bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Numbers 18
Numbers 18
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 17
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 19 →
1
সদাপ্রভু হারোণকে বললেন, “পবিত্র তাম্বুর বিরুদ্ধে যে সব অন্যায় করা হবে তার দায়িত্ব বহন করতে হবে তোমাকে, তোমার ছেলেদের এবং তোমার বংশের অন্যান্য লোকদের। এছাড়া পুরোহিতের কাজের মধ্যে যে সমস্ত অন্যায় হবে তার দায়িত্বও তোমাকে ও তোমার ছেলেদের বহন করতে হবে।
2
তুমি তোমার পূর্বপুরুষের গোষ্ঠী থেকে অন্য সব লেবীয়দের নিয়ে এস, যাতে তোমার সংগে যোগ দিয়ে তারা সাক্ষ্য-তাম্বুর সামনে সেবার কাজে তোমাকে ও তোমার ছেলেদের সাহায্য করতে পারে।
3
তোমার অধীনে থেকে সাক্ষ্য-তাম্বুর সমস্ত কাজ তাদের করতে হবে, কিন্তু পবিত্র তাম্বুর কোন জিনিসের কাছে কিম্বা বেদীর কাছে তাদের যাওয়া চলবে না। তা করলে তোমরা ও তারা সবাই মারা পড়বে।
4
তারা তোমার কাজে যোগ দেবে; মিলন-তাম্বুর দেখাশোনার ভার, অর্থাৎ সেই তাম্বুর সমস্ত কাজের ভার তাদের উপর থাকবে। কিন্তু তোমাদের কাছে লেবীয়েরা ছাড়া অন্য কারও যাওয়া চলবে না।
5
ইস্রায়েলীয়দের উপর যাতে আবার আমার ক্রোধ প্রকাশ না পায় সেইজন্য পবিত্র তাম্বুর ও বেদীর দেখাশোনার ভার থাকবে তোমাদের উপর।
6
দান হিসাবে তোমাদের হাতে তুলে দেবার জন্য আমি নিজেই ইস্রায়েলীয়দের মধ্য থেকে লেবীয়দের বেছে নিয়েছি। মিলন-তাম্বুর কাজ করবার জন্য সদাপ্রভুর কাছে তাদের উৎসর্গ করা হয়েছে।
7
কিন্তু পুরোহিত হিসাবে কেবল তুমি ও তোমার ছেলেরা বেদীর ও পর্দার ভিতরকার কাজকর্ম করতে পারবে। পুরোহিতের পদ আমি দান হিসাবে তোমাদের দিচ্ছি। লেবীয়েরা ছাড়া আর কেউ যদি মিলন-তাম্বুর এলাকার কাছে আসে তবে তাকে মেরে ফেলা হবে।”
8
এর পর সদাপ্রভু হারোণকে বললেন, “আমার কাছে যে সব জিনিস উৎসর্গ করা হয় তার সমস্ত দায়িত্বভার আমি নিজেই তোমাকে দিয়েছি। আমার উদ্দেশে ইস্রায়েলীয়দের উৎসর্গ-করা সমস্ত পবিত্র জিনিস আমি তোমার ও তোমার বংশধরদের সব সময়কার পাওনা হিসাবে দিলাম।
9
মহাপবিত্র উৎসর্গের জন্য, অর্থাৎ শস্য-উৎসর্গ, পাপ-উৎসর্গ এবং দোষ-উৎসর্গের জন্য ইস্রায়েলীয়েরা আমার কাছে যা নিয়ে আসবে আর যে অংশ বেদীর আগুনে পুড়িয়ে দেওয়া হবে না তা তোমরা নেবে; তা হবে তোমার ও তোমার বংশধরদের পাওনা।
10
পবিত্র জিনিস যেভাবে খেতে হয় তোমরা সেইভাবেই তা খাবে। তোমাদের সমস্ত পুরুষ লোক তা খেতে পারবে। সেগুলো পবিত্র বলে তাদের মনে করতে হবে।
11
ইস্রায়েলীয়দের দেওয়া সমস্ত দোলন-উৎসর্গের জিনিসও তোমার হবে। সেগুলো আমি তোমাকে ও তোমার বংশের সকলকে সব সময়কার পাওনা হিসাবে দিচ্ছি। তোমার পরিবারের মধ্যে যারা শুচি অবস্থায় থাকবে তারা তা খেতে পারবে।
12
“ইস্রায়েলীয়েরা তাদের প্রথমে তোলা ফসলের সবচেয়ে ভাল যে জলপাই তেল, নতুন আংগুর-রস ও শস্য সদাপ্রভুকে দেবে তা সবই আমি তোমাকে দিলাম।
13
সদাপ্রভুর কাছে আনা তাদের জমির প্রথম ফসল তোমার হবে। তোমার পরিবারে যারা শুচি অবস্থায় থাকবে তারা তা খেতে পারবে।
14
ইস্রায়েলীয়দের মধ্যে ধ্বংসের অভিশাপের অধীন বলে ঘোষণা করা প্রত্যেকটি জিনিস তোমার হবে।
15
সদাপ্রভুর কাছে ইস্রায়েলীয়দের উৎসর্গ করা প্রত্যেকটি প্রথম পুরুষ সন্তান তোমার হবে- সে মানুষের হোক বা পশুর হোক। মানুষের প্রথম পুরুষ সন্তানকে তুমি অবশ্যই ছাড়িয়ে নিতে দেবে এবং অশুচি পশুর প্রথম পুরুষ বাচ্চাকেও তুমি ছাড়িয়ে নিতে দেবে।
16
একমাস বয়স হলে পর ঠিক করা মুক্তির মূল্যে, অর্থাৎ দশ গ্রাম ওজনের ধর্মীয় শেখেলের পাঁচ শেখেল রূপা দিয়ে, মানুষের প্রথম পুরুষ সন্তানকে তুমি ছাড়িয়ে নিতে দেবে।
17
কিন্তু প্রথমে জন্মেছে এমন এঁড়ে বাছুর কিম্বা ভেড়া বা ছাগলের পুরুষ বাচ্চা ছাড়িয়ে নিতে দেওয়া চলবে না। এগুলো পবিত্র। তুমি বেদীর উপরে সেগুলোর রক্ত ছিটিয়ে দেবে এবং আগুনে-করা উৎসর্গ হিসাবে তাদের চর্বি পুড়িয়ে দেবে। এর গন্ধে সদাপ্রভু খুশী হন।
18
দোলন-উৎসর্গের বুকের মাংস ও ডান দিকের ঊরুর মাংসের মত এগুলোর মাংসও তোমার পাওনা হবে।
19
সদাপ্রভুর উদ্দেশে ইস্রায়েলীয়দের উৎসর্গ করা সমস্ত পবিত্র জিনিস আমি তোমাকে ও তোমার ছেলেমেয়েদের সব সময়কার পাওনা হিসাবে দিলাম। এটা সদাপ্রভুর চোখে তোমার ও তোমার বংশের সকলের জন্য একটা চিরকালের অটল ব্যবস্থা।”
20
এর পর সদাপ্রভু হারোণকে বললেন, “ইস্রায়েলীয়দের দেশে তুমি কোন সম্পত্তির অধিকারী হবে না এবং জমাজমির কোন অংশও তুমি পাবে না। ইস্রায়েলীয়দের মধ্যে আমিই তোমার পাওনা অংশ, আমিই তোমার সম্পত্তি।
21
“ইস্রায়েলীয়েরা তাদের আয়ের যে দশ ভাগের এক ভাগ আমাকে দেবে তা আমি পাওনা হিসাবে লেবীয়দের দিলাম। মিলন-তাম্বুর সেবার কাজের বদলে তারা তা পাবে।
22
এখন থেকে অন্য ইস্রায়েলীয়েরা আর মিলন-তাম্বুর কাছে যেতে পারবে না। তা করলে তারা তাদের পাপের ফল ভোগ করবে আর মারা যাবে।
23
লেবীয়েরাই মিলন-তাম্বুর কাজ করবে এবং সেই সমপর্কে তাদের সব অন্যায়ের জন্য তারাই দায়ী হবে। বংশের পর বংশ ধরে এটাই হবে একটা স্থায়ী নিয়ম। অন্যান্য ইস্রায়েলীয়দের মধ্যে লেবীয়েরা কোন সম্পত্তির অধিকারী হবে না।
24
তার বদলে ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর কাছে দান হিসাবে তাদের আয়ের যে দশ ভাগের এক ভাগ উপস্থিত করবে তা-ই আমি পাওনা হিসাবে তাদের দিলাম। সেইজন্যই আমি সদাপ্রভু তাদের সম্বন্ধে বলেছি, লেবীয়েরা অন্যান্য ইস্রায়েলীয়দের মধ্যে কোন সম্পত্তির অধিকারী হবে না।”
25
এর পর সদাপ্রভু মোশিকে লেবীয়দের এই কথা বলতে বললেন, “অন্যান্য ইস্রায়েলীয়দের আয়ের যে দশ ভাগের এক ভাগ আমি তোমাদের পাওনা হিসাবে দিচ্ছি তা পাবার পর তা থেকে দশ ভাগের এক ভাগ সদাপ্রভুর উদ্দেশে তোমাদের উৎসর্গ করতে হবে।
27
এই উৎসর্গই তোমাদের পক্ষে তোমাদের নিজেদের খামার-বাড়ীর ফসল এবং নিজেদের মাড়াই করা আংগুর-রস হিসাবে ধরা হবে।
28
তোমরা অন্যান্য ইস্রায়েলীয়দের কাছ থেকে তাদের আয়ের যে দশ ভাগের এক ভাগ পাবে তার মধ্য থেকে এইভাবে তোমাদেরও সদাপ্রভুর উদ্দেশে কিছু উৎসর্গ করতে হবে। এই দশ ভাগের এক ভাগ থেকে সদাপ্রভুর অংশটা তোমরা পুরোহিত হারোণের হাতে দেবে।
29
যা কিছু তোমাদের দেওয়া হবে তার মধ্য থেকে সবচেয়ে ভাল অংশটা, যা সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা, তার সবটাই তোমরা সদাপ্রভুর পাওনা হিসাবে দেবে।
30
“সবচেয়ে ভাল অংশটা সদাপ্রভুকে দেবার পরে যা বাকী থাকবে তা তোমাদের পক্ষে তোমাদের নিজেদের খামার-বাড়ীর ফসল এবং নিজেদের মাড়াই করা আংগুর-রস হিসাবে ধরা হবে।
31
তোমরা ও তোমাদের পরিবার যে কোন জায়গায় তা খেতে পারবে কারণ সেটা হবে মিলন-তাম্বুতে তোমাদের কাজের বেতন।
32
এতে তোমাদের কোন দোষ হবে না, কারণ সবচেয়ে ভাল অংশটাই তোমরা সদাপ্রভুকে দিয়েছ। তাহলে তোমরা ইস্রায়েলীয়দের দেওয়া পবিত্র জিনিস অপবিত্র করবার দোষে দোষী হবে না এবং তোমরা মারাও যাবে না।”
← Chapter 17
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 19 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36