverbs 22
Proverbs 22
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 21
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 23 →
1
বিপুল ধনদৌলত ও সুনামের মধ্যে সুনাম বেছে নেওয়াই ভাল, কারণ সোনারূপোর চেয়ে সুনাম আরও মূল্যবান।
2
ধনী ও দরিদ্রের মধ্যে মিল এখানেই যে পরমেশ্বর তাদের উভয়েরই স্রষ্টা।
3
বুদ্ধিমান ব্যক্তি বিপদের সম্ভাবনা দেখলে দূরে সরে যায়, কিন্তু নির্বোধ তার মধ্যে সোজা এগিয়ে যায় এবং দুর্ভোগে পড়ে।
4
প্রভু পরমেশ্বরের প্রতি সম্ভ্রমবোধ ও নম্রতার পুরস্কার- ধন, সম্মান ও দীর্ঘজীবন।
5
বিপথগামীদের পথে ছড়ানো রয়েছে কাঁটা, আছে গোপন ফাঁদ, যে নিজেকে বাঁচাতে চায় সে সেই পথ থেকে দূরে থাকবে।
6
শিশুকে সঠিক পথে চলতে শিখাও, বৃদ্ধ বয়সেও সে সেই পথ ছাড়বে না।
7
ধনীরা দরিদ্রের উপর কর্তৃত্ব করে, যে ঋণ নেয় তাকে মহাজনের দাস হতে হয়।
8
অন্যায়ের বীজ বপন করলে ধ্বংসের ফসলই তুলতে হবে, তার প্রতাপ হবে লুপ্ত।
9
উদার হৃদয় যার সে আশীর্বাদ লাভ করবে, কারণ দরিদ্রকে সে তার খাদ্যের ভাগ দেয়।
10
দাম্ভিক লোককে দূর কর তাহলে ঝগড়াঝাঁটি, তর্কবিতর্ক থেমে যাবে, বিবাদের অবসান হবে।
11
যে অন্তরের শুচিতা ভালবাসে, যার কথাবার্তা মধুর, রাজা হবেন তার বন্ধু।
12
সত্যের মর্যাদা রক্ষার দিকে পরমেশ্বর সতর্ক দৃষ্টি রাখেন মিথ্যাবাদীদের কথা তিনি নস্যাৎ করেন।
13
অলস অজুহাত দিয়ে বলে,'বাইরের সিংহ ওৎ পেতে রয়েছে, পথে বার হলেই আমি মারা পড়ব।’
14
ব্যভিচারিণী নারীর মুখ যেন গভীর খাদ, প্রভু যার প্রতি রুষ্ট সে সেই খাদে পড়বে।
15
শিশুরা স্বভাবতঃই নির্বুদ্ধিতার কাজ করে, উপযুক্ত শাসন তাকে সদাচরণ শিক্ষা দেয়।
16
ধনী হওয়ার জন্য গরীবদের উপর অত্যাচার করা কিম্বা ধনবানদের উপঢৌকন দেওয়া দুই-ই দারিদ্র্য ডেকে আনে।
17
শোন, প্রাজ্ঞ ব্যক্তিরা যে সব কথা বলে গেছেন, আমি তা তোমাকে শেখাব। তাঁদের উপদেশ মনোযোগ দিয়ে শোন।
18
তুমি যদি তা মনে রাখ এবং বলতে পার তাহলে আনন্দ পাবে।
19
তুমি যাতে প্রভুর উপর নির্ভর করতে পার সেই জন্যই আমি এগুলি তোমাকে বলছি।
20
আমি তোমার জন্য ত্রিশটি প্রবচন লিখে রেখেছি, এর মধ্যে রয়েছে জ্ঞান ও সদুপদেশ।
21
এর মধ্যে দিয়েই তুমি জানতে পারবে প্রকৃত সত্য, যারা তোমার কাছে জানতে চাইবে তাদের দিতে পারবে সঠিক উত্তর।
22
দরিদ্রের অক্ষমতার সুযোগ নিয়ে তাকে শোষণ করো না। বিচারে নিঃসম্বল মানুষের অসহায়তার সুযোগ নিয়ে অবিচার করো না।
23
কারণ প্রভু তাদের পক্ষ সমর্থন করবেন এবং যারা তাদের বঞ্চিত করবে তাদেরও বঞ্চিত করবেন তিনি।
24
বদরাগী লোকের সঙ্গে বন্ধুত্ব করো না, মেলামেশাও করো না তাদের সঙ্গে।
25
পাছে তুমি তাদের অনুকরণ করে নিজেই বিপদে পড়।
26
অন্যের ঋণ শোধের প্রতিশ্রুতি দিও না,
27
সেই ঋণ যদি তুমি শোধ করতে না পার তাহলে পাওনাদারেরা তোমার বিছানা শুদ্ধ কেড়ে নেবে।
28
তোমার পূর্বপুরুষেরা জমির যে সীমা চিহ্নিত করেছেন তা পরিবর্তন করো না।
29
কর্মদক্ষ কোন ব্যক্তিকে যদি দেখে থাক তাহলে জানবে যে রাজকার্যে নিযুক্ত হবে, সে অখ্যাত থাকবে না।
← Chapter 21
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 23 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31